হোম
নির্বাচিত কলাম

প্রধানমন্ত্রীর অনুমোদন লকডাউন আরো ৭ দিন বাড়ানো হয়েছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ মে, ২০২১ ১১:০৮ অপরাহ্ণ

ফাইল ছবি

প্রধানমন্ত্রীর অনুমোদন লকডাউন আরো ৭ দিন বাড়ানো হয়েছে। দেশে করোনাভাইরাসের মহামারি নিয়ন্ত্রণে রাখতে চলমান বিধিনিষেধ তথা লকডাউন আরো এক সপ্তাহের জন্য বাড়ানো হচ্ছে। ইতোমধ্যে এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে আগামীকাল রোববার প্রজ্ঞাপন জারি করা হবে।

আজ শনিবার এসব তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। করোনার সংক্রমণ উল্লেখযোগ্য হারে না কমা এবং দেশে ভাইরাসটির ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় চলমান বিধিনিষেধ বা লকডাউন এক সপ্তাহ বাড়ানো হচ্ছে বলে জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, চলমান বিধিনিষেধ শেষে তা আগামী আরো এক সপ্তাহ তথা ১৭-২৩ মে পর্যন্ত বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। চলমান লকডাউন শেষ হচ্ছে আগামীকাল রোববার (১৬ মে)।

ঈদের পর সংক্রমণ বাড়তে পারে- জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ এমন আশঙ্কা করছে জানিয়ে ফরহাদ হোসেন বলেন, ঈদের পর আগামী ২২ থেকে ৩০ মে পর্যন্ত ফের নতুন করে সংক্রমণ বাড়তে পারে বলে আমরা ধারণা করছি। আর সে কারণেই বিধিনিষেধ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বর্ধিত সময়ে (১৭-২৩ মে) আগের যে বিধিনিষেধ ছিল তা-ই চলমান থাকবে বলেও জানান তিনি। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ঈদের ছুটি শেষে আগামীকাল রোববার প্রথম কর্ম দিবস। আর এই দিনই লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত জানিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। সেখানে আগের বিধিনিষেধগুলোই বহালা থাকবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশে নতুন করে করোনার সংক্রমণ বেড়ে গেলে গত ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়। পরবর্তীতে গত ১৪ এপ্রিল ২১ এপ্রিল এবং আরো কয়েক দফা বাড়িয়ে আগামী ১৬ মে (আগামীকাল) পর্যন্ত কঠোর লকডাউন আরোপ করা হয়েছে। যদিও পরবর্তীতে ঈদ উপলক্ষে কিছু বিষয়ে শর্তসাপেক্ষে ছাড় দেওয়া হয়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

আগামী ২ বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমান বন্ধর চালু হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ে বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের হেলপারের মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে ফায়ার সপ্তাহের উদ্বোধন ও সচেতনতা মূলক র‍্যালি অনুষ্ঠিত।
জাতীয় 2 days আগে

‎সুনামগঞ্জে দেড়মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হওয়া ১৩ বছরের শিশু তাহমিদার
দুর্ঘটনা 3 days আগে

নওগাঁয় শিক্ষিকার মৃত্যুর খবরে শোক সইতে না পেরে ছাত্রীর হার্ট
দুর্ঘটনা 3 days আগে

সুনামগঞ্জ যাদুকাটা নদীতে নিম্ন মানের কাজের কারণে নির্মাণাধীন সেতুর ৫
আইন-বিচার 3 days আগে

ঠাকুরগাঁওয়ে দিনব্যাপি চাকরি মেলা উদ্বোধন।
রংপুর 3 days আগে

পঞ্চগড়ে এই প্রথম ৪০ মন ওজনের ষাঁড়ের সন্ধান,বিক্রি হবে কোরবানী
ধর্ম ও ইসলাম 3 days আগে

সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনের অনুষ্ঠিত।
ঢাকা 3 days আগে

চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক