হোম
দুর্ঘটনা

বগুড়ায় ডিসি অফিসের রেকর্ড রুমে আগুন, পুড়ে গেছে পুরাতন নথিপত্র

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৩ ৭:১৮ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, ষ্টাফ রিপোর্টার: বগুড়ায় ডিসি অফিসের রেকর্ড রুমে আগুন লেগে পুরাতন বেশ কিছু নথিপত্র পুড়ে গেছে। এর মধ্যে ২০০০ সালের বিভিন্ন থানায় করা মামলার নথি এবং ভূমি সংক্রান্ত কিছু খতিয়ান (মাঠ পরচা) রয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে ওই অগ্নিকাণ্ড হয়। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত সেখানে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছিল।
তবে আগুনে ঠিক কতগুলো নথি পুড়ে গেছে সে সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেন না।

বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানান, ওই ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি রেভিনিউ) এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) নেতৃত্বে দু’টি কমিটি গঠন করা হয়েছে। এডিসি রেভিনিউয়ের নেতৃত্বে গঠিত কমিটি ক্ষতিগ্রস্ত নথির তালিকা করবে এবং এডিএমের নেতৃত্বে গঠিত অপর কমিটি পুরো ঘটনা তদন্ত অর্থাৎ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ এবং পুরাতন রেকর্ড রুমটি ব্যবহার যোগ্য কিনা সেটি খতিয়ে দেখবে।

বগুড়া ডিসি অফিসের কর্মচারীরা জানান, মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে নিচতলার উত্তর দিকে রেকর্ড রুমের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তারা ফায়ার সার্ভিসে খবর দেন।
বগুড়া ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মো. মঞ্জিল হক বলেন, রেকর্ড রুমের দরজার ওপরে চিলে কোঠায় রাখা নথিপত্রে আগুন লেগেছিল। তবে সেই আগুন অন্যত্র ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলা হয়। আগুনে খুব বেশি নথি পোড়েনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

বিকেল পৌনে ৪টার দিকে রেকর্ড রুমে গিয়ে দেখা যায় এডিসি রেভিনিউ নিলুফা ইয়াছমিনসহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে কর্মচারীরা চিলে কোঠার ওপর থেকে পুড়ে যাওয়া নথিগুলো নিচে নামাচ্ছেন। এরপর সেগুলো রেকর্ড রুমের পাশেই নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্যারাকের মেঝেতে রাখা হচ্ছে। সেখানে রাখা নথিগুলোর মধ্যে কয়েকটি পুরোপুরি পোড়া দেখা গেলেও অনেকগুলোর সামান্য কিছু অংশ পুড়ে গেছে। তবে সিংহভাগ নথিই অক্ষত রয়েছে।

রেকর্ড রুমের দায়িত্বপ্রাপ্ত এডিসি রেভিনিউ নিলুফা ইয়াছমিন জানান, যেখানে আগুন লেগেছিল সেখানে ২০/২২ বছর আগে আদালত থেকে নিষ্পত্তি করা কিছু মামলার নথি ও ভূমি সংক্রান্ত কিছু খতিয়ান রাখা ছিল। আগুনে অল্প কয়েকটি নথির সামান্য পুড়লেও অধিকাংশই অক্ষত রয়েছে।
জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে কতগুলো নথি পুড়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটির তালিকা করার জন্য এডিসি রেভিনিউ নিলুফা ইয়াছমিনের নেতৃত্বে গঠিত ৭ সদস্যের কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে তালিকা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

অপর দিকে এডিএম মোছা. আফসানা ইয়াছমিনের নেতৃত্বে গঠিত কমিটি অগ্নিকাণ্ডের কারণ, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধকল্পে করণীয় নির্ধারণ এবং পুরাতন রেকর্ড রুম ব্যবহার যোগ্য কিনা তা খতিয়ে দেখবে। তিনি বলেন, এডিএমের নেতৃত্বে গঠিত কমিটিতে পুলিশ সুপারের প্রতিনিধি, বিদ্যুৎ বিভাগ এবং গণপূর্ত বিভাগের প্রতিনিধিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিকে ১৫ কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 14 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 16 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 18 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 24 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক