হোম
দুর্ঘটনা

বাংলাদেশের ঝিনাইদহে যে কারণে বেশি আত্মহত্যা করে !

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২০ ৯:১৯ পূর্বাহ্ণ

ঝিনাইদহে যে কারণে বেশি আত্মহত্যা করে - এম কে নিউজ বিডি

ফাইল ছবি

বাংলাদেশের সরকারি তথ্য হিসাব বলছে, বাংলাদেশে প্রতি বছর প্রায় ১১ হাজার মানুষ আত্মহত্যা করে। সরকারি তথ্য অনুযায়ী দেশের সবচেয়ে বেশি মানুষ আত্মহত্যা করেন দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা ঝিনাইদহে। যারা আত্মহত্যা করেন তাদের বেশিরভাগ অল্প বয়সী এবং নারী। ঝিনাইদহে এখন সরকারি ও বেসরকারিভাবে আত্মহত্যার প্রবণতা ঠেকাতে নানা রকম উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ঝিনাইদহে স্থানীয় কয়েকটি স্বেচ্ছাসেবী ও বেসরকারি সংস্থা আত্মহত্যা প্রতিরোধে কাজ করে, যাদের মধ্যে সোসাইটি ফর ভলান্টারি অ্যাকটিভিটিজ সোভা অন্যতম।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলছেন, ঝিনাইদহে প্রতি বছর গড়ে প্রায় চারশোর মত মানুষ আত্মহত্যা করেন। জেলাটিতে ২০১০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ৩১৫২ জন মানুষ আত্মহত্যা করেছেন। এই সময়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ২২ হাজার ৬৭৫ জন। চলতি বছরের জানুয়ারি থেকে জুন এই ছয় মাসে ঝিনাইদহে মোট ১২০ জন মানুষ আত্মহত্যা করেছেন। গত অন্তত এক দশক ধরে গড়ে দিনে একজন করে মানুষ আত্মহত্যা করেন এই জেলায়,” বলছেন জাহিদুল ইসলাম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতিবছর বিশ্বে আট লাখ লোক আত্মহত্যায় মারা যায়। মৃত্যুর হার প্রতি লাখে ১৬ জন। স্থানীয় গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে আত্মহত্যার হার প্রতি লাখে ৬ থেকে ১০ জন, যা উন্নত দেশের কাছাকাছি। সোভার প্রধান নির্বাহী মি. ইসলাম জানিয়েছেন ঝিনাইদহে এই হার এক লাখে প্রায় ২১ জন।

তিনি জানিয়েছেন, “অধিকাংশ আত্মহত্যার ঘটনায় দেখা যায়, হয় কীটনাশক পান করে অথবা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কেন বেশি আত্মহত্যার ঘটনা ঝিনাইদহে?
এই জেলায় কেন আত্মহত্যার হার বেশি সে নিয়ে সরকারি বা ব্যক্তিগত কোন গবেষণার কথা জানা যায়নি। তবে ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, জেলায় আত্মহত্যা করা মানুষের বড় অংশটি নারী এবং অল্প বয়সী ছেলেমেয়েরা।

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় আত্মহত্যার ঘটনা বেশি ঘটে ! ঝিনাইদহের মধ্যে শৈলকূপা উপজেলায় আত্মহত্যার ঘটনা বেশি ঘটে। কিন্তু কেন এত বেশি মানুষ আত্মহননের পথ বেছে নেন, সে বিষয়ে সরকারি কোন গবেষণা নেই জানিয়ে ডা. সেলিনা বেগম বলেছেন, “কোন সার্ভে তো নাই আমাদের, কিন্তু কাজ করার অভিজ্ঞতায় যা বুঝি তা হলো পারিবারিক কলহের ঘটনা এখানে অনেক বেশি। তাছাড়া পারিবারিক পর্যায়ে ছোটখাটো মান-অভিমানের কারণেও আত্মহত্যা করে বসে অল্পবয়সী ছেলেমেয়েরা।তবে, এই জেলায় আত্মহত্যার উচ্চ হারের কারণ প্রসঙ্গে সোভার প্রধান নির্বাহী মি. ইসলাম ভিন্ন কিছু কারণের কথা জানিয়েছেন। তিনি বলছেন, দক্ষিণ অঞ্চলের জেলাগুলোর মধ্যে ঝিনাইদহে প্রাকৃতিক দুর্যোগ অনেক কম, এমনকি সিডর বা আইলাতেও তেমন ক্ষতি হয়নি এই জেলার।

এর মানে হচ্ছে এখানে জীবনের জটিলতা কম। যে কারণে মানুষ অনেক বেশি আবেগপ্রবণ এবং আবেগের ওপর নিয়ন্ত্রণ কম। তিনি মনে করেন এ কারণে এ ধরণের ঘটনা বেশি ঘটতে দেখা যায়। বাংলাদেশের সরকারি হিসাব বলছে, দেশব্যাপী বছরে ১১ হাজারের মত মানুষ আত্মহত্যা করেন। কিন্তু এটি মূলত পুলিশ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের হিসাবের ওপর ভিত্তি করে তৈরি করা। দেশে প্রতি বছর ঠিক কত মানুষ আত্মহত্যা করেন, তার সঠিক কোন পরিসংখ্যান এখনো নেই। কর্মকর্তারা জানিয়েছেন, প্রথমবারের মত মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট এ সংক্রান্ত একটি জরিপ করেছে, কিন্তু তার ফল এখনো প্রকাশ করা হয়নি।

বিশেষজ্ঞরা কী বলছেন?
জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক মেখলা সরকার বলছেন, ঝিনাইদহে আত্মহত্যার হার কেন বেশি, তা নিয়ে গবেষণা প্রয়োজন। এর পেছনে ভৌগলিক, জলবায়ুগত, জেনেটিক, অর্থনৈতিক বা সাংস্কৃতিক কারণ কোনটি কাজ করেছে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা দরকার। তিনি মনে করেন, সাধারণত আত্মহননের পেছনে মানসিক স্বাস্থ্য পরিস্থিতি প্রধান নিয়ামক হিসেবে কাজ করে। সন্তানদের মানসিক স্বাস্থ্যের উন্নতির বিষয়ে বড় ভূমিকা পালন করতে পারেন বাবা-মা কারো জিনের মধ্যে হতাশা বা মানসিক অস্থিরতার বিষয়টি থাকতে পারে। আবার একজন মানুষের বেড়ে ওঠার সময় তার পরিবারে বা চারপাশে আত্মহত্যার উদাহরণ থাকা- এগুলো খুব গুরুত্বপূর্ণ।

কী প্রতিকার?
যদিও কর্মকর্তারা বলছেন, আত্মহত্যা ঠেকাতে ঝিনাইদহে এখন সব সরকারি সংস্থা মিলে সচেতনতা বাড়ানোর জন্য কিছু উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে সে কাজ অনেকটাই গতিহীন অবস্থায় রয়েছে। তবে সামগ্রিকভাবে আত্মহত্যা ঠেকানোর জন্য পরিবার এবং সমাজকে প্রধান দায়িত্ব নিতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক মেখলা সরকার বলছেন, এক্ষেত্রে পরিবারগুলোকে প্রধান দায়িত্ব নিতে হবে, তবে পরিবারকেও নিজেদের আচরণ এবং প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন হতে হবে।

তিনি কিছু পদক্ষেপের কথা বলেছেন:

* পরিবারের ছোটদের সঙ্গে যোগাযোগ অনেক বাড়াতে হবে, তাদের বোঝার চেষ্টা করতে হবে

* সন্তানদের খেলাধুলা করা এবং সামাজিক মেলামেশা করার সুযোগ বাড়িয়ে দিতে হবে

* সন্তানকে চাপ মোকাবেলা করতে শেখাতে হবে, পড়াশোনা বা খেলাধুলা নিয়ে সন্তানের ওপর চাপ প্রয়োগ না করা

* ব্যর্থতা মেনে নেয়া নিজেরাও শিখতে হবে, বাচ্চাকেও শেখাতে হবে। ব্যর্থতা জীবনের অংশ এটা বুঝতে হবে

* তিরস্কার করা বা তাদের মর্যাদাহানিকর কিছু না বলা, মনে আঘাত দিয়ে বা সবসময় সমালোচনা না করা, সমবয়সী অন্যদের সঙ্গে তুলনা না করা

* আত্মীয়, বন্ধু এবং আশেপাশের পরিবার সমূহকেও এ বিষয়ে সচেতন করা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বগুড়ায় চোর সন্দেহে শামীম নামে এক যুবককে রাতভর নির্যাতন চালিয়ে
অপরাধ 11 hours আগে

পঞ্চগড়ের সীমান্ত থেকে ৪ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।
আইন-বিচার 11 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।
রংপুর 12 hours আগে

কেন্দ্রীয় লোকো মোটিভ কারখানা পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূত-ব্রেন্ট ক্রিস্টেনসেন।
তথ্য ও প্রযুক্তি 14 hours আগে

বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী জনগণের প্রত্যাশা।
রংপুর 14 hours আগে

ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে গ্রেফতার-৩ : বিপুল পরিমান মাদক উদ্ধার।
অপরাধ 15 hours আগে

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 1 day আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 2 days আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 2 days আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক