হোম
নির্বাচিত কলাম

প্রবীণ সাংবাদিক মতিউর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৪ ১২:১০ অপরাহ্ণ

ফাইল ছবি

নিউজ ডেক্সঃ দিনাজপুরের প্রথিতযশা প্রবীণ সাংবাদিক মো. মতিউর রহমান ০২ নভেম্বর ২০২৪ শনিবার রাত ৯ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে দিনাজপুর উপশহরস্হ জিয়া হার্ট ফাউন্ডেশন এ্যান্ড রিসার্চ ইনস্টিটিটিউটে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার বর্তমান অবস্থা কিছুটা উন্নতির দিকে। উল্লেখ্য, ২০০৪ সালের আগস্ট মাসে মতিউর রহমানের ঢাকার জাতীয় হার্ট ফাউন্ডেশনে ওপেন হার্ট সার্জারী করা হয়েছিল। ২০২০ এবং ২০২১ সালে তিনি দু’বার করোনায় আক্রান্ত হয়েছিলেন। কঠোর আত্মপ্রত্যয়ী ও আত্মবিশ্বাসে বিশ্বাসী মো. মতিউর রহমান সম্পূর্ণ সুস্হ্য হয়ে উঠে নিজ

পেশা সাংবাদিকতা এবং সামাজসেবামূলক কর্মকান্ডে আত্মনিয়োগ করে কর্মপরিচালনা করে আসছেন। দিনাজপুরের সব চাইতে প্রবীণ এবং প্রতীথযশা সাংবাদিক মো. মতিউর রহমান দিনাজপুর হতে সর্বাধিক প্রকাশিত ও প্রচারিত দৈনিক উত্তর বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক, দৈনিক ইত্তেফাক, ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউ.এন.বি), ডেইলি নিউ নেশান, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর বৃহত্তর দিনাজপুর জেলার জেলা প্রতিনিধিসহ লন্ডন হতে প্রকাশিত আন্তর্জাতিক সংবাদ সংস্থা দি রয়টার্স এর উত্তরবঙ্গপ্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। বর্তমানে তিনি দৈনিক উত্তর বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি জাতীয়ভাবে একজন শিশু সাহিত্যিক ও ছড়াকার হিসেবেও সুপরিচিত।

বিশিষ্ট এবং প্রতিথযশা সাংবাদিক হিসেবে মো. মতিউর রহমান জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অনেক পুরস্কার, উপাধি এবং সম্মাননা পেয়েছেন। তিনি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধকালীন রণাঙ্গনের সম্মুখযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। মো. মতিউর রহমান স্কুল, জামে মসজিদ, এতিমখানা, হাফেজিয়া মাদ্রাসা ও ফোরকানিয়া মাদ্রাসাসহ কয়েক ডজন আর্থ-সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং পৃষ্ঠপোষক। মো. মতিউর রহমানের পরিবারের পক্ষ থেকে তাঁর দ্রুত রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 4 hours আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 4 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 1 week আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 1 week আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে বালু তুলতে গিয়ে মিললো পরিত্যক্ত মর্টার শেল।
রংপুর 1 week আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »