হোম
নির্বাচিত কলাম

প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায়কে উদ্দেশ্যে বলেছেন রোহিঙ্গারা নিরাপত্তার জন্য হুমকি।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ জুন, ২০২১ ৯:৪৮ অপরাহ্ণ

ফাইল ছবি

প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায়কে উদ্দেশ্যে বলেছেন রোহিঙ্গারা নিরাপত্তার জন্য হুমকি। মিয়ানমারের রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা দমন-পীড়নের মুখে রাখাইনের ১০ লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। কক্সবাজারে থাকা এসব শরণার্থীকে মানবিক কারণে আশ্রয় দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার তিন দিনব্যাপী ৯ম মস্কো আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে দেয়া ভিডিও বার্তায় এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪ বছর ধরে আশ্রয়ে থাকা রোহিঙ্গারা এখন বাংলাদেশসহ গোটা অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

rohingya camp 2

বিশ্ব সম্প্রদায়ের উদ্দেশে শেখ হাসিনা বলেন, বিপুল সংখ্যক শরণার্থীর দীর্ঘসময় ধরে আশ্রয়স্থল হতে পারে না এদেশ। মাতৃভূমিতে তাদের সম্মানজনক ও শান্তিপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সহায়তা করুন। একটি দেশের বিভিন্ন রাজ্যের সংঘাত আন্তঃদেশীয় নিরাপত্তার জন্য সমস্যা তৈরি করে উল্লেখ করে তিনি বলেন, নিরাপত্তার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সামরিক হুমকি, আর্থ-সামাজিক ও রাজনৈতিক কারণ, গণঅভিবাসন, পরিবেশের নিরাপত্তা এবং অন্যান্য অপ্রচলিত নিরাপত্তা হুমকি।

এটি আন্তর্জাতিক নিরাপত্তার নতুন চ্যালেঞ্জ ও সমস্যা হিসেবে দেখা দিয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, এর মধ্যে রয়েছে সন্ত্রাসবাদ, চরমপন্থা, বিচ্ছিন্নতাবাদ, ব্যাপক বিধ্বংসী অস্ত্র, সাইবার অপরাধ, আঞ্চলিক কোন্দল ও পরিবেশ বিপর্যয়। সন্ত্রাস ও চরমপন্থার ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতির কথা তুলে ধরে তিনি আশা করেন, মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। এ সময় সাম্প্রতিক ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতির প্রশংসা করেন তিনি।

করোনা মহামারি সারা বিশ্বে লাখ লাখ প্রাণহানির পাশাপাশি বিধ্বস্ত করে দিয়েছে অর্থনীতি। সবার জনস্বাস্থ্য সেবা নিশ্চিত এবং ক্ষতিগ্রস্তদের জন্য প্রণোদনা দেয়ার মাধ্যমে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা দেখিয়েছে বাংলাদেশ, বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া টিকাদান কর্মসূচি, টিকা সংগ্রহ এবং টিকা উৎপাদনে ঢাকার সক্ষমতা নিয়ে কথা বলেন তিনি। বৈশ্বিকভাবে জলবায়ু সমস্যা, সবার জন্য শিক্ষা ও সব সুবিধা সরবরাহে বৈষম্য দূর করার বিষয়টিও তুলে ধরা হয়।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 13 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 15 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 17 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 23 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক