হোম
দুর্ঘটনা

বগুড়ায় অভিমানে আত্মহত্যা করলো স্বামী-স্ত্রী

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৩ ১০:০২ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুরে ধর্ষণ চেষ্টার ঘটনার আপোষ-রফার লাখ টাকা না পেয়ে ক্ষোভ ও অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে একসঙ্গে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। নিহতরা হলেন- শেরপুর শহরের হাজিপুর পাড়া এলাকার বেল্লাল হোসেনের ছেলে জিসান (২২) ও তার স্ত্রী মিম আক্তার (১৯)। শুক্রবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এই ঘটনায় শনিবার বগুড়া সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বিগত দেড় বছর আগে উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামের গোলজার হোসেনের মেয়ে মিমের সঙ্গে জিসানের বিয়ে হয়। কিন্তু বিয়ের চারবছর আগে শুভগাছা গ্রামের ছামিদুল হকের ছেলে এনামুল হক স্থানীয় মাঠের একটি ভুট্টাক্ষেতে মেয়েটিকে শ্লীলতাহানীর চেষ্টা চালায়। সেই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। সম্প্রতি এক লাখ টাকার বিনিময়ে বাদি-বিবাদীর মধ্যে আপোষ-রফা হয়।
তাই গত ১৯জানুয়ারি ওই মামলাটি প্রত্যাহার করে নেওয়া হয়। পরে ওইদিনই আপোষ-রফার ওই টাকা আনতে শ্বশুরবাড়িতে যান জিসান। এসময় স্ত্রী মিমও তার সঙ্গে ছিলেন। কিন্তু টাকা চাওয়ায় শ্বশুরবাড়ির লোকজন তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এমনকি টাকা না দিয়ে শ্বশুরবাড়ি থেকে তাদের বের করে দেওয়া হয়। এরপর হাজিপুরে বাসায় ফিরে আসেন তারা।
তবে এই ঘটনায় জিসান-মিম দম্পতির মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। এরই জের ধরে বৃহস্পতিবার বিকেলে অভিমানী জিসান ও মিম একই সঙ্গে আত্মহত্যার উদ্দেশ্যে গ্যাস ট্যাবলেট খেয়ে ছটফট করতে থাকেন। ঘটনাটি জানার পর পরিবারের লোকজন তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় প্রথমে স্ত্রী মিম আক্তার এবং পনের মিনিট পর স্বামী জিসান মারা যান বলে সূত্রগুলো নিশ্চিত করেন।
শনিবার সরেজমিনে গেলে ছেলে জিসানকে হারিয়ে বাবা বেল্লাল হোসেন পাগলপ্রায় বাকরুদ্ধ। তাই ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজী হননি। তবে টাকা-পয়সা নিয়ে শ্বশুরবাড়ির সঙ্গে দ্বন্দ্বের কারণেই ঘটনাটি ঘটেছে বলে স্বীকার করেছেন।
শেরপুর থানার ওসি আতাউর রহমান খোন্দকার বলেন, ‘ওই ঘটনায় প্রাথমিকভাবে বগুড়া সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পাশাপাশি আইনী প্রক্রিয়া শেষে লাশ দাফনের জন্য পরিবারের কাছে দেওয়া হয়েছে। এছাড়া এই দম্পতির আত্মহত্যার নেপথ্যে কী কারণ তাও খতিয়ে দেখা হচ্ছে। তাদের মৃত্যুর পেছনে কোনো প্ররোচনার ঘটনা থাকলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 5 minutes আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 1 hour আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 2 hours আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 9 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 21 hours আগে

দিনাজপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক।
রংপুর 21 hours আগে

বগুড়া সিটি করপোরেশন ঘোষণা: নতুন সম্ভাবনার দ্বার খুললো উত্তরাঞ্চলের প্রবেশদ্বার।
বগুড়া 1 day আগে

অনিয়ম ঠেকাতে ব্যতিক্রম উদ্বোগ নিয়েছে সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেন
জনদুর্ভোগ 1 day আগে

‎সুনামগঞ্জে হানি ট্র্যাপের চক্র কর্তৃক এক বৃদ্ধকে উলঙ্গ করে ভিডিও
অপরাধ 1 day আগে

সুনামগঞ্জে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাট।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক