হোম
দুর্ঘটনা

ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাওয়ার সময় নৌকা ডুবে অন্তত ২৭ জন অভিবাসীর মৃত্যু।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২১ ৯:৩৭ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাওয়ার সময় নৌকা ডুবে অন্তত ২৭ জন অভিবাসীর মৃত্যু। ইংলিশ চ্যানেল দিয়ে ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাওয়ার পথে নৌকা ডুবে অন্তত ২৭ জন অভিবাসী মারা গেছেন। ২০১৪ সালের পর থেকে এটি এই চ্যানেলে দুর্ঘটনায় ‘সবচেয়ে বেশি প্রাণহানির’ ঘটনা বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। ফ্রান্সের কালাই উপকূলের কাছে বুধবার সন্ধ্যার পর নৌকাটি ডুবে যায়। বুধবার রাতে একটি মাছ ধরার নৌকা পানিতে বেশ কিছু মৃতদেহ ভেসে থাকতে দেখলে অ্যালার্ম বাজিয়ে কর্তৃপক্ষকে সতর্ক করে।

নৌকাটিতে অন্তত ৩৩ জন অভিবাসী ছিল, যাদের মধ্যে দুই জনকে উদ্ধার করা হয়েছে। যুক্তরাজ্য ও ফ্রান্সের কর্তৃপক্ষ ইংলিশ চ্যানেলে নৌযান এবং বিমানের মাধ্যমে উদ্ধারকাজ চালাচ্ছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বার্তা সংস্থা রয়টার্সকে জানান যে নৌকাটিতে ৩৩ জন অভিবাসী ছিল, যাদের মধ্যে দুই জনকে উদ্ধার করা হয়েছে।ফ্রান্সের কালাই উপকূলের কাছে বুধবার সন্ধ্যার পর নৌকাটি ডুবে যায়। নিহতদের মধ্যে পাঁচজন নারী ও দুইজন শিশু রয়েছে। ডুবে যাওয়া নৌকাটিতে থাকা অভিবাসন প্রত্যাশীরা মানব পাচারকারী চক্রের মাধ্যমে ফ্রান্স থেকে অবৈধভাবে যুক্তরাজ্যে যাচ্ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী মি. ডারমানিন জানিয়েছেন, ফ্রান্সের পুলিশ এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে চারজন সন্দেহভাজন মানব পাচারকারীকে গ্রেফতার করেছে।

দুর্ঘটনার পর বিভিন্ন পক্ষের সাথে জরুরি বৈঠক শেষে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন দুর্ঘটনার খবরে তিনি ‘বিস্মিত ও আতঙ্কিত। ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ তার প্রতিক্রিয়ায় মন্তব্য করেছেন যে ‘ফ্রান্স ইংলিশ চ্যানেলকে সমাধিক্ষেত্র হতে দেবে না। ইউরোপের যেসব মন্ত্রীরা অভিবাসনের চ্যালেঞ্জ নিয়ে চিন্তিত’, তাদের নিয়ে একটি জরুরি বৈঠকও আহ্বান করেছেন মি. ম্যাক্রঁ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্ট এই দুর্ঘটনার বিষয়ে ফোনে আলোচনা করেছেন এবং ‘জড়িত চক্রগুলোকে থামাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ’ নেয়ার অঙ্গীকার করেছেন।

সম্প্রতি ইংলিশ চ্যানেল হয়ে ছোট নৌকায় হাজার হাজার মানুষ ফ্রান্স থেকে যুক্তরাজ্যে গেছেন। যুক্তরাজ্যের সরকারি তথ্য অনুযায়ী, শুধু নভেম্বর মাসেই ইংলিশ চ্যানেল হয়ে ১৭৯টি ছোট নৌকা অভিবাসীদের নিয়ে যুক্তরাজ্যে যায়। এই বছরে এখন পর্যন্ত মোট ৯২৮টি নৌকা অভিবাসীদের নিয়ে এই যাত্রা করেছে। সরকারি হিসেব অনুযায়ী, এই বছরেই ছোট নৌকায় করে বিপদজনক ভাবে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে গেছেন ২৫,৭০০ জনের বেশি মানুষ। গত বছর এই সংখ্যাটি ছিল ৮,৪৬৯।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বগুড়ায় চোর সন্দেহে শামীম নামে এক যুবককে রাতভর নির্যাতন চালিয়ে
অপরাধ 2 hours আগে

পঞ্চগড়ের সীমান্ত থেকে ৪ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।
আইন-বিচার 3 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।
রংপুর 3 hours আগে

কেন্দ্রীয় লোকো মোটিভ কারখানা পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূত-ব্রেন্ট ক্রিস্টেনসেন।
তথ্য ও প্রযুক্তি 6 hours আগে

বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী জনগণের প্রত্যাশা।
রংপুর 6 hours আগে

ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে গ্রেফতার-৩ : বিপুল পরিমান মাদক উদ্ধার।
অপরাধ 7 hours আগে

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 21 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 1 day আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 1 day আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক