admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২১ ১০:৪৮ অপরাহ্ণ
বাংলাদেশে পূর্ব ঘোষণা ছাড়াই বাস ভাড়া বাড়ল ১৪ টাকা। ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর ঘোষণার পরদিনই পরিবহন খাতে প্রভাব পড়তে শুরু করেছে। পূর্ব ঘোষণা ছাড়াই ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বাস ভাড়া প্রতিটি টিকিটে ১৪ টাকা বাড়ানো হয়েছে। এ নিয়ে যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হলেও পরিবহন মালিকরা বলছেন, তারা নিরুপায়। গতকাল বুধবার, ৩ নভেম্বর ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর কথা জানানো হয়। এর মধ্যে কেবল ডিজেলেই লিটারপ্রতি ১৫ টাকা দাম বেড়েছে।
এর প্রতিবাদে আগামীকাল শুক্রবার সকাল ৬টা থেকে দেশব্যাপী ট্রাক-কাভার্ডভ্যান বন্ধ ঘোষণা করা হয়েছে। একই ধরনের কর্মসূচির ঘোষণা আসছে গণপরিবহনের ক্ষেত্রেও। এমন প্রেক্ষাপটে আজ বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বেশ কয়েকটি বাসের ভাড়া বাড়ানো হয়। এ ক্ষেত্রে বন্ধন পরিবহনে ৩৬ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা, আনন্দ পরিবহনে ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা এবং শীতল পরিবহনে ৫৫ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা করা হয়েছে। তবে বিআরটিসির দ্বিতল বাসগুলো চলছে আগের ভাড়ায়, ৩০ টাকা।
বন্ধন পরিবহনের চেয়ারম্যান মো. জুয়েল হোসেন বলছেন, প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা বাড়ায় ভাড়া বাড়ানো ছাড়া গাড়ি চালানো সম্ভব নয়। তাই নিরুপায় হয়েই ভাড়া বাড়িয়েছেন তারা। এ নিয়ে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করলেও তাদের কিছুই করার নেই, পিঠ দেয়ালে ঠেকে গেছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, তেলের দাম বৃদ্ধির সুযোগে অবৈধভাবে ভাড়া বাড়ানো হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||