হোম
আইন-বিচার

বগুড়ায় এক নারীর সম্পত্তি আত্মসাতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ জুন, ২০২৫ ১০:৩৫ অপরাহ্ণ

ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: বগুড়ার গাবতলী উপজেলা মহিসাষাবান ইউনিয়নের সোনাকানিয়া গ্রামের শাহাপাড়া এলাকার পৈত্রিক সম্পত্তি আত্মসাত ও প্রাননাশের হুমকির ঘটনায় প্রশাসনের সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন বগুড়া শহরের মালতিনগর পাইপাড়া এলাকার জনৈক মারিয়া মাহাফুজ নামে এক নারী।

আজ সোমবার বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন,আমার বাবার মৃত্যুর পর আমাদের সোনাকানিয়ার শাহাপাড়া এলাকার সব সম্পত্তি আত্মসাত করার চেষ্টা করছে আমার বাবার চাচাতো ভাইরেরা। ২০০৭ সালে আমার বাবা মারা গেলে আমার বৃদ্ধ মা এক ছেলে এবং এক মেয়েকে নিয়ে বিপাকে পড়েন। বাবা ছাড়া আমাদেও পরিবার অভিভাবক শুন্য হয়ে পড়লে আমার বাবার নিজের কোন ভাই বোন না থাকায় তার চাচাতো ভাইয়েরা কথিত অভিভাবকত্ব গ্রহন করেন।

আমার বাবার ছোট চাচা এস এম আজাহার আলীর দুই ছেলে এস এম মনিরুল আলম জুন ও এসএম মঞ্জুরুল আলম মুন তারা উভয়েই আমাদের সম্পত্তি দেখভাল করতে থাকেন। ২০০৭ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সবকিছু স্বাভাবিকভাবে চললেও আমাদের সম্পত্তির লোভে পড়ে আমার বাবার প্রথম পক্ষের স্ত্রীর আগের ঘরের সন্তানকে আমার বাবার সন্তান হিসেবে স্বীকৃতি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি ভুয়া দলিল তৈরি করে।

উক্ত সন্তানকে আমার বাবার সন্তান সাজিয়ে রাতের আধাওে নিজেদের নামে সম্পত্তি লিখে নেয়। ভুয়া দলিল বানিয়ে সম্পত্তি লিখে নিলেও বর্তমানে আমার পরিবারই সম্পত্তি ভোগদখল করে আসছে। আমার বাবার প্রথম স্ত্রীর আগের ঘরের নুরুননবী নয়ন নামে যে সন্তান রয়েছে তার ভোরন পোষন এবং স্কীকৃতির বিষয়ে কখনও কোন কথা আগে তোলেনি। কয়েক বছর আগে থেকে জুন আর মুন দুই ভাই মিলে চক্রান্ত করে তার নাম সামনে আনছে।

আমার বাবার প্রথম স্ত্রীর সাথে আমার বাবার ডিভোর্স হয়ে যায়। কিন্তু হঠাত কওে জুন ও মুন কয়েক বছর আগে আমার বাবার ডিভোর্স দেয়া স্ত্রীর সন্তানকে নিয়ে সম্পত্তি আত্মসাতের জন্য চক্রান্ত করে আসছে। আমার বাবার প্রথম স্ত্রীর আগের সন্তান নুরুনবীর সার্টিফিকেটেও আমার বাবার নাম নেই। সেখানে আব্দুল খালেক নামে এক ব্যাক্তির নাম আছে। সুতারাং সমস্ত প্রমান সাপেক্ষে আমাদেও পরিবার উক্ত নুরুননবী নয়নকে এবং তার সমস্ত দলিলকে ভুয়া বলে গণ্য হয়।

এদিকে ২০২৪ সালে আমাদের পরিবারের সমস্যার কারনে আমাদেও কিছু সম্পত্তি বিক্রি করার চেষ্টা করলে জুন ও মুন তাতে বাধা প্রদান করেন। এমনকি ক্রেতাদের ভয়ভীতি দেখান এবং সম্পত্তি তাদেও বলে দাবি করেন। এছাড়া তারা আদালতে আমাদের সম্পতি তাদের দাবি করে একটি স্থায়ী ও অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে। যার মামলঅ নং ১০১/২৪। যাতে কওে আমার বাবার রেখে যাওয়া সম্পত্তি আমরা বিক্রি কিংবা কোন স্থাপনা করতে না পারি। এরপর আমার পরিবার বাদি হয়ে ৪৬৭,৪৬৮,৪০৬,৪২০,১০৯ ধারায় একটি ফোজদারি  মামলা দায়ের করে। যার মামলা নং ১০১৬/২৪। অন্য আরও দুটি ভুয়া জাল,যোগসাজসি,অকার্যকর দলিল বাতিলের মামলা দায়ের করি। যার মামলা নং ১১৭/২৫। ১০১/২৪ মামলাটি দীর্ঘ দেড় বছর চলার পর বিজ্ঞ আদালত পর্যালোচনা শেষে আমাদের পক্ষে সকল নিষেধাজ্ঞা তুলে নেয়ার আদেশ দেন।

কিন্তু জুন ও মুন পুনরায় উচ্চ আদালতে আপিল করেন। যা এখনও চলমান। যার নং ৪৭/২৫। এমতবস্থায়  আমাদের সম্পত্তির উপর আইনি কোনো নিষেধাজ্ঞা না থাকায় আমার পরিবার তাদের নিজস্ব বসতবাড়িসহ বিভিন্ন সম্পত্তি মাফজোখ করার জন্য একজন আমিনকে নিয়ে আসি। খবর পেয়ে জুন ও মুন ক্ষিপ্ত হয়ে গাবতলী থানায় আমাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। উক্ত থানার দায়িত্বরত পুলিশ অফিসার এসআই সোহাগ পুলিশ তদন্তের আগে জমি মাফকোজ করতে নিষেধ করেন। কিন্তু তার এই নিষেধ করা বিজ্ঞ আদালদের রায়ের বিরুদ্ধচারন।

গাবতলী থানার ওসি সেরাজুল ইসলাম আমাদেরকে তলব করেন এবং সতর্ক করে দেন এবং উক্তস্থানে যাতে কোন প্রকার বিশৃংখলা ঘটনা না ঘটে। এসব ঘটনার পরেই জুন ও মুন আমাদের প্রান নাশের হুমকি ধমকি দিয়ে চলেছে। সংবাদ সম্মেলনে তিনি পরিবারের সকল সদস্যের নিরাপত্তা চেয়ে এবং সম্পত্তি আত্মসাত করার চেষ্টা কারী জুন ও মুনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দাবি জানান।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 4 hours আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 4 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 1 week আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 1 week আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে বালু তুলতে গিয়ে মিললো পরিত্যক্ত মর্টার শেল।
রংপুর 1 week আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »