হোম
রংপুর

পঞ্চগড়ে প্রুনিংয়ে চা বাগান জুড়ে কর্মচাঞ্চল্য, ঘুরে দাঁড়াচ্ছে ৫০০ কোটি টাকার শিল্প।

আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি  || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৬ ১২:০৫ অপরাহ্ণ

ফাইল ছবি

নানা প্রতিবন্ধকতা কাটিয়ে সমতলের চায়ের রাজধানী পঞ্চগড়ে চা বাগানগুলোতে শুরু হয়েছে প্রুনিং কার্যক্রম। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে টানা দুই মাস চা পাতা উত্তোলন এবং চা প্রক্রিয়াজাতকরণ কারখানা বন্ধ থাকায়, এই সময়টিকে কাজে লাগিয়ে গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।

সরেজমিনে দেখা গেছে, নতুন কুঁড়ি ও পাতা উৎপাদনের প্রস্তুতিতে কোথাও আগাছা পরিষ্কার করা হচ্ছে, কোথাও গাছের মাথা ও ডালপালা ছেঁটে দেয়া হচ্ছে। এতে করে পুরো বাগানজুড়েই কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে। চা গাছ পরিপূর্ণ ও সুস্থ রাখার জন্য কাণ্ড, শাখা, পাতা ও ফুল কেটে দেয়া হয় প্রুনিং প্রক্রিয়ায়। এতে গাছের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হয় এবং পরবর্তী মৌসুমে চা উৎপাদন বাড়ে।

বাগান মালিক ও শ্রমিকরা জানিয়েছেন, গত কয়েক বছর ধরে চা চাষিরা নানা সিন্ডিকেটের শিকার হলেও জেলা প্রশাসন ও বাংলাদেশ চা বোর্ডের সহায়তায় আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। তবে এখনও কীটনাশক সংকটসহ কিছু সমস্যা রয়েছে।

চা বাগানে কাজ করা শ্রমিক জব্বার মিঞা ও আকবর আলী বলেন, কাঁচা চা পাতা উত্তোলনের মৌসুম না থাকায় বর্তমানে আমরা বাগান পরিচর্যা করছি। কীটনাশক ও প্রয়োজনীয় সার দেয়া হচ্ছে। সঠিক পরিচর্যা করলে দুই মাস পর ভালো পাতা পাওয়া যাবে। প্রতিদিন আমরা ৫০০ টাকা মজুরি পাচ্ছি।

চা বাগান মালিক মানিক খান বলেন, একসময় সিন্ডিকেট ও নানা সমস্যার কারণে বিপাকে পড়লেও এখন পাতার ভালো দাম মিলছে। আশা করি এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে। শিল্পটিকে রক্ষা করতে প্রশাসন ও চা বোর্ডকে কঠোর অবস্থানে থাকতে হবে।

পঞ্চগড়ের করতোয়া চা কারখানার ব্যবস্থাপক মঞ্জুর আলম বলেন, ২০২৫ সাল আমাদের এবং চা চাষিদের জন্য আশীর্বাদের বছর ছিল। ২০২৪ সালে চা পাতা ক্রয় নিয়ে সমস্যা হয়েছিল, কারণ অকশন মার্কেটে সঠিক মূল্যে প্রক্রিয়াজাতকরণ চা বিক্রি করতে না পারায় চাষিদের ন্যায্য মূল্য দিতে পারিনি। ২০২৫ সালে ভালো মানের চা পাঠাতে পেরেছি, যার ফলে চাষিরাও ভালো দাম পেয়েছেন। জেলা প্রশাসন, চা বোর্ড, কারখানা মালিক এবং চাষিদের আন্তরিকতায় এটি সম্ভব হয়েছে। আশা করছি ২০২৬ সালেও ভালো ফলন হবে।

বাংলাদেশ চা বোর্ডের তথ্যমতে, ২০২৫ সালে পঞ্চগড়ে চা উৎপাদন হয়েছে ১ কোটি ৭২ লাখ ৪৭ হাজার ৯৬৬ কেজি, যা আগের বছরের তুলনায় ৪৯ লাখ ২৯ হাজার ১১৮ কেজি বেশি। উৎপাদন বাড়ার পাশাপাশি চা চাষের পরিধিও বেড়েছে। এবার জাতীয় উৎপাদনের ২২ শতাংশ চা পঞ্চগড়ে হয়েছে।

চা বোর্ড ও জেলা প্রশাসন বলছে, সমতলের প্রায় ৫০০ কোটি টাকার এই শিল্প রক্ষায় নানা উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন বলেন, গত কয়েক বছরের তুলনায় ২০২৫ সালে ভালো মানের চা উৎপাদন হয়েছে। এর বাজার মূল্য প্রায় ৫০০ কোটি টাকা। এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতেও চাষের পরিধি বাড়বে।

পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান  বলেন, পঞ্চগড়ের সমতলের চা শিল্প রক্ষায় আমরা নানা উদ্যোগ গ্রহণ করেছি। চা পাতার মান ভালো রাখার জন্য এবং ভালো মানের চা উৎপাদনে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

২০০০ সালে পঞ্চগড়ের সমতল ভূমিতে প্রথম চা চাষ শুরু হয়। পরে তা পার্শ্ববর্তী জেলাগুলোতেও সম্প্রসারিত হয়ে বর্তমানে ১১ হাজার ৫৯৯ দশমিক ৮৯ একর জমিতে চা চাষ হচ্ছে। ২০২৫ সালে এই বাগানগুলো থেকে উত্তোলিত ৯ কোটি ৭৭ লাখ ৪৬ হাজার ৬১১ কেজি সবুজ চা পাতা থেকে উৎপাদিত হয়েছে ২ কোটি ২ লাখ ৪২ হাজার ৫২ কেজি চা। এর মধ্যে শুধু পঞ্চগড়ে উৎপাদন হয়েছে ১ কোটি ৭২ লাখ ৪৭ হাজার ৯৬৬ কেজি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 3 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 7 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 7 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে বালু তুলতে গিয়ে মিললো পরিত্যক্ত মর্টার শেল।
রংপুর 7 days আগে

সাভার-ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী
অপরাধ 7 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »