প্রতিবাদকারী মাইকেল রায়, রতন রায় || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ণ
গত ১২ আগষ্ট বুধবার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প (বিডি-০২৫২), চোপড়াপাড়া নিয়ে প্রকাশিত সংবাদে প্রকল্পের এলসিসি চেয়ারম্যান মাইকেল রায় ও প্রকল্প ব্যবস্থাপক রতন রায়ের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
প্রকল্পের সুনাম ক্ষুণ্ন, দায়িত্বশীল ব্যক্তিদের সামাজিকভাবে হেয় এবং একটি চলমান মানবিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতেই পরিকল্পিতভাবে এসব অভিযোগ প্রচার করা হয়েছে বলে প্রতিবাদকারীগণ জানান।
আরা জানান প্রকাশিত প্রতিবেদনে কথিত ভুক্তভোগীদের বরাত দেওয়া হলেও অভিযোগগুলোর পক্ষে কোনো নির্ভরযোগ্য নথি, হিসাবপত্র, অডিট প্রতিবেদন বা প্রামাণ্য তথ্য উপস্থাপন করা হয়নি। আমাদের বক্তব্যও যথাযথভাবে গ্রহণ ও প্রকাশ না করে একপাক্ষিক অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা হয়েছে।
বিশেষ করে নিয়োগ স্থগিত, শিশু নিবন্ধন ও আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগগুলো সম্পূর্ণ বিভ্রান্তিকর,আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এসব মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। এই প্রতিবাদ সম্পুর্ন অভিযোগকারিদের একান্ত মতামত।
প্রতিবাদকারী
মাইকেল রায়, রতন রায়।