admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২২ ৯:৫৪ অপরাহ্ণ
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আজ বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
তিনি আরো জানান, আগামীকাল শুক্রবার, ৭ জানুয়ারি, সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের ৩ বছর পূর্তি এবং চতুর্থ বছরে পদার্পণ উপলক্ষে জাতির উদ্দেশে এই ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।