হোম
আইন-বিচার

পঞ্চগড়ে পুলিশ সদস্যের বিরুরুদ্ধে সংবাদ সম্মেলন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৪ ৭:০৩ অপরাহ্ণ

ফাইল ছবি

আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর থানার (উপ-পুলিশ পরিদর্শক) এস আই মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্ত ভোগী পরিবার ।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজারের নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নুরুজ্জামান বলেন ,গত ৩০ সেপ্টেম্বর দুপুরে আমি আমার পরিবার নিয়ে বাড়িতে অবস্থান করছিলাম, আমি নামাজের জন্য প্রস্তুত হচ্ছিলাম এমন সময় পঞ্চগড় সদর থানার এস আই মোস্তাফিজুর রহমান সিভিল পোশাকে আরও ৫ জন পোশাকধারী পুলিশ কনস্টেবল নিয়ে আমার বেড রুমে প্রবেশ করে।

আমাকে দেখে এস আই মোস্তাফিজুর রহমান বলেন এই ব্যাটা চল, তোকে থানায় নিয়ে যাব, থানায় নিয়ে গিয়ে বাশডোলা দিব। আমি কখনও এমন ঘটনার জন্য প্রস্তুত ছিলাম না, এস আই মোস্তাফিজুর রহমান বাকি কনস্টেবলদের বলেন , ওকে নিয়ে চল। আমি আমার অপরাধের কথা জানতে চাই, এমনকি আমার নামে কেউ অভিযোগ করেছে কি না, বা কোন মামলার ওয়ারেন্ট আছে কিনা। আমার কথা না শোনে এস আই মোস্তাফিজুর রহমান আমাকে গালিগালাজ শুরু করে বলেন তোকে আমি দেখা করতে বলেছিলাম কিন্তু তুই দেখা করিস নি কেন ?

তোকে গ্রেফতার করতে কোন মামলা বা ওয়ারেন্ট লাগবে না, আমিই মামলা আমিই ওয়ারেন্ট ।ইতিমধ্যে আমার স্ত্রী রাবেয়া্ ওয়াশরুম থেকে বের হয়ে জানতে চায় আমার অপরাধের কথা, সাথে সাথে এ্স আই বেপোরোয়া হয়ে আমার সামনে আমার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। আমার বৃদ্ধ মা নুরজাহান বেগম নামাজ রত অবস্থায় চিৎকার চেচামেচি শুনে আমার বেড রুমে এসে এস আই মোস্তাফিজুরের পা ধরে , জানতে চায় আমার অপরাধ কি? ওকে কেন নিয়ে যাওয়া হবে। কে অভিযোগ করেছে? এস আই মোস্তাফিজুর আমার মাকেও অপমান করে কথা বলে।

এরপর তার নির্দেশমত কনস্টেবলরা জোর করে আমার হাতে হাতকড়া লাগিয়ে আমাকে নিয়ে যাওয়ার জন্য ঘর থেকে বের করে। ঘর থেকে বের করে নিয়ে যাওয়ার সময় আমার স্থানীয় প্রতিবেশী, এলাকাবাসী এস আই মোস্তাফিজুরের কাছে জানতে চায় কেন আমাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে ? আমার বিরুদ্ধে কোন মামলার ওয়ারেন্ট বা কোন অভিযোগ আছে কিনা।

এস আই মোস্তাফিজুর কোন পেপারস দেখাতে না পেরে এলাকাবাসীর তোপের মুখে পড়ে। এরপর আমাকে হুমকি দিয়ে বলে – ব্যাটা তোকে দেখে নিব, তোকে মামলায় ফাসিয়ে দিব বলে আমাকে ছেড়ে দিয়ে চলে যায় । এর পর আমি বিষয়টি লিখিত ভাবে পুলিশ সুপার মহোদয় ও সেনাবাহিনীর অধিনায়ক বরাররে লিখিত অভিযোগ প্রদান করি।

অন্যায় ভাবে আমাকে ও আমার পরিবারকে হুমুকি দিয়ে আমাকে মামলায় ফাসানোর ভয় দেখিয়ে আমার পরিবারকে অপমান করে আমার সামাজিক আত্মসম্মান নষ্ট কারী যে পুলিশ সদস্যরা এমন অস্বাভাবিক ঘটনার সাথে জড়িত আমি তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি।

এ বিষয়ে এস আই মোস্তাফিজুর রহমান ফোনকলে বলেন অভিযোগ কারী বক্তব্য সম্পূর্ণ মিথ্যা , বানোয়াট ও ভিত্তিহীন । নুরুজ্জামানের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা চলমান আছে, ১৪৪, ১৪৫ ও ১৮৮ ধারায়। তাদের ভাইদের মধ্যে র্দীঘদিনের জমি নিয়ে বিরোধ আছে , আদালতের নিদের্শনা অমাণ্য করে অভিযোগ কারী নুরুজ্জামান ঘর নির্মাণ করতে গেলে বাদীপক্ষ (জমির উদ্দিন) থানায় অভিযোগ করে।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জের নির্দেশনা মতে আমি অভিযোগকারীর বাড়িতে যাই। এবং ভদ্রচিত ভাবে আদালতের নির্দেশ মানার অনুরোধ করি। কিন্তু তারা নিজেরাই মিথ্যা ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছে । এর বিরুদ্ধে আমি থানায় একটা জিডি করেছি ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 18 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 20 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 22 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 1 day আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক