হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচন নজির বিহীন ভোট বিমুখতা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৪ ১২:৫৬ অপরাহ্ণ

ফাইল ছবি

‘নজিরবিহীন ভোটবিমুখতা’ – এটি দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রথম পাতার খবর। এতে বলা হয়েছে, ২০১৪ ও ২০১৮ সালের পর ২০২৪ সালের শুরুতে আরেকটি উচ্ছ্বাসহীন নজিরবিহীন ভোটবিমুখতার জাতীয় নির্বাচন প্রত্যক্ষ করেছে বাংলাদেশ। কারণ, ভোটের দিন কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি এতটাই কম ছিল যে কোথাও কোথাও মাইকিং করেও ভোটার আনা যায় নি।খবরটিতে বলা হয়, ভোট উৎসবের পরিবর্তে সর্বত্র যেন ভোট বর্জনের এক নীরব প্রতিবাদ ফুটে উঠেছে। এদিন সকাল ৮টায় সারা দেশে ভোট গ্রহণ শুরুর তিন ঘণ্টা পরেও ভোট দেয়ার হার কোথাও ছিল ৩ শতাংশ, কোথাও ৫ কিংবা ৮ শতাংশ।কম ভোটার উপস্থিতি ছাড়াও সারা দেশে দিনভর ভোটকে কেন্দ্র করে অনেক অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শের বিভিন্ন স্থানে নৌকার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সংঘর্ষ, হামলা, গুলি, ককটেল বিস্ফোরণ, জাল ভোট, ব্যালট বাক্সে আগুন, ব্যালট পেপার ছিনতাই, এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা, নৌকার পক্ষে প্রকাশ্যে সিল মারার ঘটনা ঘটেছে বলে এতে উল্লেখ করা হয়।নিউএইজ

নির্বাচন নিয়ে নিউএইজ পত্রিকার শিরোনাম Low turnout, rigging, boycott mark JS polls অর্থাৎ ‘কম ভোটের হার, কারচুপি, বর্জন নিয়ে জাতীয় সংসদ নির্বাচন’। এই খবরে বলা হয়েছে, বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচন ভোটারের কম উপস্থিতি, সহিংসতা, কারচুপি এবং প্রধান বিরোধী দল বিএনপি দলসহ বেশ কিছু রাজনৈতিক দলের বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ফলে নির্বাচন নিয়ে ব্যাপক অভিযোগ থাকা সত্ত্বেও ক্ষমতাসীন আওয়ামী লীগ চতুর্থবারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছে।

‘নিরুত্তাপ ভোট, উপস্থিতি কম’ শিরোনামে প্রায় একই বিষয় প্রাধান্য পেয়েছে দৈনিক প্রথম আলো’র প্রথম পাতার প্রধান খবরে।খবরটিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও এর শরিক-মিত্রসহ বিভিন্ন মহলের একমাত্র লক্ষ্য কেন্দ্রে বেশি ভোটার আনা হলেও শেষ পর্যন্ত তারা সেভাবে কেন্দ্রে ভোটারদেরকে আনতে পারে নি। বিএনপিসহ আন্দোলনকারী দলগুলোর ভোট বর্জন, হরতাল আতঙ্ক, অনীহার কারণে ভোটার কতটা আসবেন—নির্বাচনের অনেক আগে থেকেই সেই প্রশ্ন বারবার এসেছে। ভোট গ্রহণ শেষে রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, ৪০ শতাংশের মতো ভোট পড়েছে। অবশ্য তিনি বলেছেন, এটা চূড়ান্ত নয়, হেরফের হতে পারে। তবে সিইসির এই হিসাব ধরলেও বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম ভোট পড়া নির্বাচনের মধ্যে অন্যতম হল এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।প্রথম আলো

এদিকে, বেলা তিনটা পর্যন্ত সারা দেশে ২৬ দশমিক ৩৭ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছিল ইসি। পরে ৪০ শতাংশের মতো ভোট পড়ার যে হিসাব দেওয়া হয়েছে, তাতে শেষ এক ঘণ্টায় ভোট পড়েছে ১৩ শতাংশের বেশি। এর আগে ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগসহ বিভিন্ন দলের বর্জনের মুখে ২৬ দশমিক ৭৪ শতাংশ ভোট পড়েছিল। অবশ্য সেই ভোটের পর বিএনপির সরকার মাত্র দেড় মাসের মধ্যে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল। খবরটিতে আরও উল্লেখ করা হয়, কম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোর বেশিরভাগেই নৌকা ছাড়া প্রতিপক্ষ প্রার্থীর পোলিং এজেন্ট দেখা যায় নি।

এ নিয়ে ডেইলি স্টার লিখেছে, ‘AL helps itself to fourth straight win’ অর্থাৎ নিজেকেই চতুর্থবারের মতো বিজয়ী করলো আওয়ামী লীগ। এই খবরে বলা হয়েছে, আগে থেকেই যেমনটা ধারণা করা হয়েছিল, সেভাবেই রেকর্ড চতুর্থবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে চলেছে আওয়ামী লীগ, যদিও সবচেয়ে কম ভোটের দিক থেকেও দ্বিতীয় রেকর্ড করা হয়েছে। ভোট বর্জন’ করায় ভোটারদের ধন্যবাদ বিএনপিসহ ২৭টি দলের- বণিক বার্তার প্রথম পাতার এই খবরে বলা হয়েছে যে রোববার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জন করায় ভোটাররদেরকে ধন্যবাদ জানিয়েছে বিএনপিসহ ২৭টি দল।ডেইলি স্টার

নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানাতে ভোটগ্রহণ শেষে রাতে গণমাধ্যমে এক বিবৃতি দেন বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “নির্বাচন নিয়ে সরকারের তোড়জোড়ে বিএনপিসহ সমমনা দলগুলো শুরু থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ওপর গুরুত্বারোপ করে। গণতন্ত্রকামী দলগুলোর আন্দোলন অব্যাহত থাকলেও রাষ্ট্রযন্ত্রে নিজের ‘সেটআপে’ জাতীয় নির্বাচন সম্পাদন করতে অনড় থাকে সরকার। ফলে আন্দোলনরত অধিকাংশ জনগোষ্ঠীর আকাঙ্ক্ষা ও দাবিকে অগ্রাহ্য করে তামাশার নির্বাচন করতে উঠে-পড়ে লাগে।” ভোটে ব্যাপক অনিয়ম হয়েছে দাবি করে রুহুল কবির রিজভী বলেন, “আজকের জালিয়াতির নির্বাচনে যেটি উন্মোচন হয়েছে। তা হলো, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও উদ্দীপনাকে সম্পূর্ণরূপে অপমান করা।” তিনি বলেন, “আওয়ামী লীগের বিবেকবান লোকও আজ ভোট দিতে যায়নি বলেও খবর পেয়েছি। ২ শতাংশের বেশি ভোটার কেন্দ্রে নিতে পারেনি।”

“২০১৪ সালের নির্বাচনে ভোট কেন্দ্রে গরু-ছাগল দেখা গেছে, এবারের ভোটের দিন যুক্ত হয়েছে বানরও। প্রহসনের তামাশার ভোট, যেখানে নিজেরা নিজেরা ভোট করছে সেখানেও এ অবস্থা। আমরা কী কারণে ভোট বর্জন করেছি, তা প্রমাণিত।”ঝড় তুলে ‘বিরোধী’ স্বতন্ত্র, এটি দেশ রূপান্তর পত্রিকার প্রথম পাতার খবর।

এতে বলা হয়েছে, ভোটের মাঠে প্রচারণায় আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা নৌকার সঙ্গে পাল্লা দিলেও নির্বাচনে তেমন বেশি আসন পায় নি স্বতন্ত্র প্রার্থীরা। এমনকি, নির্বাচনের শুরু থেকে ভোটের মাঠে উৎসবের আমেজ এনে দেওয়া আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের ঝড়ের সঙ্গেও তুলনা করা হচ্ছিল। নির্বাচন যত ঘনিয়ে আসছিল, ততই স্বতন্ত্র প্রার্থীদের জয়ের সম্ভাবনা বাড়ছিল। মনে করা হচ্ছিল, ৬০-৭০টি আসনে তারা জিততে পারে। আর ১০০ আসনে চ্যালেঞ্জ করতে পারে নৌকা প্রার্থীকে। কিন্তু বিভিন্ন সংসদীয় আসন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থকরা ভোটের মাঠে দলের স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে থাকলেও ব্যালটে নৌকা প্রতীকেই সিল মেরেছেন তারা।নয়া দিগন্ত

বিচ্ছিন্ন সংঘর্ষ হামলা গুলি, নিহত ২, এটি যুগান্তর পত্রিকার প্রথম পাতার খবর। খবরটিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোববার বিচ্ছিন্ন সংঘর্ষ, হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।কিছু কেন্দ্র দখল, জালভোট, এজেন্টকে মারধর ও বের করে দেওয়াসহ নানা অনিয়ম হয়েছে। এসব ঘটনায় ২ জন নিহত ও ১৬ গুলিবিদ্ধসহ ১৩৩ জন আহত হয়েছেন। অনিয়মের কারণে চারটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। ২৭ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ‘উখিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল হাজারো রোহিঙ্গা বসতি’, খবরটি দৈনিক ইত্তেফাক-এর শেষের পাতায় এসেছে। এতে বলা হয়েছে, রোববার (৭ই জানুয়ারি) কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। রাত ১টার দিকে ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের সাব ব্লক এ/৮ এ ঘটনা ঘটে। রাত ২টা পর্যন্তও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গারা। এসময় অন্তত ৪০-৫০টি রোহিঙ্গা বসতি পুড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় রোহিঙ্গারা।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 35 minutes আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 7 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 19 hours আগে

দিনাজপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক।
রংপুর 20 hours আগে

বগুড়া সিটি করপোরেশন ঘোষণা: নতুন সম্ভাবনার দ্বার খুললো উত্তরাঞ্চলের প্রবেশদ্বার।
বগুড়া 23 hours আগে

অনিয়ম ঠেকাতে ব্যতিক্রম উদ্বোগ নিয়েছে সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেন
জনদুর্ভোগ 23 hours আগে

‎সুনামগঞ্জে হানি ট্র্যাপের চক্র কর্তৃক এক বৃদ্ধকে উলঙ্গ করে ভিডিও
অপরাধ 24 hours আগে

সুনামগঞ্জে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাট।
অপরাধ 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ওয়েল্ডিং মেশিন চুরির দায়ে দুই ভাইসহ চারজন আটক।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ে ​নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক