হোম
অপরাধ

বগুড়ায় মায়ের পরকীয়া স্কুল ছাত্র খুন প্রেমিক গ্রেফতার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৩ ১১:৪২ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় স্কুলছাত্র তাহসিন হত্যার প্রধান আসমি আমিনুর ইসলাম (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ জানুয়ারি) রাত ৯টায় শহরের সপ্তপদী মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আমিনুর বগুড়া শহরের পশ্চিম গোদারপাড়া এলাকার জলিলের ছেলে। নিহত তাহসিন একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে ও স্থানীয় এক কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
বিষয়গুলো নিশ্চিত করেছেন উপশহর ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সুজন মিঞা। পুলিশের এ কর্মকর্তা বলেন, তাহসিন হত্যার পর থেকেই শহর জুড়ে অভিযান চালানো হয়। রাতে শহরের সাতমাথার সপ্তপদী মার্কেটে মোবাইল রিচার্জ করতে আসেন আমিনুর। গোপন সংবাদের ভিত্তিতে এ সময় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ৭টার দিকে পশ্চিম গোদারপাড়া এলাকায় আমিনুর ও তার স্ত্রী শোভাসহ কয়েকজন স্কুলছাত্র তাহসিনকে পিটিয়ে আহত করেন। পরে তাহসিনের বাবা আব্দুল কুদ্দুস ছেলেকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১১ জানুয়ারি) দুপুর ২টার দিকে তাহসিন মারা যায়।
এ ঘটনায় বগুড়া সদর থানায় ৭ জনকে আসামি করে তাহসিনের বাবা আব্দুল কুদ্দুস হত্যা মামলা দায়ের করেন। তাহসিনের বাবা আব্দুল কুদ্দুস জানান, প্রায় একযুগ আগে দুপচাঁচিয়ার তাসলিমা বেগমকে বিয়ে করেন তিনি। তাদের সংসারে তাহসিনসহ তিন সন্তান আছে। প্রায় বছর তিনেক আগে প্রতিবেশি দাদন ব্যবসায়ী আমিনুরের সঙ্গে তার স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে উঠে। এই নিয়ে স্থানীয়ভাবে বিভিন্ন সময় সালিশ বসিয়েও মিমাংসা করা যায়নি।
এক পর্যায়ে কুদ্দুস এক বছর তিনমাস আগে তার স্ত্রী তাসলিমাকে তালাক দেন। এরপর থেকে তিন সন্তানকে নিয়ে কুদ্দুস নিজের বাড়িতে ও তাসলিমা তার বাবার বাড়িতে থাকতেন।মঙ্গলবার সকালে তাসলিমা তার সন্তানদের দেখতে গোদারপাড়ায় কুদ্দুসের বাড়িতে আসেন। সকাল ৭টার দিকে কুদ্দুসের মা কুলসুম বেগম বাড়ি থেকে তাসলিমাকে বের করে দেন। এ সময় আমিনুর ও তার স্ত্রী শোভা তাসলিমাকে দেখতে পেয়ে গালিগালাজ শুরু করেন।
একপর্যায়ে তারা স্বামী-স্ত্রী মিলে কুদ্দুসের মা কুলসুমকে মারধর শুরু করেন। টের পেয়ে কুদ্দুস তার মাকে উদ্ধার করতে গেলে আমিনুর ও শোভা তার আত্নীয়-স্বজনকে ডাক দেন। প্রায় সাত থেকে আটজন মিলে আমিনুর ও শোভার পক্ষ নিয়ে কুদ্দুস ও তার মা কুলসুমকে মারধর করতে থাকেন।এরমধ্যে কুদ্দুসের মেজ ছেলে তাহসিন সেখানে গেলে আমিনুর লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাহসিনকে উদ্ধার করে তার বাবা কুদ্দুস শজিমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বগুড়া সদর থানার তদন্ত কর্মকর্তা বাবু কুমার সাহা বলেন, স্কুলছাত্র হত্যার ঘটনায় মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

নাগরিক ভাবনা: প্রবীণ বীর মুক্তিযোদ্ধাদের জন্য নেই চিকিৎসা সেবায় অগ্রাধিকার।
নাগরিক ভাবনা 3 hours আগে

ঠাকুরগাঁওয়ে শহরের স্বর্ণপট্টি এলাকায় স্বামীকে ছুরিকাঘাত।
অপরাধ 4 hours আগে

ক্যালকুলেটর দিয়ে গুনে গুনে ঘুষ আদায় করছেন দেবীগঞ্জ উপজেলা প্রকল্প
অপরাধ 15 hours আগে

রাজশাহীতে রা:বি: মাস্টার্স পড়ুয়া ছাত্রের হাতে বাবা খুন।
অপরাধ 16 hours আগে

দিনাজপুরে তিন প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 16 hours আগে

বোচাগঞ্জে মাদক ব্যবসায়ী লিপি গংদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, অজ্ঞাত কারণে
অপরাধ 17 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়া শালবাহান হাটে মরিচ ব্যবসায়ীদের সিন্ডিকেট।
আইন-বিচার 21 hours আগে

উজানের বৃষ্টিতে সড়ক তলিয়ে যোগাযোগে ভোগান্তি।
জনদুর্ভোগ 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন।
রংপুর 1 day আগে

আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব গ্রেপ্তার।
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক