মিরু হাসান, স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৬ অপরাহ্ণ
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৩ টার চোর সন্দেহে শামীম নামে এক যুবককে রাতভর নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের ঘটনা জেরে স্থানীয় জনগণেরা আজ সকালে বগুড়া সদর উপজেলা নিশিন্দারা ইউনিয়ন পরিষদের সামনে কাঠের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করা হয়।
পরে সংবাদ পেয়ে সদর, থানার অফিসার ইনচার্জ ইব্রাহিম আলী অবরোধকারীদের সঙ্গে কথা বলে, অবরোধকারীরা সকাল সাড়ে ৮ টার সময় অবরোধ প্রত্যহার করে নেয়।চৌমুহনি গ্রামের মোঃ কুদ্দুসের ছেলে, মোঃ শামীম নামে যুবককে চোর সন্দেহে রাতভর নির্যাতন চালিয়ে গুরুতর আহত অবস্থায় ইউনিয়ন পরিষদের সামনে ফেলে রেখে যায়।
পরে আহত উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত বগুড়া শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত শামীমকে মৃত্যু ঘোষণা করেন। স্থানীয় গ্রামবাসী রাস্তা রাস্তা অবরোধ করে রাখে। পরে আবার অবরোধ তুলে নেওয়া হয়।