হোম
অপরাধ

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।

সোহরাব আলী,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ

ফাইল ছবি

পঞ্চগড়ে ২১৮ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে পুলিশে দিল মাদক নির্মূল কমিটি পঞ্চগড়ের সদর উপজেলায় ২১৮ পিছ ইয়াবা সহ সাদেকুল ইসলাম সুমন (২৫) এক মাদক ব্যবসায়ীকে পুলিশের কাছে সোপর্দ করেছে মাদক নির্মূল কমিটি।

বুধবার বিকেলে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মোলানি শিকারপুর এলাকায় পশ্চিম শিকারপুর মাদক নির্মূল কমিটির সদস্যরা তাদের আটক করে। এসময় একটি ১২৫ সিসি ডিসকোভার মোটরসাইকেল, একটি স্মার্ট ফোন, বেশ কয়েকটি ব্যাংকের এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স সহ মাদক সেবনের সামগ্রী জব্দ করা হয়েছে।

এঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে বলে জানা গেছে। জব্দকৃত ইয়াবার সিজারমূল্য ৮৭ হাজার ২০০ টাকা, ৮০ হাজার টাকা মূল্যের একটি মোটরসাইকেল ও ১০ হাজার টাকা মূল্যের একটি স্মার্ট ফোন

আটক সুমন ইউনিয়নের কমলাপুর এলাকার জয়নুল ইসলামের ছেলে। সুমনের কমলাপুর বাজারে অনলাইন উদ্যোক্তা দোকান ও  স্কুল ফিডিং কর্মসূচীর ডিলার হিসেবে নিয়োজিত আছে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, সুমন বুধবার বিকেলে দরুয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাদকের চালান বিক্রির জন্য অপেক্ষা করছেন এমন খবরে সেখানে ছুটে যান পশ্চিম শিকারপুর মাদক নির্মূল কমিটির সদস্যরা। এসময় সুমনকে ২১৮ পিছ ইয়াবা সহ হাতেনাতে আটক করা হয়। পরে তাকে মোলানি শিকারপুর বাজারে নিয়ে আসা হয়। পরে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ মাদক সহ পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেল সহ অন্যান্য মালামাল জব্দ করে।

মাদক নির্মূল কমিটির সদস্য পাপেল আহমেদ, মতিয়ার রহমান ও আবেদ আলী বলেন, সুমন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। বুধবার বিকেলে সুমন মাদকের বড় চালান নিয়ে এসেছে জানতে পেরে আমরা সেখানে ছুটে যাই। পরে সেখানে গিয়ে সুমনকে তল্লাশি করতেই মাদক পাই। এভাবে তারা আমাদের কোমলমতি শিশুদের ধ্বংস করছে। আমরা এদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই। আমরা ধরে পুলিশের কাছে দিলাম আর যাতে করে তারা দুই একদিনে জামিনে বের হয়ে না আসতে পারে। যদি তারা জামিন হয়ে দ্রুত বের হয়ে আসে তাহলে আমরা আন্দোলন গড়ে তুলবো।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মখলেছুর রহমান বলেন, আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সাথে আরো কেউ জড়িত আছে কিনা। আমরা বৃহস্পতিবার সকালে আসামীকে আদালতে হাজির করবো।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে ফটো সাংবাদিকে ফাঁসানোর অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।
আইন-বিচার 4 hours আগে

সুনামগঞ্জে ঐতিহাসিক সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত।
ধর্ম ও ইসলাম 5 hours আগে

পঞ্চগড়ে বাংলা টি ও বিসমিল্লাহ টি কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ
অর্থনীতি 1 day আগে

সিরাজগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও
জাতীয় 1 day আগে

পঞ্চগড়ে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬১ বস্তা সার জব্দ,২০ হাজার টাকা
অপরাধ 1 day আগে

নাগরিক ভাবনা : ও ডাক্তার ও ডাক্তার-মানুষ বাঁচানোর শপথ নিয়েছিলেন,
নাগরিক ভাবনা 1 day আগে

বগুড়ায় গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড
অপরাধ 1 day আগে

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনার সাথে প্রেমিক জড়িত।
আইন-বিচার 1 day আগে

আশ্বিনের শেষ বেলায় অঝোর বৃষ্টি, পার্বতীপুরে শীতের আগমনী বার্তা।
রংপুর 3 days আগে

চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালয় ট্রাইব্রেকারে রনচন্ডির জয় ।
খেলাধুলা 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক