হোম
অপরাধ

বগুড়ায় মুক্তিপণের দাবী না পেয়ে বিধান কে হত্যা, তিনজনের স্বীকারোক্তি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ জুন, ২০২৩ ৪:০৭ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়ায় আলোচিত বিধান চন্দ্রকে অপহরণ করে হত্যার রহস্য উন্মোচন এবং সেই সাথে অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ছয় লাখ টাকা মুক্তিপণ না পেয়ে অপহরণকারীরা তাকে হত্যা করে। মাটিতে পুঁতে রাখা তার লাশ ও আলামত উদ্ধার করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা ডিবির একটি টিম ও কাহালু থানা পুলিশের একটি টিম যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে অপহরণ ও এই কান্ডের রহস্য। ডিবি সূত্র জানায় গত ১২ এপ্রিল অনীল চন্দ্র সরকার (৪৬) নামে এক ব্যক্তি বগুড়া কাহালু থানায় হাজির হয়ে জানান যে, তার ছেলে বিধান চন্দ্র সরকার (২০)কে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে তিনি কাহালু থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর তাৎক্ষনিকভাবে এই সংক্রান্তে অফিসার ইনচার্জ কাহালু থানাসহ অন্যান্য অফিসার ফোর্সরা নিখোঁজ বিধানকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রাখে।
পরবর্তীতে খোঁজাখুঁজির এক পর্যায়ে কিছুদিন পর বিধানের বাবা অনীল চন্দ্র সরকারকে এক অজ্ঞাত ব্যক্তি মোবাইলে ফোন দিয়ে জানায়, তার ছেলে বিধান তাদের হেফাজতে আছে। তার ছেলেকে ফেরত পেতে চাইলে ছয় লাখ টাকা মুক্তিপন দিতে হবে। পরে এ ব্যাপারে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ স্নিগ্ধ আখতার পিপিএম এর তত্ত্বাবধানে ডিবি বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ, এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি বগুড়া’র একটি টিম ও কাহালু থানা পুলিশের একটি টিম যৌথ অভিযান শুরু করে।
অভিযানকালে গত ২৩ জুন কাহালু ও বগুড়া সদর এলাকা থেকে ঘটনার সাথে জড়িত মূল পরিকল্পনাকারীসহ ওই ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলে্া,কাহালু উপজেলার সেবা কলমা গ্রামের বিদুচন্দ্র প্রামাণিকের ছেলে বিপুল চন্দ্র প্রাং(৩৫), একই গ্রামের জিতে নচন্দ্র বর্মনের ছেলে দিনেশ চন্দ্র প্রামানিক ২৫ ও যুক্ত বাবু প্রামানিকের ছেলে উৎপল চন্দ্র ২৪। এ সময় তাদের কাছ থেকে ১ টি বাটন মোবাইল ফোন (সিমকার্ডসহ) জব্দ করা হয়। যা দিয়ে মুক্তিপন দাবী করা হয়েছিল।

ডিবি সূত্র আরো জানায়,গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিরা ও ভিকটিম বিধান পূর্ব পরিচিত। আসামিরা বিধানের বাবার নিকট থেকে অর্থ আদায় করার জন্য তাকে আটক করার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক গত ১১ এপ্রিল আসামিরা কৌশলে কাহালু উপজেলার শিবাকলমা গ্রামের পূর্বে কাহালু থানার সীমান্তবর্তী ভাদাখাল (সরকারী নালা) নামক একটি জন মানবশূন্য এলাকায় সন্ধ্যার পরে নিয়ে যায়। তারপর তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী একত্রে ভিকটিম বিধানসহ মদ্য পান করে।
এতে বিধান নেশাগ্রস্থ হলে পূর্ব পরিকল্পনামতে গ্রেফতারকৃত আসামি বিপুল ও উৎপল বিধানের সাথে কথা বলতে থাকে এবং গ্রেফতারকৃত অপর আসামি দিনেশ পেছন থেকে বিধানের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে।

এতে বিধান মাটিতে পড়ে গেলে আসামি উৎপল তার কাছে থাকা অন্য হাতুড়ি দিয়ে বিধানকে আঘাত করে । তবে তাদের পরিকল্পনা ছিলো বিধানকে কে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে অজ্ঞান করে ফেলা। কিন্তু আঘাত গুরুত্বর হওয়ার কারণে তারা বিধানকে তাৎক্ষনিক হত্যার সিন্ধান্ত নেয়।
হাতুড়ির আঘাতের ফলে বিধান পাশের নালায় পড়ে গেলে আসামিরা তাকে পানিতে মাথা চেপে ধরে মৃত্যু নিশ্চিত করে। এরপর তারা লাশ গোপন করার উদ্দেশ্যে পাশেই মাটি খুড়ে পুতে রাখে। কিন্তু তাড়াহুড়ার কারণে আসামিরা কাজটি ঠিকমত করতে পারেনি। পরদিন ভোরবেলা আসামি বিপুল কি অবস্থা জানার জন্য লাশ পুতে রাখার স্থানে গেলে দেখতে পায় যে, শিয়াল মাটি খুড়ে লাশের একটি হাত বের করে ফেলেছে। এরপর বিপুল হাতটি মাটি চাপা দেয়।

এছাড়া বিপুল ৪/৫ দিন যাবৎ বিষয়টি নজরদারি করে এবং আসামি দিনেশ ও উৎপলের সাথে আলোচনা করে অন্যস্থানে আরো ভালোভাবে পুঁতে রাখার পরিকল্পনা করে। পরিকল্পনা মতে আসামীরা ৪/৫ দিন পর লাশটি সরিয়ে প্রায় ৫০ গজ দূরে জমি সেচের ড্রেনের নিচে গভীর করে পুঁতে ফেলে। ঘটনাটি প্রায় দেড়মাস অতিবাহিত হবার পরেও কেউ কোন কিছু না বুঝতে পারার কারণে তারা মুক্তিপন আদায়ের লক্ষে বিধান এর বাবা অনীল চন্দ্রকে মোবাইলে ফোন করে মুক্তিপন দাবি করতে শুরু করে।

পরে বিধানের পরিবারের দেয়া তথ্যর ভিত্তিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীদের শনাক্তপূর্বক জেলা গোয়েন্দা শাখা, ডিবি বগুড়ার টিম একটানা অভিযান পরিচালনা করে ওই আসামিদের গ্রেফতার করে। পরে আসামিরা বিধানকে অপহরণ, ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি ও হত্যাকাণ্ডের কথা স্বীকার করে এবং ঘটনার বিবরণ দেয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

কুড়িগ্রামে এক কর্মকর্তার কাঁধে তিন উপজেলা,তদারকিতে চাপে শিক্ষা প্রশাসন।।
রংপুর 15 hours আগে

সুনামগঞ্জে তিন সন্তানকে নিয়ে বাবার বিষপান,তিন শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 17 hours আগে

পঞ্চগড়ে পুলিশের অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১০ ।
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে সাইবার সুরক্ষা আইনের মামলায় শাওন আমিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ,শুনানি
রংপুর 2 days আগে

পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জ ও দিনাজপুর সীমান্তে ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার,আটক ১।
অপরাধ 2 days আগে

জ্বালানি সংকটে ফের দিনাজপুরের ফুলবাড়ি খনি প্রসঙ্গ তবে আগে পুনর্বাসন।
অর্থনীতি 3 days আগে

পঞ্চগড়ে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত।
তথ্য ও প্রযুক্তি 3 days আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক ব্যবসায়ীর বোনের মামলার বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ
আইন-বিচার 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে এমপি রেজওয়ানুল হককে ইউনিয়ন বাসীর নাগরিক সংবর্ধনা।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক