হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশে ইসলামী দলগুলো ভাস্কর্য নির্মাণের বিরুদ্ধে অনড়।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২০ ৯:২৩ পূর্বাহ্ণ

বাংলাদেশে ইসলামী দলগুলো ভাস্কর্য নির্মাণের বিরুদ্ধে অনড়-এম কে নিউজ

ফাইল ছবি

বাংলাদেশে ইসলামী দলগুলো ভাস্কর্য নির্মাণের বিরুদ্ধে অনড়। ধোলাইপাড় চত্বরে ভাস্কর্য তৈরির বিপক্ষে ইসলামপন্থী দলগুলো ইতিমধ্যেই বেশ কয়েকবার বিক্ষোভ করেছে। বাংলাদেশে যে ইসলামি চিন্তাবিদরা ভাস্কর্য নির্মাণের বিপক্ষে অবস্থান নিয়ে বিবৃতি দিয়েছিলেন তারা বলছেন এখনও তারা তাদের অবস্থানে অনড় রয়েছেন এবং এ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার প্রস্তুতি চলছে। বিষয়টি আলোচনার মাধ্যমে সুরাহা করতে শিগগিরই প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের বিষয়ে আশাবাদী তারা।

সংবাদ মাধমকে এই তথ্য জানিয়েছেন যাত্রাবাড়ী বড় মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী । তিনি শনিবারে যাত্রাবাড়ী মাদ্রাসায় ইসলামী চিন্তাবিদদের বৈঠক এবং পরে যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়-দুটিতেই উপস্থিত ছিলেন। ওই বৈঠক শেষে ‘ভাস্কর্য নির্মাণ ইসলামে নিষিদ্ধ’ উল্লেখ করে এ বিষয়ে পাঁচ দফা একটি প্রস্তাব দেয়া হয়েছিল। সাথে জানানো হয়েছিল যে, এ বিষয়ে একটি চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হবে।

মুজিব ভাস্কর্য: চীনে তৈরি ভাস্কর্যটি স্থাপনার কাজ শেষ পর্যায়ে তারা বলছেন, চিঠি ও প্রস্তাবগুলোর বিষয়ে তাদের একজন নেতা মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবে। মি. ফরিদী বলেন, যে চিঠি দেয়ার কথা ছিল সেটি তৈরির প্রস্তুতি চলছে। আশা করা হচ্ছে দু-একদিনের মধ্যেই সাক্ষাত অনুষ্ঠিত হবে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশে একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ধর্মীয় বিভেদ তৈরির চেষ্টা করছে।

এক ভিডিও কনফারেন্সে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইতিহাসের মীমাংসিত বিষয় নিয়ে একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ধর্মীয় বিভেদ তৈরির চেষ্টা করছে। এ বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ গায়ে পড়ে আক্রমণ করে না কিন্তু আক্রমণের শিকার হলে প্রতিরোধ গড়ে তুলতে এক বিন্দুও পিছপা হয় না।

শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ চত্বর থেকে বিক্ষোভকারীরা বের হওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। মি. কাদের বলেন, বাড়াবাড়ি করলে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা ঘরে বসে চুপ করে থাকবে না। আমি উগ্রবাদী গোষ্ঠীকে স্পষ্ট করে বলতে চাই, আপনারা অনেক করেছেন, এনাফ ইজ এনাফ, এবার থামুন।

ভাস্কর্য নির্মাণের বিরোধিতার জেরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, এ বিষয়ে আলোচনা করে সরকার সিদ্ধান্ত নেবে। তবে গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতার মতো মূলনীতিকে ভিত্তি করে তৈরি করা সংবিধান অনুযায়ী দেশ চলবে এবং এদেশে থাকতে হলে তা মানতে হবে বলে মন্তব্য করেন মি. হানিফ।
তিনি বরেন, যাদের সংবিধান মানতে অসুবিধা আছে, তাদের এই দেশে থাকার কোন অধিকার আছে বলে জনগণ মনে করে না।

এ বিষয়ে সরকারের একজন মন্ত্রী সংবাদ মাধ্যমকে বলেছেন, উদ্ভুত এই পরিস্থিতি সামাল দেয়া নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, সহিংসতার বিষয়গুলো সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। আপনি যখন নিজের হাতে কোন কিছু ভাঙতে যাবেন সেটা তো বেআইনি। আর বেআইনি কোন কিছু ফেস করা সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ। মি. চৌধুরী মনে করেন, পুরো বিষয়টি নিয়ে সমাধানে আসার পথ হচ্ছে উভয় পক্ষের আলোচনায় বসা।

তারা তাদের দাবি দিচ্ছেন, সেই দাবি নিয়ে আলোচনা হবে, বিতর্ক হবে, এমনকি তারা বড় বড় মাহফিল করবেন। কিন্তু সেখানে সহিংসতা উস্কে দেয় এমন কিছু বলা যাবে না। সব কিছু সমাধানের পথ হচ্ছে আলোচনা করা। ভাস্কর্য নির্মাণের বিরুদ্ধে অবস্থান নেয়া ছাড়াও আলেমরা আরও যেসব বিষয়ে প্রস্তাব গ্রহণ করেছেন তার মধ্যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ইসলামের নবীর প্রতি অবমাননাকর আচরণের ওপর কঠোর নজরদারি ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণের” দাবি জানিয়েছেন। সম্প্রতি ওয়াজ মাহফিল নিয়ে শব্দ-দূষণের অজুহাতে লাউড স্পিকার ব্যবহারের ব্যাপারে নির্দেশনা জারিকে তারা অনভিপ্রেত বলেও উল্লেখ করেছেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 18 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 20 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 22 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 1 day আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক