হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশে মৃত্যু নিবন্ধন যেসব কাজে দরকার হয় এবং যেভাবে নিবন্ধন করা যায়।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২১ ১০:৩১ অপরাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশে মৃত্যু নিবন্ধন যেসব কাজে দরকার হয় এবং যেভাবে নিবন্ধন করা যায়। মৃত্যু অবধারিত হলেও এই শব্দটি সম্ভবত কারো পছন্দ নয় আর একটি পরিবারে যখন প্রিয় কারোর জীবনাবসান হয়, সেসময় শোকসন্তপ্ত সদস্যদের মাথায় হয়ত অনেক কিছুই কাজ করে না। যেমন, সঠিক সময়ের মধ্যে মৃত্যু নিবন্ধন করা। কিন্তু সেটি করতে হবে মৃত্যুর ৪৫ দিনের মধ্যে এবং মৃত্যু নিবন্ধন ওই পরিবারের বিভিন্ন কাজে যেমন দরকার তেমনি রাষ্ট্রীয় পর্যায়েও এর অনেক গুরুত্ব রয়েছে।

উত্তরসূরিদের মধ্যে সম্পত্তি ভাগঃ সুপ্রিম কোর্টের আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা জানিয়েছেন, একজন ব্যক্তির মৃত্যুর পর তার উত্তরসূরিদের মধ্যে যখন স্থাবর, অস্থাবর সম্পত্তি ভাগ হয় তখন ওই ব্যক্তির মৃত্যু নিবন্ধন দরকার হয়। সেজন্য দরকারি ওয়ারিশ সনদ পেতে হলে মৃত্যু নিবন্ধন সনদ প্রয়োজন। ব্যাংকে মৃত ব্যক্তির জমা রাখা অর্থ, লাইফ ইনস্যুরেন্সের অর্থ প্রাপ্তির জন্যও মৃত্যু সনদপত্র জমা দিতে হয়। তার জমিজমা, বাড়ি, গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, কোম্পানির মালিকানা এরকম সকল ক্ষেত্রে নাম জারি অথবা নিজের নামে সম্পদটি রেকর্ড করতে হলে এলাকার রেজিস্ট্রি অফিস এবং ভূমি অফিসে কাগজটি অবশ্যই দিতে হবে। মৃত ব্যক্তি চাকুরীজীবী হলে, অবসরপ্রাপ্ত হলে তার পেনশন ও অন্যান্য সুবিধাদি দাবি করতে হলেও মৃত্যু নিবন্ধন সনদ প্রয়োজন।

মৃত্যু নিবন্ধন ও জনসংখ্যা তথ্যঃ বাংলাদেশে জন্ম নিবন্ধন সম্পর্কে বেশ সরকারি প্রচারণা থাকলেও মৃত্যু নিবন্ধন উৎসাহিত করতে তেমন কোন কার্যক্রম দেখা যায় না। বেশিরভাগ ক্ষেত্রে মৃত ব্যক্তির রেখে যাওয়া অর্থ, সম্পদ উত্তরসূরিদের মধ্যে ভাগ করার জন্য মূলত মৃত্যু নিবন্ধন প্রয়োজন বলে মনে করা হলেও জনসংখ্যা বিশেষজ্ঞ অধ্যাপক একেএম নূর-উন-নবী বিবিসিকে বলেছেন, একটি দেশের জনসংখ্যা সম্পর্কে সঠিক তথ্য জানতেও মৃত্যু নিবন্ধন খুব জরুরি। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলছেন, জন্ম, মৃত্যু, বিয়ে সবকিছুরই রেকর্ড থাকা জরুরি। এর মাধ্যমে জনসংখ্যা পরিবর্তনের গতিপ্রকৃতি, এর হার সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়।

মৃত্যু নিবন্ধন

একটি দেশে কর্মক্ষম জনশক্তি কত রয়েছে, কত কমেছে সেটি জানা একটি দেশের অর্থনীতির জন্য জরুরি। মৃত ব্যক্তিদের সম্পর্কে তথ্য না থাকলে জনসংখ্যার গতিপ্রকৃতি সঠিকভাবে জানা যাবে না। জনসংখ্যা সম্পর্কিত তথ্য একটি রাষ্ট্রে শিক্ষা বলুন আর চিকিৎসা বলুন, সকল ধরনের পরিকল্পনায় দরকার। সঠিক সংখ্যা না থাকলে আপনি কতজনের জন্য পরিকল্পনা নেবেন, কত অর্থ লাগবে এই সবকিছু আনুমানিক একটা বিষয় হয়ে যায়। তিনি বলছেন, বাংলাদেশে দশ বছর পরপর আদম শুমারি হয়ে থাকে। কিন্তু এই সময়ের মধ্যে বহু মানুষ মারা যান। ফলে সারা বছর জুড়ে নিয়মিত মৃত্যুর নিবন্ধন না হলে জনসংখ্যার গতিপ্রকৃতির হিসেবে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। মৃত্যু নিবন্ধনের মাধ্যমে মৃত্যুর কারণ, বয়স ও স্বাস্থ্য সম্পর্কিত গবেষণা সহজ হয়।মৃত্যু নিবন্ধন না হলে জাল ভোটের ঝুঁকি থাকে। সরকারের দেয়া বিভিন্ন ভাতার ক্ষেত্রে জালিয়াতির সম্ভাবনা থাকে। কিভাবে মৃত্যু নিবন্ধন সনদ পেতে পারেন
বাংলাদেশের সকল সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, রেজিস্টার অফিসে সরাসরি গিয়ে মৃত্যু নিবন্ধন সনদ সংগ্রহের জন্য আবেদন করা যায়। বিদেশে অবস্থানকালে বাংলাদেশের দূতাবাসে মৃত্যু নিবন্ধন করা যায়। অনলাইনেও এর জন্য আবেদন করা যায়।

ওয়েবসাইটে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন অংশে গেলে দেখা যায় জন্ম নিবন্ধন সম্পর্কে যত তথ্য রয়েছে, মৃত্যু নিবন্ধন সম্পর্কে তেমন কোন তথ্য নেই বললেই চলে। অনলাইনে মৃত্যু নিবন্ধনের জন্য জন্ম সনদ নম্বর প্রয়োজন।মৃত ব্যক্তির নাম, মৃত্যুর তারিখ, মৃত্যুর স্থান, লিঙ্গ, বাবা-মায়ের নাম, স্বামী-স্ত্রীর নাম এসব তথ্য সরবরাহ করতে হয়।এসব তথ্য নির্ধারিত কার্যালয়গুলোর ডাটাবেইজে ওঠার পর মৃত্যু নিবন্ধন সনদ দেয়া হয়। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই এটি দেয়া হয়।মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করলে কোন ফি লাগে না। এরপর থেকে পাঁচ বছর পর্যন্ত ২৫ টাকা, তারও পরে করলে ৫০ টাকা ফি নির্ধারণ করা রয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

দিনাজপুরে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত। 
রংপুর 4 hours আগে

দিনাজপুরে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৬ এর উদ্বোধন
অর্থনীতি 5 hours আগে

বগুড়ায় বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ জন।
আইন-বিচার 5 hours আগে

বগুড়ায় সংঘর্ষে প্রাণ গেল চাচাতো দুই ভাইয়ের,এলাকায় শোক ও আতঙ্ক।
অপরাধ 5 hours আগে

পঞ্চগড়ের কৃষকের ১ কোটি ২০ লাখ টাকা লোকসানের অভিযোগ আলমগীর
আইন-বিচার 1 day আগে

১ বছর আগে বিয়ের অনুষ্ঠান হতে চুরি যাওয়া ২টি ক্যামেরা
অপরাধ 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ খেলার মাঠে সাংবাদিকরা।
খেলাধুলা 2 days আগে

সুনামগঞ্জে বিজিবির অভিযানে লাখ টাকার ইয়াবা উদ্ধার।
অপরাধ 2 days আগে

বগুড়ায় ধান ক্ষেত থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার।
দুর্ঘটনা 2 days আগে

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, আহত স্বামী ও শিশু সন্তান।
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক