হোম
তথ্য ও প্রযুক্তি

ফেসবুক অ্যাকাউন্ট খুলতে জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নাম্বার বাধ্যতামূলক করার সুপারিশ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৩ ১১:৩৫ অপরাহ্ণ

ফাইল ছবি

মুহাম্মদ রবিউল আলম, ঢাকা থেকেঃ অপপ্রচার ঠেকাতে ফেসবুকের সহায়তা চেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১৮ এপ্রিল) ফেসবুকের বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা সুজানা সারোয়ারের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। বৈঠকে অপপ্রচার রোধে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নাম্বার বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়। মন্ত্রী বলেন, ফেসবুক ব্যক্তিগত ওয়েবসাইট কিংবা সংবাদ প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে। এছাড়া মিথ্যা তথ্য পরিবেশন, গুজব ছড়ানো এবং কিছু ক্ষেত্রে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে ফেসবুক ব্যবহার করা হচ্ছে। মোস্তাফা জব্বার বলেন, অস্থিতিশীল পরিস্থিতি কেবল সমাজ কিংবা রাষ্ট্রই নয়, এটি ফেসবুকের জন্যও একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় যাতে ভুয়া পরিচিতি ব্যবহার করতে না পারে সে ক্ষেত্রে জাতীয় আইডি কিংবা মোবাইল নাম্বারসহ ফেসবুক আইডি খোলার ক্ষেত্রে ফেসবুক কর্তৃপক্ষকে যথার্থতা যাচাইয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। এ সময় তিনি ফেসবুককে বাংলাদেশের আইন ও বিধিবিধান মেনে চলার অনুরোধ করেন। দেশ ও দেশের বাইরে থেকে রাষ্ট্রীয়, সামাজিক এবং ব্যক্তিগত নিরাপত্তা ও সম্মান বিঘ্নিতকর মিথ্যা ও গুজব বা অপপ্রচারমূলক উপাত্ত প্রচার বন্ধের আহ্বান জানান। এ ছাড়াও সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, রাষ্ট্রদ্রোহিতা, পর্নোগ্রাফি, জুয়া ও বাংলাদেশের সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধবিরোধী উপাত্ত প্রচার না করতে ফেসবুককে অনুরোধ করেন তিনি। বাংলাদেশকে ফেসবুকের একটি বড় বাজার হিসেবে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় দেশব্যাপী ইন্টারনেটসহ শক্তিশালী টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তোলা হয়েছে। পৃথিবীর অন্যান্য দেশের মতো ফেসবুকের বাংলাদেশে এখাতে বিনিয়োগে এগিয়ে আসার সুযোগ রয়েছে। মন্ত্রী কোনো অশুভ শক্তি যেন ফেসবুককে তাদের মিথ্যাচার, অপপ্রচার কিংবা ব্যক্তিগত আক্রমণের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন। ফেসবুক প্রতিনিধি সুজানা সারোয়ার বলেন, অন্যান্য দেশের পলিসি, আইন আর বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই ভিন্ন। আমরা ক্ষতিকর কনটেন্টের বিষয়ে সতর্ক আছি। যেকোনো বিধি-বিধানের ক্ষেত্রে অবশ্যই মানুষের ব্যক্তিগত নিরাপত্তা বিবেচনায় রাখা উচিত। আমাদের পলিসিতে ঝুঁকিপূর্ণ কনটেন্টের বিষয়ে সচেতন থাকার বিষয়ে সরকার থেকেও বারবার বলা হয়েছে, আমরা সেই আলোকে ব্যবস্থাও নিয়েছি। ভবিষ্যতেও ফেসবুক প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বিরামপুরে ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় ও মাদক আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা।
রংপুর 1 hour আগে

দিনাজপুরের পার্বতীপুরে ৫ কেজি গাঁজাসহ আটক-১।
অপরাধ 21 hours আগে

এসআরবির যৌথ অভিযানে দিনাজপুরে অপহৃত স্কুলছাত্রীকে ময়মনসিংহে উদ্ধার।
অপরাধ 24 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীর আধারদিঘী খালে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন।
রংপুর 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে শিশুদের সঞ্চয়ী উদ্যোগের সাফল্য উদযাপন ও পুরস্কার বিতরণ।
রংপুর 2 days আগে

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও অদৃশ্য কারনে উদ্ধার হয়নি স্কুলছাত্রী,আসামিরা ধরাছোঁয়ার
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে বিরোধপূর্ণ জমিতে কার্যবিধির ১৪৪ ধারা জারি। বাদিকে হুমকির অভিযোগ।
আইন-বিচার 2 days আগে

কুড়িগ্রামের তিস্তার বালু দিয়ে জমি ভরাটের অভিযোগে ড্রেজার জব্দ ও
অপরাধ 2 days আগে

দিনাজপুর পার্বতীপুরের পল্লীতে মাদক বিরোধী অভিযান।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক