হোম
অপরাধ

বগুড়ায় আদালতের নিরাপত্তা ভেদ করে পালালেন জোড়া খুন মামলার আসামি

মিরু হাসান || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০৫ অপরাহ্ণ

ফাইল ছবি

সোমবার বিকেল সোয়া ৪ টার দিকে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের হাজতখানার সামনে থেকে পালিয়ে যায় আলোচিত জোড়া খুন ও ডাকাতি মামলার আসামি রফিকুল ইসলাম (৪০)। ঘটনার পর আদালতপাড়ায় দেখা দেয় আতঙ্ক ও উত্তেজনা, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলতায় বড় প্রশ্ন উঠে যায়।রফিকুল ইসলাম বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চকপাড়া গ্রামের নছির আকন্দের ছেলে।

আদালতের গেটের সামনে থেকে পুলিশি নজর এড়িয়ে কৌশলে পালিয়ে যায় সে। প্রত্যক্ষদর্শীদের মতে, আদালতের মত একটি গুরুত্বপূর্ণ এলাকায় এমন ঘটনা দায়িত্বে অবহেলা ও নিরাপত্তার বড় ফাঁকফোকর ছাড়া সম্ভব নয়।

ঘটনার পর আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করে চিরুনি অভিযান চালানো হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আদালত পুলিশের অবহেলার কারণে বিভাগীয় তদন্তের নির্দেশ আসতে পারে বলেও জানা গেছে।

যে মামলায় আসামি রফিকুল জানা গেছে, কয়েক মাস আগে দুপচাঁচিয়ার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমণ্ডপ গ্রামে ভয়াবহ ডাকাতি ও জোড়া খুনের ঘটনায় অন্যতম আসামি ছিলেন রফিকুল ইসলাম। ওই রাতে সৌদি প্রবাসী শাহাজানের স্ত্রী রিভা আক্তার (৩০) ও শ্বশুর আফতাব উদ্দিন (৭০) নির্মমভাবে খুন হন। তবে অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায় পরিবারের শিশু রুকাইয়া তাসনিম মালিহা। হত্যার পর নগদ ৬ লাখ ২০ হাজার টাকা ও প্রায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নেয় ডাকাতরা।

মামলায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করলেও পাঁচ আসামি এখনো পলাতক। উদ্ধার হয়নি মূল লুণ্ঠিত অর্থ ও স্বর্ণালংকারও। আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে রফিকুলসহ গ্রেপ্তার আসামিরা জানায়, মোট ১১ জন ওই ডাকাতিতে অংশ নিয়েছিল।

ভুক্তভোগী পরিবারের ক্ষোভ মৃত আফতাব উদ্দিনের কন্যা তহমিনা বিবি বলেন, ছয়জন গ্রেপ্তার হলেও প্রভাবশালী পাঁচ আসামি বাইরে ঘুরে বেড়াচ্ছে। এখন আবার রফিকুল আদালতপুলিশের হেফাজত থেকে পালিয়ে গেল। এতে আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি। পুলিশের গাফিলতি নাকি ইচ্ছাকৃত পালিয়ে দেয়া এর সঠিক তদন্ত চাই।

তদন্তকারী কর্মকর্তা ডিবির ইন্সপেক্টর রাকিব বলেন, “পলাতক আসামিদের ধরতে একাধিক স্থানে অভিযান চলছে। প্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম জানান, এ মামলাটি অগ্রাধিকারপ্রাপ্ত। দ্রুততম সময়ে সব আসামিকে গ্রেপ্তার করে চার্জশিট দাখিলের চেষ্টা চলছে।

বিশ্লেষকরা মনে করছেন, মামলার অগ্রগতি ত্বরান্বিত করতে মোবাইল ট্র্যাকিং, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, লোকাল ইনফরমার নেটওয়ার্ক সক্রিয়করণ এবং আশপাশের জেলায় একযোগে অভিযান চালানো জরুরি। পাশাপাশি, বাদীপক্ষের নিরাপত্তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।

পুলিশের হেফাজত থেকে জোড়া খুন মামলার আসামি দিনের বেলায় পালিয়ে যাওয়া শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলার নজির নয়, বরং ভুক্তভোগী পরিবারকে নতুন করে আতঙ্কিত করেছে। যতদিন না সব আসামি ধরা পড়ছে এবং লুণ্ঠিত অর্থ–স্বর্ণালংকার উদ্ধার হচ্ছে, ততদিন এ মামলার বিচার কার্যকরভাবে এগোবে না।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে ফটো সাংবাদিকে ফাঁসানোর অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।
আইন-বিচার 4 hours আগে

সুনামগঞ্জে ঐতিহাসিক সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত।
ধর্ম ও ইসলাম 5 hours আগে

পঞ্চগড়ে বাংলা টি ও বিসমিল্লাহ টি কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ
অর্থনীতি 1 day আগে

সিরাজগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও
জাতীয় 1 day আগে

পঞ্চগড়ে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬১ বস্তা সার জব্দ,২০ হাজার টাকা
অপরাধ 1 day আগে

নাগরিক ভাবনা : ও ডাক্তার ও ডাক্তার-মানুষ বাঁচানোর শপথ নিয়েছিলেন,
নাগরিক ভাবনা 1 day আগে

বগুড়ায় গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড
অপরাধ 1 day আগে

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনার সাথে প্রেমিক জড়িত।
আইন-বিচার 1 day আগে

আশ্বিনের শেষ বেলায় অঝোর বৃষ্টি, পার্বতীপুরে শীতের আগমনী বার্তা।
রংপুর 3 days আগে

চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালয় ট্রাইব্রেকারে রনচন্ডির জয় ।
খেলাধুলা 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক