হোম
নির্বাচিত কলাম

ফরিদপুরের বোয়ালমারীতে ইউ পি নির্বাচন জমে উঠেছে প্রচার-প্রচারণ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২১ ৮:৩৬ অপরাহ্ণ

ফাইল ছবি

সনতচক্রবর্ত্তীঃআগামী ২৬শে ডিসেম্বর ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রচার-প্রচারণায় জমে উঠেছে বোয়ালমারীর ১০টি ইউনিয়নে।প্রার্থীরা নানা উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে,শীত উপেক্ষা করে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।

ইতিমধ্যে প্রার্থীদের পোষ্টারে পোষ্টারে ছেঁয়ে গেছে উপজেলার বিভিন্ন ইউনিয়নে । পাড়ায় মহল্লায় সহ হোটেল গুলোতে চায়ের চুমুকের সাথে জোট বেঁধে চলছে শুধু ভোটের আলোচনা। কে হবে পরবর্তি ইউনিয়নের পিতা। অপরদিকে বাজার, পাড়া মহল্লার দোকানের সামনে গাছ, বাঁশসহ বিদ্যুতের খুটিতে শোভা পাচ্ছে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারন সদস্য প্রার্থীদের পোষ্টার ও ফেষ্টুন।

সকল প্রার্থীগণ দল বেঁধে এলাকায় উঠান বৈঠক, মিছিল ও মিটিং করে নানান প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছে। দুপুর ২টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন প্রার্থীদের নামে নিজস্ব প্রতিক নিয়ে গানের সুরে ও তালে তাল মিলিয়ে মাইকিং করতে দেখা গেছে। এতে মুখোরিত হয়ে উঠেছে উপজেলার পুরো এলাকা।

নৌকার প্রার্থীরা সভা-সমাবেশ করে বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নের কার্য্যক্রমকে কাজে লাগিয়ে নৌকা মার্কায় ভোট চাচ্ছেন। উন্নয়ন মানে নৌকা আর এই মার্কায় ভোট দিলে উন্নয়ন হবে। অন্যদিকে বর্তমান চেয়ারম্যান প্রার্থীরা তাদের ৫ বছরের বিভিন্ন উন্নয়ন কার্য্যক্রমের চিত্র তুলে ধরে ভোট চাচ্ছেন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) উপজেলায় ময়না ইউনিয়ন ময়না গ্রামে ঘুরে দেখা যায়, সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা ঘুরছেন নৌকায় সমর্থকরা ভোটারদের দ্বারে দ্বারে। প্রার্থীরা ব্যাপক গণসংযোগ চালিয়ে সাথে দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। ইউনিয়নেরই হাটে-ঘাটে, চা স্টলে চলছে নির্বাচনী আলাপ-আলোচনা। চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরাও রাত-দিন ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রার্থনা করছেন। প্রতিটি গ্রামের অলিগলিতে ব্যানার, পোস্টার ও লিফলেটের ছড়াছড়ি। সবমিলিয়ে জমে উঠেছে প্রচারণা।

ভোটার ও প্রার্থীদের মধ্যে যেন তৈরি হয়েছে এক সেতু বন্ধন। নিজের পছন্দের প্রতীক মন মত বেছে নিয়ে প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন ভোটারদের বাড়ি। জয়ের জন্য চাইছেন দোয়া। আলফাডাঙ্গা আর্দশ ডিগ্রি কলেজ এর অধ্যাপক মুজিবুর রহমান মুজিব বলেন, এলাকায় উন্নয়ন করতে নৌকায় কোন বিকল্প নেই। ঘুষ, মাদক মুক্ত, করতে পলাশ বিশ্বাস কে ভোট দিয়ে জয়যুক্ত করুন।

ময়না ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওবায়দুর শেখ বলেন, আগামী ২৬ ডিসেম্বর ময়না ১০ নং পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে সবাইকে নৌকায় কাজ করতে হবে। তাহলে নৌকার প্রার্থী জয় লাভ করা সম্ভব। ময়না ইউনিয়ন পরিষদ এর বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অধীর রায় বলেন, এবারের নির্বাচন অবাদ শান্তি, সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হবে তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। বোয়ালমারী উপজেলার কৃষক লীগের আহবায়ক কমিটির সদস্য বেলায়েত বারী বলেন, নৌকা কোন ব্যক্তির মার্কা না,এটা বঙ্গবন্ধুর নৌকা, উন্নয়নের মার্কা, তাই আমরা দল মত নির্বিশেষে নৌকায় পক্ষে কাজ করে যাচ্ছি।

উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর রোববার বোয়ালমারী উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬০ জন, সাধারণ সদস্য পদে ৩৭২ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বীরগঞ্জে অর্থ ফেরত না পেয়ে গরু নিয়ে যাওয়ায় উত্তেজনা।
আইন-বিচার 3 hours আগে

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে
রংপুর 4 hours আগে

কবিতা: আমি ভালোবাসার ফেরিওয়ালা।
কবিতা 5 hours আগে

সাভার ডিবি উত্তর একটি টিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।
আইন-বিচার 6 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।
রংপুর 6 hours আগে

দিনাজপুর পৌরসভার উন্নয়ন বিষয়ে আমাদের করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত।
রংপুর 8 hours আগে

রাজশাহীর চিহ্নিত সন্ত্রাসী রাকিবকে কারাগারে প্রেরণ।
অপরাধ 9 hours আগে

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ।
রংপুর 13 hours আগে

ঠাকুরগাঁওয়ে বন বিভাগের বিরুদ্ধে কৃষিজমিতে বনায়নের অভিযোগ।
আইন-বিচার 14 hours আগে

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন
অপরাধ 15 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক