হোম
আইন-বিচার

ফেসবুক পোস্ট নিয়ে বিতর্ক,নিজেকে নির্দোষ দাবি ফজলারের।

উত্তম শর্মা, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ মে, ২০২৬ ২:১৯ অপরাহ্ণ

ফাইল ছবি

দিনাজপুরের বীরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে পাচারকারী চক্র সংক্রান্ত একটি সংবাদের সঙ্গে নিজের ছবি যুক্ত করে বিভ্রান্তিকরভাবে প্রচারের অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা মোঃ ফজলার রহমান।
মঙ্গলবার (৫ মে) বীরগঞ্জ মডেল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তিনি দাবি করেন, একটি উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর প্রচারণার মাধ্যমে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে।

লিখিত বক্তব্যে ফজলার রহমান উল্লেখ করেন, গত রবিবার (৩ মে ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যমে আদম পাচার ১৭ লাখ ২৫ হাজার টাকার প্রতারণা’ শিরোনামে একটি পোস্ট ছড়িয়ে পড়ে। ওই পোস্টে সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তিদের ছবি, অভিযুক্ত দুই ব্যক্তির ছবি এবং তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলের ছবি একসঙ্গে ব্যবহার করা হয়, যা পরে তার নজরে আসে।

ঘটনার দিন নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, ২৪ এপ্রিল সকাল ৬টায় তিনি এক আত্মীয়ের সঙ্গে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন এবং নওগাঁ হয়ে রাত ৯টায় বীরগঞ্জে ফিরে আসেন। ফলে অভিযোগের সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলেও তিনি দাবি করেন।

এছাড়া মামলার বাদী শাহনাজ পারভীনের সঙ্গে পূর্বপরিচয় থাকার কথা স্বীকার করলেও তার বিরুদ্ধে আনা অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক বলে উল্লেখ করেন তিনি। ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করতে তার ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন ফজলার রহমান।

সংবাদ সম্মেলনে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে ২৭টি কমিউনিটি ক্লিনিক সেবা অচল-ওষুধ নেই,মিলছে না পরিবার পরিকল্পনা
রংপুর 2 hours আগে

ফেসবুক পোস্ট নিয়ে বিতর্ক,নিজেকে নির্দোষ দাবি ফজলারের।
আইন-বিচার 4 hours আগে

দিনাজপুরে ব্ল্যাক রাইচ ধান চাষে কৃষকদের আগ্রহ প্রকাশ।
অর্থনীতি 7 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে মা ছাগল ও উপকরণ বিতরণ।
রংপুর 7 hours আগে

প্রতারণা মামলায় নাম জড়ানো ষড়যন্ত্রের শিকার দাবি শফিকুলের সংবাদ সম্মেলন।
অপরাধ 18 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন ও সমাবেশ
আইন-বিচার 20 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অবসর জনিত বিদায় সংবর্ধনা।
রংপুর 1 day আগে

দিনাজপুর রেলওয়ে স্টেশনের জায়গায় অবৈধ দোকান ও দখলদারদের উচ্ছেদ অভিযান।
জনদুর্ভোগ 1 day আগে

পঞ্চগড়ের ২টি চোরাই গরু উদ্ধারসহ একজনকে আটক করেছে পুলিশ।
অপরাধ 1 day আগে

সান্তাহারে বিএনপি নেতাকে হত্যা চেষ্টায় ১৩ জনের নামে মামলা।
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক