হোম
দুর্ঘটনা

পঞ্চগড়ে যুবদলের কর্মীসভায় ককটেল বিস্ফোরণ গ্রেফতার ২

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৪ ৭:৫২ অপরাহ্ণ

ফাইল ছবি

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় যুবদলের কর্মী সভার পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর পরেই চারটি তাজা ককটেল জব্দসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ নভেম্বর) রাতে উপজেলার গড়ের ডাঙ্গা এলাকায় মানিকপীর বেংহারী ফাজিল মাদরাসা মাঠে যুবদলের কর্মীসভা চলাকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। রাতেই বেংহারী বনগ্রাম ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক সোহাগ হোসেন বাদী হয়ে বোদা থানায় বিস্ফোরক আইনে ৮৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে।

এর আগে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারটি তাজা ককটেল জব্দ করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল হাসান হিরু (৪০) ও বোদা পৌরসভার আওয়ামী লীগের সদস্য জুয়েল ইসলাম (৫৪)। থানা পুলিশ জানায়, রাতে বেংহারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মীসভা চলছিল। হঠাৎ রাতে আঁধারে মাদরাসা প্রাচীরের বাইরে থেকে দুর্বৃত্তরা কর্মীসভা লক্ষ্য করে পরপর তিনটি ককটেল ছুড়ে মারে পালিয়ে যায়।

ককটেলগুলো গাছে লেগে পাশে পড়ে গিয়ে বিস্ফোরিত হয়। এতে বাদী বেংহারী বনগ্রাম ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক সোহাগ হোসেন (২০), যুবদলের কর্মী জাহাঙ্গীর আলম (৩২) ও বাবু (৩৫) ককটেল বিস্ফোরণে আহত হন। পরে সভার কর্মীরা তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে সভার অতিথিরা ফোনে বিষয়টি অবগত করলে ঘটনাস্থলে গিয়ে চারটি তাজা ককটেল জব্দ করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে থানায় মামলা দায়ের হলে রাতেই অভিযান চালিয়ে এজাহার ভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 10 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 19 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 19 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 1 day আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 2 days আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক