হোম
অপরাধ

বগুড়ার শেরপুরে বারোদুয়ারী হাটের সরকারি জায়গা দখলে নিল প্রভাবশালীরা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২২ ১১:২২ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুরে বারোদুয়ারী হাটের জায়গা দখলে নিয়ে ইটের স্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এভাবে সরকারি হাটের জায়গা বেদখল হয়ে যাওয়ায় দিন দিন সংকুচিত হয়ে পড়ায় লাখ লাখ টাকা রাজস্ব আদায় থেকে সরকার বঞ্চিত হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তাদের জানানো হলেও সেদিকে তাদের কোনো নজরদারি নেই বলে অভিযোগ রয়েছে। ফলে সহজেই সরকারি হাটের জায়গা অবৈধভাবে দখলে নিয়ে স্থায়ী স্থাপনা গড়ে তুলছেন। এরপর সেখানে একাধিক দোকান পজিশন তৈরী করে মোটা অঙ্কের টাকা জামানত নিয়ে মাসিক চুক্তিতে ভাড়া দিচ্ছেন তারা।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের খন্দকারপাড়া হাটখোলায় অবস্থিত বারোদুয়ারী হাট। দুই একর আটাত্তর শতক আয়তনের সরকারি এই হাটের জায়গা দখল করে বিগত ছয়-সাতদিন ধরে স্থায়ীভাবে ইট দিয়ে পাকা ঘর নির্মাণ করেছেন স্থানীয় প্রভাবশালী জয়নাল শাহ্, জামাল শাহ্ ও আব্দুল আলীম নামের তিন ব্যক্তি। হাট সংলগ্ন করতোয়া নদীর পাশের কাফুড়া গ্রামের বাসিন্দা তারা। স্থানীয় এলাকাবাসীর দাবি, বারোদুয়ারী হাটের অন্তত আট থেকে দশ শতক জায়গা দখলে নিয়ে স্থায়ীভাবে স্থাপনা তৈরী করা হয়েছে। সব মহলকে ম্যানেজ করেই এই দখল ও নির্মাণযজ্ঞ চালানো হচ্ছে। শুধু এই তিন ব্যক্তি নয়, বারোদুয়ারী হাটের জায়গা দখলের প্রতিযোগিতা শুরু হয়েছে। অথচ প্রশাসনের লোকজন বিষয়টি জানার পরও নিশ্চুপ রয়েছেন বলে অভিযোগ করেন তারা।

হাটে আসা পিয়াজ ব্যবসায়ী সোলায়মান আলী বলেন, কিছুদিন আগেও হাটের ফাকা জায়গায় নিয়মিত দোকান বসে বেচাবিক্রি হচ্ছিল। কিন্তু সেই জায়গা দখলে নিয়ে স্থায়ীভাবে স্থাপনা তৈরী করায় হাটের জায়গা সংকুচিত হয়ে পড়েছে। আরেক মাছ ব্যবসায়ি আব্দুল গফুর বলেন, দিনদিন হাটের জায়গা দখলদাররা গিলে খাচ্ছে। ফলে হাটের আয়তন কমছে। এতে করে সরকার রাজস্ব হারালেও কতিপয় ব্যক্তি লাভবান হচ্ছেন। সরকারি জায়গা দখলে নিয়ে ইট দিয়ে স্থায়ী দোকান ঘর নির্মাণ করে লাখ লাখ টাকায় পজিশন বিক্রি করছেন। সেইসঙ্গে মাসিক চুক্তিতে ভাড়া দিয়ে হাজার হাজার টাকাও আদায় করছেন দখলদার ওই চক্রটি।

পৌরসভার উপ-সহকারি ভূমি কর্মকর্তা আব্দুস সালাম এ প্রসঙ্গে বলেন, ইতিপূর্বে হাটের জায়গায় স্থায়ী স্থাপনা নির্র্মাণ করার খবর পেয়ে সেটি বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে হাটের জায়গা দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণের বিষয়টি জানা নেই। তাই খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই ভূমি কর্মকর্তা। জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা বলেন, আমি এই উপজেলায় সদ্য যোগদান করেছি। তাই অনেক বিষয় এখনও অজানা। তবে হাটের সরকারি জায়গা দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই। তাই বারোদুয়ারী হাটের জায়গায় স্থাপনা নির্মাণ করা হলে সেটি ভেঙে দেওয়া হবে বলে দাবি করেন তিনি।

শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা এ প্রসঙ্গে বলেন, হাটের জায়গা বুঝে পেতে সরেজমিন মাপযোগ প্রয়োজন। এজন্য উপজেলা ভূমি অফিসে আবেদন করা হয়েছে। এরপর অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।তবে অভিযুক্তদের পক্ষে জয়নাল আবেদীন হাটের জায়গা দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, হাটের লাগোয়া আমাদের ব্যক্তিগত জায়গায় দোকানঘর নির্মাণ করেছেন। সেটি দীর্ঘদিন ধরেই ভোগদখল করছেন তারা। এমনকি বর্তমান সাল পর্যন্ত খাজনাও পরিশোধ করেছেন বলে জানান।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

যশোরের অভয় নগর প্রেমবাগের সিঙ্গিয়াপাড়ার ব্রিজ ভেঙ্গে বেহাল অবস্থা।
খুলনা 2 hours আগে

কুড়িগ্রামে এক কর্মকর্তার কাঁধে তিন উপজেলা,তদারকিতে চাপে শিক্ষা প্রশাসন।।
রংপুর 19 hours আগে

সুনামগঞ্জে তিন সন্তানকে নিয়ে বাবার বিষপান,তিন শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 20 hours আগে

পঞ্চগড়ে পুলিশের অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১০ ।
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ে সাইবার সুরক্ষা আইনের মামলায় শাওন আমিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ,শুনানি
রংপুর 2 days আগে

পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জ ও দিনাজপুর সীমান্তে ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার,আটক ১।
অপরাধ 2 days আগে

জ্বালানি সংকটে ফের দিনাজপুরের ফুলবাড়ি খনি প্রসঙ্গ তবে আগে পুনর্বাসন।
অর্থনীতি 3 days আগে

পঞ্চগড়ে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত।
তথ্য ও প্রযুক্তি 3 days আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক ব্যবসায়ীর বোনের মামলার বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক