হোম
অপরাধ

বগুড়ায় শয়ন ঘরে তালা দেয়াকে কেন্দ্র করে উল্টো বাদীর বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের।

মিরু হাসান,স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬ ৯:৪৪ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বগুড়ার আমদীঘিতে রবিউল ইসলাম ফকির নামের একজনের শয়ন ঘরে তালা দেয়াকে কেন্দ্র করে এবার বাদীর বিরুদ্ধে উল্টো মিথ্যা অভিযোগ দায়ের করেছেন একই গ্রামের হামিদুল ইসলাম ফকির। গত মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে থানায় এই অভিযোগ দায়ে করা হয়। বর্তমানে ওই অভিযোগটি ভিন্ন খাতে প্রবাহিত করার ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছেন ওই গ্রামের কতিপয় বিশৃঙ্খলাকারী একটি কুচক্রী মহল।

জানা যায়, উপজেলা সদরের কেশরতা মৌজার ৫৬৭ নং খতিয়ানের মূল মালিক আজিজার রহমান শেখ, হাফিজার রহমান শেখ, জরিনা বেওয়া ও হালিমা বিবি। তাদের ওই সম্পত্তিতে দখল স্বত্বহিসাবে বসবাস করে আসছিল হামিদুল ফকির ও রবিউল ফকিরের পূর্বপুরুষরা। পরবর্তীতে তাদের মৃত্যুর পর বর্তমানে বসবাস করে আসছে হামিদুল ফকিরের পরিবার ও রবিউল ফকিরের পরিবার। এর মধ্যে রবিউল ফকির বিদেশে পারি জমায়। কিন্তু বিদেশ থেকে ফিরে এসে দেখে তার শয়ন ঘরে তালা দিয়ে বন্ধ করে রেখেছে একই গ্রামের হামিদুল ইসলাম ফকির। ঘরে তালা দেয়া বিষয়টি নিয়ে মানুষের দারে দারে ঘুরে কোন প্রতিকার না পাওয়ায় অবশেষে ন্যায় বিচারের আশায় বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের করেন রবিউল ফকির। আলোচিত ওই ঘটনার জন্য বাদীর অভিযোগের প্রেক্ষিতে গত সোমবার (১৭ আগস্ট) বিকেলে উভয় পক্ষের লোকজন সহ থানায় একটি বৈঠক বসে। থানার বৈঠকে সিদ্ধান্ত হয় উক্ত ঘরের তালা খুলে দেওয়ার জন্য। কিন্তু প্রতিপক্ষরা তা মানতে নারাজ।

এ ঘটনার জের ধরে গ্রামের বেশকিছু লোকজন ওই দিন সন্ধ্যায় ঘরের তালা খুলতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি বা হট্টগলের সৃষ্টি হয়। পরে গ্রামের কিছু কুচক্রী মহলের কুপরামর্শে বিবাদী হামিদুল তার স্ত্রী ফাতেমা বেগমকে মারধর করেছে বলে হাসপাতালে ভর্তি করিয়ে একই গ্রামের রবিউল ফকির ও শাহিনুর সহ মোট ৫ জনের বিরুদ্ধে একটি সাজানো ও মিথ্যা অভিযোগ দায়ের করে। অভিযোগে উল্লেখ করে বাদী রবিউল সহ তার লোকজন হামিদুলের ঘরে ঢুকে স্ত্রী ফাতেমাকে মারধর ও শ্লীলতাহানীর চেষ্টা করে। পরের দিন ঘটনাটি জানাজানি হলে বেশকিছু গণমাধ্যম কর্মীরা ঘটনা প্রত্যক্ষ করতে সরজমিন যায় ওই গ্রামে। গ্রামে গিয়ে গ্রামবাসীর কাছে জানতে পারে মারামারি বা শ্লীলতাহানীর কোন ঘটনাই ঘটেনি। শুধু তাতেই তারা খ্যান্ত না থেকে হামিদুলের দায়ের করা অভিযোগটি পাকাপোক্ত করতে রাতেই কে বা কাহারা গ্রামের একটি ঐতিহ্যবাহী অরাজনৈতিক (বর্তমানে রাজনৈতিক ক্লাবে পরিণত) ক্লাবে হামলা চালিয়ে ক্লাবে থাকা ভাঙ্গা একটি চেয়ার ও একটি ব্যানারে আগুন লাগিয়ে দিয়ে পুড়ে ফেলে। তার দায়ভারও চাপিয়ে দেয়ার চেষ্টা করছে রবিউল সহ তাদের লোকজনের উপর।

এ ঘটনায় আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়ার সাথে কথা হলে তিনি মারামারি বিষয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি অভিযোগের বিষয়টি তদন্ত চলছে, সঠিক হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে ফটো সাংবাদিকে ফাঁসানোর অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।
আইন-বিচার 4 hours আগে

সুনামগঞ্জে ঐতিহাসিক সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত।
ধর্ম ও ইসলাম 5 hours আগে

পঞ্চগড়ে বাংলা টি ও বিসমিল্লাহ টি কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ
অর্থনীতি 1 day আগে

সিরাজগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও
জাতীয় 1 day আগে

পঞ্চগড়ে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬১ বস্তা সার জব্দ,২০ হাজার টাকা
অপরাধ 1 day আগে

নাগরিক ভাবনা : ও ডাক্তার ও ডাক্তার-মানুষ বাঁচানোর শপথ নিয়েছিলেন,
নাগরিক ভাবনা 1 day আগে

বগুড়ায় গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড
অপরাধ 1 day আগে

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনার সাথে প্রেমিক জড়িত।
আইন-বিচার 1 day আগে

আশ্বিনের শেষ বেলায় অঝোর বৃষ্টি, পার্বতীপুরে শীতের আগমনী বার্তা।
রংপুর 3 days আগে

চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালয় ট্রাইব্রেকারে রনচন্ডির জয় ।
খেলাধুলা 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক