হোম
নির্বাচিত কলাম

পল্লী বিদ্যুৎ মামলায় হাজিরা দিতে হচ্ছে ঢাকায়, গ্রাহকদের হয়রানী ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২২ ৪:২১ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ জেলা ও বিভাগীয় পর্যায়ে আদালত না থাকায় ৫শ কিঃ মিঃ দুরে পল্লী বিদ্যুৎ মামলায় হাজিরা দিতে হচ্ছে গ্রাহকদের ঢাকায়। ঠাকুরগাও পল্লী বিদ্যুৎ সমিতির পীরগঞ্জ জোনাল আফিসের একজন আবাসিক বিদ্যুৎ গ্রাহক। আব্দুল হাসেম। বাড়ি পীরগঞ্জ পৌর শহরের মিত্রবাটি গ্রামে। কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। করোনা মহামারির কারণে বাড়ির বিদ্যুৎ বিল দিতে পারেন নি। এতে তার ৫ হাজার ২০০ টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়ে। সে টাকা আদায় করতে ২০২১ সালে ঢাকায় অবস্থিত পল্লী বিদ্যুতের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত-১ এ মামলা করেন পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। মামলা নং ৯৩৯/২১।

নোটিশ পাওয়ার পর গত বছরের ৮ ডিসেম্বর পল্লী বিদ্যুতের পীরগঞ্জ জোনাল অফিসে মামলায় দাবীকৃত বকেয়া ৫ হাজার ৫০৭ টাকা পরিশোধ করেন তিনি। এর পরও মামলার দায় থেকে অব্যাহতি পাননি। ৫শ কিলোমিটার পাড়ি দিয়ে তাকে হাজিরা দিতে যেতে হয়েছে ঢাকার ঐ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত-১ এ। এরই মধ্যে মামলার হাজিরা দিতে তিনবার ঢাকায় যান তিনি। দু’বার আদালত বসেনি। একবার বিচারক ছিল না। মামলায় উকিল নিয়োগ সহ যাওয়া আসায় এখন পর্যন্ত তার প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। জেলা বা বিভাগীয় পর্যায়ে পল্লী বিদ্যুতের আদালত না থাকায় হাসেমের মত এ অঞ্চলের পল্লী বিদ্যুতের শতাধিক খেলাপী গ্রাহককে রাজধানী ঢাকায় গিয়ে পল্লী বিদ্যুতের আদালতে হাজিরা দিতে হচ্ছে। মামলার হাজিরা দিতে গিয়ে গ্রাহকরা চরম হয়রানী শিকার হচ্ছেন। গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। শারীরিক এবং মানষিক ভাবে কষ্ট ভোগও করতে হচ্ছে তাদের।

পল্লী বিদ্যুতায়ন বোর্ড সুত্রে জানা যায়, সারা দেশের পল্লী বিদ্যুৎ বিল খেলাপী সহ বিদ্যুৎ চুরি ও পল্লী বিদ্যুতের অন্যান্য অপরাধ বিচারের জন্য রাজধানী ঢাকায় ২টি আদালত ছাড়া অন্য কোন জেলা বা বিভাগীয় পর্যায়ে পল্লী বিদ্যুতের আদালত নেই। ঐ দুই আদালতেই সারা দেশের খেলাপী গ্রাহকদের মামলায় হাজিরা দিতে হয়। ভুক্তভোগীরা জানায়, হাজিরা দিতে গিয়ে অনেক সময় দালালদের খপ্পরে পরে প্রতারিত হতে হয় অনেককে। নাজেহাল হতে হয় অর্থনৈতিক ভাবে।

একটি সুত্র জানায়, খেলাপী গ্রহকরা বকেয়া পরিশোধ করলেই মামলা থেকে অব্যহতি পাওয়ার কথা। কিন্তু পল্লী বিদ্যুৎ কতৃপক্ষের গাফিলাতির কারণে বকেয়া পরিশোধ করার পরও বছরের পর বছর ঘুড়তে হচ্ছে তাদের। হাজিরা দিতে যেতে হচ্ছে ৫ শ কিলোমিটার দুরে। আবুল হাসেম জানান, ৫ হাজার টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করেছি। তার পরও দায় মুক্তি পাচ্ছি না। হাজার হাজার টাকা খরচ করতে হচ্ছে। হয়রানি হতে হচ্ছে। আশে পাশে পল্লী বিদ্যুতের আদালত থাকলে হয়রানি হতে হতো না। তেমন টাকাও খরচ হতো না। এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আখতারুল ইসলাম বলেন, জেলা বা বিভাগ পর্যায়ে পল্লী বিদ্যুতের কোট না থাকায়। মানুষ হয়রানি হচ্ছে। জনগনের সুবিধার্থে প্রতি জেলায় এ কোট থাকা দরকার। ঠাকুরগাও জজ কোর্টের আইনজীবী অ্যাড. আবু সায়েম বলেন, আইনী সেবা সহজতর করতে পল্লী বিদ্যুত সমিতিগুলি নিজ নিজ এড়িয়ার মধ্যে আদালত থাকা একান্ত জরুরী।

ঠাকুরগাও পল্লী বিদ্যুৎ সমিতির পীরগঞ্জ জোনাল আফিসের উপ-মহা ব্যবস্থাপক বাচ্চু মিয়া বলেন, তার অফিসের অধীনে ঢাকায় পল্লী বিদ্যুত সমিতি আদালতে বেশ কিছু খেলাপী গ্রাহকের নামে মামলা আছে। তাদের হাজিরা দিতে সেখানেই যেতে হয়। এটা সত্য, আমাদের করার কিছুই নেই। মামলার ক্ষেত্রে তাদের কোন গাফিলাতি নেই। বকেয়া পরিশোধের পর তারা কর্তৃপক্ষকে জানিয়ে দেন। তখন আদালতই সিদ্ধান্ত দেন। এতে তাদের কোন হাত নাই।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে
রংপুর 18 minutes আগে

কবিতা: আমি ভালোবাসার ফেরিওয়ালা।
কবিতা 1 hour আগে

সাভার ডিবি উত্তর একটি টিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।
আইন-বিচার 2 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।
রংপুর 2 hours আগে

দিনাজপুর পৌরসভার উন্নয়ন বিষয়ে আমাদের করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত।
রংপুর 4 hours আগে

রাজশাহীর চিহ্নিত সন্ত্রাসী রাকিবকে কারাগারে প্রেরণ।
অপরাধ 5 hours আগে

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ।
রংপুর 9 hours আগে

ঠাকুরগাঁওয়ে বন বিভাগের বিরুদ্ধে কৃষিজমিতে বনায়নের অভিযোগ।
আইন-বিচার 9 hours আগে

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন
অপরাধ 10 hours আগে

শুধু আইন করে নয়,জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব ঠাকুরগাঁওয়ে মির্জা
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক