হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশে ওয়াটারকিপার্স পাটির ক্যাম্পেইন উদ্ভোদন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ মে, ২০২৩ ৬:২৬ অপরাহ্ণ

ফাইল ছবি

বিএস বিদ্যুৎ ভ্রাম্যমাণ গোবিন্দগঞ্জ গাইবান্ধা প্রতিনিধিঃ ৪ঠা মে, ২০২৩, বৃহস্পতিবার, সকাল ১১ টায় বাংলাদেশ জাতীয় জাদুঘর এর সামনে ইকুয়িটি বিডি, ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস, বেলা, ব্রতী, ক্লিন, ফ্রেণ্ডস অফ দ্যা আর্থ এশিয়া প্যসিফিক, গ্লোবাল ল’থিংকারস সোসাইটি, ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং বাংলাদেশ কৃষক ফেডারেশন এর যৌথ উদ্যোগে এশিয়া মহাদেশের অন্যান্য দেশের সাথে বাংলাদেশেও একযোগে “Don’t Gas Asia” ক্যাম্পেইন এর সূচনা উপলক্ষ্যে মূকাভিনয় ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। জীবাশ্ম জ্বালানির এই ভয়াবহ সম্প্রসারণ কে রুখে দিতে ঢাকার পাশাপাশি একযোগে আজ টোকিও, ম্যানিলা, ইঞ্চেওন, মান্ডালুইয়ং, জাকার্তা, চিয়াং মাই, হানই, দিল্লী, কলকাতা, কাঠমুন্ডু, লাহোর এবং করাচিতেও এই “Don’t Gas Asia” ক্যাম্পেইন এর যাত্রা শুরু হয়। পুরো এশিয়াতে এই সমাবেশ আয়োজন ও সমন্বয় করেছে এশিয়া এনার্জি নেটওয়ার্ক এবং এপিএমডিডি (এশিয়ান পিপল’স মুভমেন্ট ফর ডেট এন্ড ডেভেলপমেন্ট)।
ঢাকায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুরশীদ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এ.এস.এম. বদরুল আলম, ফ্রেণ্ডস অফ দ্যা আর্থ এশিয়া প্যসিফিক এর প্রতিনিধি বারীশ হাসান চৌধুরী, নিরাপদ ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান ইবনুল সাইদ রানা, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ এর প্রেসিডেন্ট আমিনুল ইসলাম তুব্বুস, গ্লোবাল ল’ থিংকারস সোসাইটি এর প্রেসিডেন্ট রাওমান স্মিতা, ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস এর সমন্বয়কারী এস. যেড. অপু ও অন্যান্য।
এশিয়ান পিপলস মুভমেন্ট অন ডেট অ্যান্ড ডেভেলপমেন্ট (এপিএমডিডি) এর সমন্বয়কারী এবং এশিয়ান এনার্জি নেটওয়ার্ক এর আহবায়ক লিডি ন্যাকপিল বলেন, “এশিয়ায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল, পাওয়ার প্লান্ট এবং পাইপলাইন সম্প্রসারণের জন্য বিলিয়ন ডলার মূল্যের প্রকল্প চলছে। আমাদের এই প্রকল্পগুলোর প্রয়োজন নেই। এগুলো এই অঞ্চলে জলবায়ু সংকট এবং জ্বালানি সংকট সমাধানের পরিবর্তে আরও সমস্যা তৈরি করবে কারণ গ্যাস কয়লার মতোই ক্ষতিকর । ‘ডোন্ট গ্যাস এশিয়া’ ক্যাম্পেইনের মাধ্যমে, আমরা সরকার, ব্যাংক এবং কর্পোরেশনের কাছে এই বার্তা পাঠাচ্ছি: গ্যাস এবং অন্যান্য জীবাশ্ম জ্বালানির সম্প্রসারণ বন্ধ করুন! জীবাশ্ম জ্বালানি শক্তি বন্ধ করুন! দ্রুত, ন্যায়সঙ্গত এবং ১০০% নবায়নযোগ্য শক্তিতে রূপান্তর করুন!”
উদ্বোধনী অনুষ্ঠানে ওয়াটারকিপার্স বাংলাদেশ এর সমন্বয়ক শরীফ জামিল বলেন, “উন্নত দেশসমূহ ইতিমধ্যে জীবাশ্ম জ্বালানির প্রতি নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির প্রত গুরুত্বা্রোপ করছে, তারা বিভিন্ন বছরকে লক্ষ্যমাত্রা হিসেবে নির্ধারণ করে ঘোষণা দিয়েছে যে এই নির্ধারিত সময়ের পর তারা আর জীবাশ্ম জ্বালানি ব্যবহার করবেনা। কিন্তু এই উন্নত দেশগুলোই আফ্রিকা ও এশিয়া মহাদেশের উন্নয়নশীল দেশগুলোকে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির উদ্দেশ্যে উন্নয়নের নামে জীবাশ্ম জ্বালানি দিয়ে এই জনপদের মানুষকে এক অপূরণীয় ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। এই পৃ্থিবীতে যারা পরিবেশ, প্রাণ, প্রকৃ্তি রক্ষা করতে চায়, যারা জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উন্নয়নের একটি টেকসই সমাধানের কথা ভাবে তারা একত্রে প্রতিরোধ গড়ে তুলে বিনিয়োগকারী দেশ ও অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান সমূহের এই তৎপরতা রুখে দিয়ে আফ্রিকা মহাদেশে যেন নবায়নযোগ্য জ্বালানির সহজলভ্যতা সৃষ্টি করা যায় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারই হাত ধরে আজ এশিয়ার দশটি দেশে একত্রে এই ডোন্ট গ্যাস এশিয়া ক্যাম্পেইনের পথচলা শুরু হলো। আমরা শুধু এই দশটি দেশই না, খুব দ্রতই এশিয়ার সকল দেশ একজোট হয়ে, এই আফ্রিকা এবং এশিয়া দুই গ্লোবাল সাউথ একসাথে গ্লোবাল নর্থের সাথে হিসাব নিকাশে বসবো। দীর্ঘদিন যাবৎ কনফারেন্স অব পার্টি তে আমাদের মত দেশগুলো এই বিষয়গুলো নিয়ে কথা বলে আসলেও সেগুলোকে পর্যাপ্ত গুরুত্ব কখনোই প্রদান করা হয়নি, তবে মিশরে অনুষ্ঠিত সম্মেলনে এই বিষয়টিকে গুরুত্ব দেয়ায় আমরা তা সাধুবাদ জানাই, কিন্তু আমরা চাই আমাদের মত দেশগুলোকে নবায়নযোগ্য জ্বলানী খাতে পূর্ণ সক্ষমতা অর্জনে উন্নত দেশগুলো সততার সাথে সহযোগিতা করবে”।
সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি এবং ব্রতীর নির্বাহী পরিচালক শারমিন মুরশীদ বলেন, “মানবাধিকারকর্মী হিসেবে আমি বলতে পারি যে মানবাধিকারের জায়গাটা তিলে তিলে হারিয়ে যাচ্ছে। এই বায়ু দূষণ, পরিবেশ দূষণ আমার খাদ্য, জলসহ প্রতিদিনের বসবাসের প্রতিটি ক্ষেত্রকে ধ্বংস করে ফেলছে। উপকূল জুড়ে আমার কাজ রয়েছে; সেখানে জলবায়ু পরিবর্তনের কারণে লক্ষ্য লক্ষ্য মানুষ আজ তাদের ঘর বাড়ি ছাড়া, সব কিছু হারিয়ে নিঃস্ব। আর এই জলবায়ু পরিবর্তন কে ত্বরান্বি্ত করছে আমাদের আজকের এই ইস্যু, জীবাশ্ম জ্বালানি। সরকারকে বুঝতে হবে যত দ্রুত নবায়নযোগ্য জ্বালানির উপরে বিনিয়োগ বাড়ানো হবে তত দ্রুত আমরা ধ্বংসের হাত থেকে এই দেশকে রক্ষা করতে পারবো”।
উদ্বোধনী অনুষ্ঠানে বায়ু দূষণ, পানি দূষণ, বৃক্ষ নিধন ও জলবায়ু শরণার্থী বিষয়ে জনসচেতনতামূলক মাইম প্রদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম এ্যাকশন এর সদস্যবৃন্দ। অনুষ্ঠানে আয়োজনকারী সংগঠন সমূহ ছাড়াও অন্যান্য পরিবেশবাদী সংগঠন এবং ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। শরীফ জামিল
সমন্বয়ক, ওয়াটারকিপার্স বাংলাদেশ

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 20 minutes আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 32 minutes আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 9 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 9 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 10 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 10 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 10 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 22 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক