হোম
Unrecognized

প্রায় ১৮ বছর পর চেয়ারম্যানের হস্তক্ষেপে রাস্তা খুলে দেওয়া হলো

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ জুন, ২০২৪ ১১:৫২ পূর্বাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু,ব্যুরো প্রধান ঢাকা: প্রায় তিন শতাধিক বছর আগের প্রাচীন বাড়ি নিয়ে দ্বন্দ্বের জেরে ময়লা ফেলে চলাচলের পথ বন্ধ করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বছরের পর বছর ধরে দেয়াল টপকে চলাচল করছিল ভুক্তভোগী পরিবারটি। প্রায় ১৮ বছর পর স্থানীয় ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে ময়লা পরিস্কার করে রাস্তা খুলে দেওয়া হলেও মিলছে না সুরাহা।

সোমবার (১০ জুন) সকালে সাভারের আমিনবাজার এলাকায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ভুক্তভোগি পরিবার ও আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রকিব আহম্মেদ।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগি সারোয়ার আহমেদ বলেন, তিন শত বছর পুরোনো আমাদের কয়েকটি প্রাচীন বাড়ি রয়েছে। সেখানে আমাদের দেওয়ান কমপ্লেক্স ও একটি প্রাচীন মসজিদও রয়েছে। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি রাজধানী উন্নয়ন কতৃপক্ষ ঢাকা মহানগর ইমারত (নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও অপসারণ) বিধিমালা, ২০০৮-এর উপ-বিধি ৬১ অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মহাপরিকল্পনাভুক্ত এলাকার ঐতিহাসিক, নান্দনিক, বৈজ্ঞানিক, সামাজিক অথবা ধর্মীয় গুরুত্বের বিবেচনায়

দেওয়ান কমপ্লেক্স ও মসজিদ নগর উন্নয়ন কমিটির অনুমোদনক্রমে ঐতিহ্যবাহী বিশেষ ভবন/স্থাপনা ও গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে সংরক্ষণের জন্য তালিকাভুক্ত করা হয়।

তিনি আরও বলেন, দেওয়ান কমপ্লেক্সে দেওয়ান পরিবার ভাগ হয়ে বসবাস করে। তবে গত কয়েক যুগ ধরে পরবিারের মধ্যে দ্বন্দ্ব তৈরী হয়। দ্বন্দ্বের জেরে আমার চাচা বশির আহমেদ আমাদের যাতায়াতের রাস্তায় ময়লা ফেলে রাস্তা আটকে দেয়। ময়লা পরিস্কার করতে গেলে তারা ময়লা পানি ও ইটপাটকেল ছুড়তে থাকে। ফলে বাড়ির দেয়াল টপকে চলাচল করতে হতো। তাছাড়া পরিবাবের কোন সদস্য মারা গেলেও সেই রাস্তাটি ব্যবহার করতে দিতো না তারা। লাশও দেয়াল টপকে পার করতে হয়েছে। বিষয়টি নিয়ে থানায় একাধিকবার বিচার করা হলেও তারা মানেনি।

আমিনবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রকিব আহম্মেদ বলেন, গত কয়েক বছর ধরে এই দ্বন্ধ চলে আসছিলো। আমার কাছেও এসেছিল বিষয়টি সমাধানের জন্য। পরে জানতে পারি সারোয়ার হোসেন ও বশির আহমেদ চাচা-ভাতিজা। নিজেদের মধ্যে এতো দিন ধরে বিরোধ চলায় আমার সন্দেহ হয়। পরে কাগজপত্র ঘেটে দেখি ২০০৯ সালে ওই দেওয়ান কমপ্লেক্স ও মসজিদটি গেজেট ভুক্তি হয়। কিন্তু আমার পুর্বের চেয়ারম্যান গেজেট ভুক্ত হওয়ার পরেও গ্রাম আদালতে একটি রায় প্রকাশ করেন। যে রায়ে ময়লা দিয়ে বন্ধ করা রাস্তাটি সারোয়ার হোসেনের পরিবার ব্যবহার করতে পারবে না। কারন হিসাবে সারোয়ার হোসেনের বাড়ির উত্তরপাশে অবৈধ স্থাপনা নির্মান করে তার চাচা বশির আহমেদের চলাচলের রাস্তা বন্ধ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। একটু গেজেটভুক্ত জায়গায় কিভাবে তিনি আদালত বসিয়েছিলেন এবং রায় দিয়েছেন এটা আমার বোধগম্য নয়। পুরো দেওয়ান কমপ্লেক্স গেজেট ভুক্ত হওয়ায় ময়লা পরিস্কার করে চলাচলের রাস্তা উম্মুক্ত করে দিয়েছি। আর ময়লা পরিস্কার করে ১৭ বছর ধরে বন্ধ করা রাস্তা উম্মুক্ত করা আমার অন্যায় হয়েছে দাবি করে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। যা মোটেও কাম্য নয়।

তিনি আরও বলেন, এই জায়গা ও স্থাপনা সরকারি গেজেট ভুক্ত । এই জায়গায় তাদের অধিকার কম। তবে এখানে আমাদের কোন বিচার ও রায় দেওয়া উচিত না। মানবিক দিক থেকে রাস্তাটি খুলে দেওয়া হয়েছে। এখানে কোন মারমারি অথবা কোন পক্ষকে সুবিধা দেওয়া হয়নি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে ফটো সাংবাদিকে ফাঁসানোর অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।
আইন-বিচার 5 hours আগে

সুনামগঞ্জে ঐতিহাসিক সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত।
ধর্ম ও ইসলাম 6 hours আগে

পঞ্চগড়ে বাংলা টি ও বিসমিল্লাহ টি কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ
অর্থনীতি 1 day আগে

সিরাজগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও
জাতীয় 1 day আগে

পঞ্চগড়ে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬১ বস্তা সার জব্দ,২০ হাজার টাকা
অপরাধ 1 day আগে

নাগরিক ভাবনা : ও ডাক্তার ও ডাক্তার-মানুষ বাঁচানোর শপথ নিয়েছিলেন,
নাগরিক ভাবনা 1 day আগে

বগুড়ায় গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড
অপরাধ 1 day আগে

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনার সাথে প্রেমিক জড়িত।
আইন-বিচার 1 day আগে

আশ্বিনের শেষ বেলায় অঝোর বৃষ্টি, পার্বতীপুরে শীতের আগমনী বার্তা।
রংপুর 3 days আগে

চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালয় ট্রাইব্রেকারে রনচন্ডির জয় ।
খেলাধুলা 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক