হোম
Unrecognized

বাংলাদেশের সুন্দরবনের জলদস্যুতা ছেড়ে যারা স্বাভাবিক জীবনে ফিরেছেন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২১ ১১:৩৮ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশের সুন্দরবনের জলদস্যুতা ছেড়ে যারা স্বাভাবিক জীবনে ফিরেছেন। খুলনা বিভাগের সুন্দরবনের বনদস্যু যারা আত্নসমর্পণ করেছেন, তারা অভিযোগ করেছেন, তিন বছর আগে তারা আত্মসমর্পণ করলেও এখনও মামলা তুলে নেয়ার অন্যতম প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। তারা বলেছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা বহাল থাকায় স্বাভাবিক জীবনে ফিরে এসে এখন তারা আদালতে আদালতে ঘুরছেন। সোমবার দস্যুমুক্ত সুন্দরবন এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাগেরহাটের রামপালে এক অনুষ্ঠানে মামলা নিয়ে এসব অভিযোগের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, হত্যা এবং ধর্ষণ মামলা ছাড়া অন্য মামলাগুলো থেকে তাদের রেহাই দেয়ার ব্যবস্থা সরকার নেবে।

সুন্দরবনে ৩২টি দস্যু বাহিনীর তিনশোর বেশি সদস্য আত্নসমর্পণ করার পর ২০১৮ সাল থেকে র‍্যাব,পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয় পহেলা নভেম্বর দিনটিকে ‘দস্যুমুক্ত সুন্দরবন’ দিবস হিসাবে পালন করে আসছে। দস্যুতা ছেড়ে আসা জাহাঙ্গীর কেমন আছেন
সুন্দরবনের দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে ছয় বছর ধরে মামলা মোকদ্দমা নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে মোহাম্মদ জাহাঙ্গীরকে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে পাঁচটি মামলা এবং একটি হত্যা মামলা রয়েছে। তিনি নিজেই সুন্দরবনে একটি দস্যু বাহিনীর প্রধান ছিলেন।

২০১৬ সালের নভেম্বরে মোহাম্মদ জাহাঙ্গীর তার বিশ জন সহযোগী এবং অস্ত্র সহ র‍্যাবের কাছে আত্নসমর্পণ করেছিলেন।
তিনি বলেছেন, সরকার তাদের তখন পুনর্বাসনের জন্য এক লাখ টাকা করে দিয়েছিল। কিন্তু মামলা থেকে রেহাই দেয়ার ব্যাপারে সরকারের অন্যতম যে প্রতিশ্রুতি ছিল, সেটা এখনও হয়নি। মোহাম্মদ জাহাঙ্গীরের বক্তব্য হচ্ছে, মামলা বহাল থাকায় তাদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে। অন্য সবদিক থেকে ভাল আছি। কিন্তু যন্ত্রণা একটাই, তা হলো আমাদের (বিরুদ্ধে) মামলা বলেন মি: জাহাঙ্গীর। তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে অস্ত্র মামলা এবং হত্যা মামলা-যেগুলো আছে, কোন মামলায় যদি আমার সাজা হয়, তখন আমার বাকি লোকগুলোতো ভয়ে পালাবে। মোহাম্মদ জাহাঙ্গীর দস্যুতা ছেড়ে এসে স্ত্রী এবং দুই সন্তান নিয়ে বাগেরহাটের রামপালে শ্বশুর বাড়িতে রয়েছেন।

এখনও তিনি ঘুরে দাঁড়াতে পারেননি। মামলার অর্থ যোগাড় করতে হিমশিম তার স্ত্রী মোছাম্মাৎ সামিরুন বলেছেন, সরকারি সাহায্য কিছু পেয়েছেন। কিন্তু তার স্বামীর বিরুদ্ধে মামলায় উকিলের জন্য অর্থ যোগাড় করতে তারা হিমশিম খাচ্ছেন।
আমার স্বামীর বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, সেগুলোর জন্য অনেক টাকা পয়সা খরচ করছি। এখন স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের একটা ঘর এবং একটা গরু দিচ্ছে। এগুলো ব্যবহার করে যে আমরা চলবো, মামলার কারণে এমন পরিস্থিতিও নাই বলেন মিজ সামিরুন। রামপালেরই আরেকজন সোহাগ আকন্দ আত্নসমর্পণ করেছিলেন প্রথম দফায় ২০১৬ সালের ৩১ শে মে। তিনি বলছিলেন, প্রধানমন্ত্রী যে টাকাটা দিছে, এটা দিয়েই ব্যবসা করে এবং কষ্ট করে জীবন যাপন করতেছি। অথচ এই টাকা দিতে হচ্ছে উকিল-মহুরীকে। এই যে মামলা নিয়ে আমাদের একটা কষ্ট। আমাদের মামলা থেকে মুক্তি দিলে আমরা ডাল ভাত খেয়ে বাঁচতে পারতাম, বলেন সোহাগ আকন্দ।

র‍্যাব একদিকে দীর্ঘ সময় ধরে সুন্দরবনে জলদস্যুদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। একইসাথে র‍্যাবের এবং সরকারের পক্ষ থেকে জলদস্যুদের আত্নসমর্পণ করানোর চেষ্টা চালানো হয়। সেই প্রেক্ষাপটে ২০১৬ সাল থেকে তিন বছরে সুন্দরবনের ৩২ টি দস্যু বাহিনীর ৩২৮জন আত্নসমর্পণ করেন। এরপর ২০১৮ সালের পহেলা নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দস্যুমুক্ত সুন্দরবন ঘোষণা করেন। এবার এর তৃতীয় বর্ষপূতিতে বাগেরহাটের রামপালে সুন্দরবনের দস্যুতা ছেড়ে আসা ব্যক্তিদের এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে এক অনুষ্ঠান করা হয়। এই অনুষ্ঠানে তাদের পুনর্বাসনের জন্য অনেককে নির্মাণ করা ঘর, অনেককে গরুসহ বিভিন্ন সহায়তা দেয়া হয়। তাদের অনেকে সেই অনুষ্ঠানে র‍্যাব এবং পুলিশ প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বক্তব্য রাখেন। স্বাভাবিক জীবনে ফিরে আসা এই ব্যক্তিদের বক্তব্য ছিল মূলত মামলা থেকে রেহাই না পাওয়ার প্রশ্নে।

স্বরাষ্ট্রমন্ত্রী যা বললেনঃ সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, হত্য এবং ধর্ষণ মামলা ছাড়া অন্য মামলাগুলো থেকে রেহাই দেয়ার ব্যবস্থা তারা নিচ্ছেন। আমরা যা ওয়াদা করেছি, তা অবশ্যই পালন করবো। আপনাদের মামলার ব্যাপারে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।
সুন্দরবনের দস্যুদের তৎপরতা নিয়ে কাজ করেন যমুনা টেলিভিশনের সাংবাদিক মোকসিমুল হাকিম। তিনি মনে করেন, সুন্দরবনে দস্যুতার পেছনে যারা ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ঝুঁকি থাকছে।

সংগঠিত হয়ে দস্যুতা করার বিষয়টি সুন্দরবনে শেষ হয়েছে। কিন্তু দস্যুরা আত্নসমর্পণ করলেও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি দেখিনি। সে কারণে তারা বিচ্ছিন্নভাবে দু্‌ তিনজনের ছোট দস্যু দল নামিয়ে দিয়ে বোঝার চেষ্টা করেন, কোন প্রতিরোধ আসে কিনা, বলেন মি: হাকিম। তবে র‍্যাবের কর্মকর্তারা বলেছেন, পেছনের শক্তিকে চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।
তারা এখন সুন্দরবনে জলদস্যুতার কোনরকম ঝুঁকি দেখেন না।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 21 minutes আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 3 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 7 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 7 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে বালু তুলতে গিয়ে মিললো পরিত্যক্ত মর্টার শেল।
রংপুর 7 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »