হোম
অর্থনীতি

বগুড়ায় বিএডিসি ও বিসিআইসির সার গোডাউন আকস্মিক পরিদর্শন-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

মিরু হাসান, স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬ ৪:৩২ অপরাহ্ণ

ফাইল ছবি

সার নিয়ে যেকোনো ধরনের কৃত্রিম সংকট, মজুতদারি বা গুজব রোধে বগুড়ায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি স্পষ্ট জানিয়েছেন, দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে এবং ডিলারদের কমিশন বৃদ্ধির বিষয়টিও বিবেচনাধীন। ফলে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হলে বরদাশত করা হবে না।

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাতটায় বগুড়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সার গোডাউন এবং বিসিআইসির বাফার গোডাউন আকস্মিক পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী জানান, সারের সার্বিক তদারকি, উত্তোলন এবং ডিলারদের সমস্যা সমাধানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি তিন সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত এই কমিটিতে সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ড. এ জেড এম জাহিদ হোসেন এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে তিনি নিজেও রয়েছেন। কমিটি ইতিমধ্যেই একাধিক বৈঠক করে মাঠ পর্যায়ের পরিস্থিতি বিবেচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ডিলার পরিবর্তন সংক্রান্ত সাম্প্রতিক গুজবের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে একটি গুজব ছড়িয়েছিল যে পুরানো ডিলারদের সরিয়ে নতুন ডিলার নিয়োগ করা হচ্ছে। ফলে ডিলারদের মধ্যে কিছুটা অসন্তোষ ও অব্যবসায়ী মনোভাব দেখা দিয়েছিল। তবে প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী আমরা ইতিমধ্যে পরিপত্র জারি করেছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিআইসি ও বিএডিসির বর্তমান মূল এবং খুচরা ডিলাররাই কার্যক্রম চালিয়ে যাবেন।

তবে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে তিনি সতর্ক করে বলেন, যেসব ডিলার সারের ডিও (ডিলেভারি অর্ডার) করে উত্তোলন করেননি বা উত্তোলন করে গোডাউনে আটকে রেখে খুচরা বাজারে বিক্রি করছেন না, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। ডিলার সমিতির শীর্ষ নেতারাও এই পদক্ষেপ সমর্থন করেছেন। কৃষকদের উদ্দেশ্যে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বগুড়াসহ সারা দেশে চাহিদার চেয়ে প্রায় দেড় গুণ বেশি ইউরিয়া ও নন-ইউরিয়া সারের মজুত রয়েছে। বগুড়ায় সেপ্টেম্বর মাস পর্যন্ত চাহিদা অনুযায়ী সারের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। কিন্তু বিশেষ করে আলু চাষিরা আগাম সার কিনে বাড়িতে মজুত করছেন। আগামী নভেম্বর-ডিসেম্বরের সার এখনই কিনতে শুরু করলে বাজারে একটা কৃত্রিম চাপ তৈরি হয় এবং সারের দামও বাড়ে।

তিনি আশ্বাস দেন, প্রতি জেলায় সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যেই পরবর্তী অক্টোবর ও নভেম্বর মাসের চাহিদামাফিক সার পৌঁছে দেওয়া হবে। তাই অযথা বাড়তি দামে আগেভাগে সার না কেনার জন্য তিনি কৃষক ভাইদের অনুরোধ জানান। এ ছাড়া ডিলারদের দীর্ঘদিনের দাবির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, ২০০৮-০৯ সালের পর কমিশন আর বাড়েনি। পরিবহন ও অন্যান্য খরচ বাড়ায় কৃষি মন্ত্রণালয় কমিশন বাড়ানোর যে প্রস্তাব প্রস্তুত করেছে, তাতে প্রধানমন্ত্রী নীতিগত সম্মতি দিয়েছেন। অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করে দ্রুতই ডিলারদের কমিশন বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হবে।

গোডাউন পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. মাহফুজ আলমসহ কৃষি বিভাগ ও বাফার গোডাউনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

আদমদীঘিতে খাদ্য গুদামে অনিয়ম,প্রকল্পের চালে মিলল ভিন্ন জেলার ও নিম্নমানের।
অপরাধ 16 hours আগে

বগুড়ায় বিএডিসি ও বিসিআইসির সার গোডাউন আকস্মিক পরিদর্শন-প্রতিমন্ত্রী মীর শাহে
অর্থনীতি 22 hours আগে

বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে তিন যানবাহনের সংঘর্ষ, নারীসহ নিহত ২,আহত ৪।
দুর্ঘটনা 2 days আগে

তেঁতুলঝোড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ, জনগণের সেবায় নিজেকে উৎসর্গের ঘোষণা
জাতীয় 2 days আগে

শিক্ষার মান উন্নয়নে পঞ্চগড়ের তেঁতুলিয়া শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক
রংপুর 2 days আগে

রাজশাহীর ঐতিহাসিক ভুবন মোহন পার্কে রাসিকের লোক দেখানো অভিযান,আবারও যে
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া মুক্ত উপজেলা ঘোষণা।
রংপুর 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে বিকট শব্দে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১আহত
দুর্ঘটনা 2 days আগে

সান্তাহারে অবৈধভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরির অপরাধে ৬ মাসের
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক