ডাঃ নুরল হক || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫ ১২:৫৩ অপরাহ্ণ
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা পলাশবাড়ী ই-১০৩ বেরিয়ার সিস্টেম রেল ক্রসিংয়ের উপর গত ২৪/০৯/২৫ তারিখে দুর্ঘটনার আশঙ্কা বেরিয়ার সিস্টেম রেলক্রস দিয়ে ঝুঁকি নিয়ে কুড়িগ্রাম এক্সপ্রেস পারাপার শিরোনামে অনলাইন পত্রিকা মুক্ত কলম ও দৈনিক সংগ্রাম পত্রিকায় খবর প্রকাশিত হওয়ার পর ভবেশ চন্দ্র রাজবংশী PWI /হিলি জোন এস, এস, এ, ই way জানান ২/৩ দিনের মধ্যে রেলগেটের কাজ শুরু হবে।
পুরাতন কাঠের স্লিপার নষ্ট হয়ে যাওয়ায় নতুন করে স্লিপার দিয়ে রেল ক্রসিংয়ের কাজ করা হবে বলে মুক্ত কলম পত্রিকার সংবাদ কর্মীকে জানান ।
এ বিষয়ে বিরামপুর রেলস্টেশন হইতে ডাঙ্গাপাড়া রেলস্টেশন পর্যন্ত রক্ষণাবেক্ষণের দায়িত্বে (মেট) আতিকুর রহমানকে নির্দেশ দেওয়া হয়েছে। মেট আতিকুর রহমান জানান, হিলি থেকে কাঠের স্লিপার নিয়ে আসার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ২/৩ দিনের মধ্যে রেলগেটের কাজ শুরু হবে বলে জানান।