হোম
নির্বাচিত কলাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২০ ৮:৩২ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী বলেছেন ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি-এম কে নিউজ

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি। করোনা মহামারির কারণে স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, প্রথম কয়েক মাস ভোগার পর বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। রপ্তানি, রেমিটেন্স ও কৃষি উৎপাদনে টেকসই প্রবৃদ্ধির পথে ফিরছে অর্থনীতি।

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ আয়োজিত আসেম অর্থমন্ত্রীদের ১৪তম আন্তর্জাতিক ভার্চুয়াল সভার উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় দেশের অর্থনীতি এগিয়ে নিতে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন তিনি।বাংলাদেশ গত এক দশকে টেকসই উচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আর্থ-সামাজিক কিছু সূচকেও দেশের অসাধারণ অগ্রগতি হয়েছে। এসডিজি অর্জনে আমরা ঠিক পথেই চলছি।

আগামী ২০৩১ সালের মধ্যে বাংলাদেশ উচ্চ-মধ্য-আয়ের দেশে পরিণত হবে দাবি করে তিনি বলেন, দেশকে ২০৪১ সাল নাগাদ উন্নত দেশে পরিণত করতে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই অগ্রগতির পথে করোনা মারাত্মক বাধার সৃষ্টি করেছে। অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে ‘বিরাট প্রণোদনা প্যাকেজ’ দেয়া হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, বিভিন্ন খাত ছাড়াও সমাজের বিভিন্ন স্তরে ১৪.১৪ বিলিয়ন ডলারের ২১টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার।

করোনার কার্যকর ভ্যাকসিন শিগগিরই আসতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশকে এই ভ্যাকসিন বিনামূল্যে দেয়ার আহ্বান জানাচ্ছি। এ ক্ষেত্রে উন্নত বিশ্বসহ আইএফআইএসের উদার সহযোগিতায় এগিয়ে আসা উচিত। উন্নয়নশীল দেশগুলোকে উন্নত অর্থনীতির দেশগুলো অবশ্যই প্রতিশ্রুতি দেয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, কোটামুক্ত বাজার সুবিধা ও প্রযুক্তিগত সহায়তা দিতে হবে। যেকোনো সঙ্কট কাটিয়ে উঠতে বিচ্ছিন্নতা নয়, সহায়তা করতে পারে সহযোগিতা।

করোনায় প্রতিটি দেশের স্বাস্থ্য-ব্যবস্থা ও অর্থনীতিতে ভয়াবহ প্রভাব ফেলেছে স্মরণ করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, অধিকাংশ জনগণের আয় কমেছে, চাকরি হারানোর ঝুঁকি দেখা দিয়েছে, দারিদ্র্য পরিস্থিতি আরো খারাপ হচ্ছে, স্বাস্থ্য খাতও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ মহামারিতে স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মহামারির বৈশ্বিক সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বহুমুখী বৈশ্বিক সমস্যা বৈশ্বিকভাবেই সমাধান করা প্রয়োজন। এ জন্য দরকার একটি সু-সমন্বিত রোডম্যাপ, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বৈশ্বিক বহুপক্ষকে।

এবারের আসেম অর্থমন্ত্রী সভার আয়োজক বাংলাদেশ হওয়ায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যও দেন তিনি, সঞ্চালনা করেন আইএমএফর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-পরিচালক। বিশ্বব্যাংক-এডিবির ভাইস-প্রেসিডেন্ট মূল বক্তব্য উপস্থাপন করেন। এতে অংশ নিচ্ছেন জার্মানি, স্পেন, পোল্যান্ড, বুলগেরিয়া, থাইল্যান্ড, জাপান, চীন, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরসহ জোটের সদস্য দেশগুলোর অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরে প্রকাশ্য দিনের বেলায় বৃদ্ধাকে হত্যা করে নগদ অর্থ ও
আইন-বিচার 4 hours আগে

সুনামগঞ্জে প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার
অপরাধ 4 hours আগে

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 1 day আগে

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 1 day আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 1 day আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 1 day আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 1 day আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 1 day আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক