হোম
আইন-বিচার

বগুড়ার শিবগঞ্জে জামায়াতের ৯ সদস্য গ্রেফতার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:১১ অপরাহ্ণ

ফাইল ছবি

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৯ সদস্যকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। ৩ ফেব্রুয়ারি বিকালে গোপন তথ্যের ভিত্তিতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নাগর ইউনিয়নের করতকোলা গ্রামস্হ সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আব্দুল খালেকের বাড়িতে থানা পুলিশ অভিযান পরিচালনা করে গোপন বৈঠক কালে জামায়াতে ৯ সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলাধীন শব্দলদীঘি গ্রামের মোঃ আব্দুল খালেক এর ছেলে মোঃ আব্দুল হালিম(৪৮), পিরব ইউনিয়নের দাইমুল্ল্যাহ গ্রামের মাহাতাব আলীর ছেলে মোঃ মোশাররফ হোসেন(৪৪), মাঝিহট্র ইউনিয়নের রামপুর ভালুঞ্জা এলাকার মৃত ছামেদ ইদ্দিনের ছেলে আছার উদ্দিন(৪৪) বগুড়া সদর উপজেলার গোদারপাড়া এলাকার মৃত ইয়াব আলীর ছেলে মোঃ মমতাজ উদ্দিন(৬৭), মাশিমপুর চালুঞ্জা এলাকার মৃত লোকমান আলীর ছেলে আলাল উদ্দিন(৫৩) শিবগঞ্জের গনেশপুর এলাকার মৃত আব্দুল লতিফ এর ছেলে মোঃ তোফাজ্জল হোসেনে(৫৯), জগনাথপুর এলাকার মৃত জিন্নাতুল্লাহ এর ছেলে মোঃ সুলতান মাহমুদ(৫৩), চক-দেউলী এলাকার মৃত ওছমান আলী মন্ডল এর ছেলে বেলাল উদ্দিন(৫৮), মহাস্থান পূর্বপাড়ার মৃত মজিবর রহমান এর ছেলে মোঃ শাহ আলম (৫৫)।
০৪ ফেব্রুয়ারি(শনিবার) সকাল ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত জামায়াতে ইসলামীর সদস্যরা রায়নাগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমীর মরহুম আব্দুল খালেকের বাড়িতে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বৈঠক করছিল। এমন তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশ ওই বাড়িতে অভিযান পরিচালনা করে ৯ জনকে আটক করে। পুলিশের উপস্থিত টের পেয়ে বাকি সদস্যরা পালিয়ে যায়। আটককৃত বাংলাদেশ জামায়াতে ইসলামী এর সদস্যদের হেফাজতে থাকা ৫টি(পাঁচটি) অবিস্ফোরিত ককটেল সদৃশ বিস্ফোরক দ্রব্য, ৫টি(পাঁচটি) দুই ফুট ৬ ইঞ্চি লম্ব লোহার বড় উদ্ধার করা হয়। তাছাড়াও তাদের হেফাজতে থাকা সদস্যদের ব্যক্তিগত রিপোট বহি-৫ টি,একটি ছোট ডাইরী,জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখার ব্যায়ের ভাউচার, একটি রেজিষ্টার বহি জব্দ করা হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলাম এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, আটককৃত ওই ৯ জনের বিরুদ্ধে শুক্রবার রাতেই মামলা ১৯০৮ সালের বিস্ফোরক উপদানবলী আইনের (সংশোধনী/২০০২) এর ৪/৬ ধার তৎসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(১)(৩)/২৫(ডি) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও শিবগঞ্জ, রাণীশংকৈল,হরিপুর ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে।
রংপুর 3 hours আগে

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 12 hours আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 22 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 1 day আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 1 day আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 1 day আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক