হোম
আইন-বিচার

পঞ্চগড়ে জেমজুট কারখানা চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ 

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ৫:৩০ অপরাহ্ণ

ফাইল ছবি

আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের জেমজুট কারখানা চালুসহ শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে পঞ্চগড়ে জেমজুট কারখানার শ্রমিকরা। খবর পেয়ে সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কর্তৃপক্ষ বলছে, কারখানার কাঁচামালের সংকট থাকায় এবং চলমান পরিস্থিতিতে নানা সমস্যায় পড়ায় কার্যক্রম বন্ধ রাখা হয়। তবে শ্রমিকরা বলছেন কোনো কিছু অবগত না করেই কার্যক্রম বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।এতে বিপাকে পড়ে যাওয়ায় তারা সড়কে নেমেছে। রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের মুনিরাম জোত এলাকার জেমজুট বাজারে কারখানাটির সামনে প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা।

কারখানাটির শ্রমিক কাশেম আলী বলেন, আমাদের (শ্রমিক) কোনো কিছু অবগত না করে হঠাৎ কারখানার কার্যক্রম বন্ধ করে দেয়। বিষয়টি অবগত হয়ে কারখানা চালুর দাবিতে ও মজুরি বৃদ্ধির দাবিতে আমরা সড়কে নেমেছি।দাবি মানা না হলে আমরা আন্দোলন চালিয়ে যাবো।

শ্রমিকরা অভিযোগ করে বলেন, শ্রমিকদের অবগত না করেই কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়। এতে কয়েক হাজার শ্রমিক বিপাকে পড়ে গেছে। তাই সবাই বিক্ষোভ অবরোধ কর্মসূচি করছে। এদিকে ৮ ঘন্টা কাজের পারিশ্রমিক ১৯০ টাকার পরিবর্তে ৩০০ টাকা মজুরি বৃদ্ধি করাসহ শুক্রবার ছুটির দাবি জানানো হয়।সরেজমিনে দেখা গেছে, বিক্ষোভ কর্মসূচিতে বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তার ওপর অবস্থান নেওয়ায় দুই পাশে প্রায় শতাধিক যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে রাতেই সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আনার চেষ্টা করে। একপর্যায়ে সেনাবাহিনীর মাধ্যমে কারখানা কর্তৃপক্ষ সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ায় আন্দোলন ও অবরোধে প্রত্যাহার করে নেয় শ্রমিকরা।

অবরোধের বিষয়ে কথা হয় পঞ্চগড় জেমজুট লিমিটেডের ম্যানেজার এবং প্রধান মানবসম্পদ ও প্রশাসন হিমেল প্রামাণিকের সঙ্গে। তিনি বলেন, কাঁচামালের সংকটসহ দেশের চলমান পরিস্থিতির কারণে ও হঠাৎ করে পাটের মূল্য বেড়ে যাওয়ায় কিছুটা আমরা আর্থিক সংকটের মধ্যে পড়ি, এ কারণে কর্তৃপক্ষের নির্দেশে কার্যক্রম বন্ধ রাখি। এর কারণে যেহেতু শ্রমিকরা রাস্তায় নেমেছে, বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করে দ্রুত সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত কার্যক্রম শুরু হবে।

এদিকে জেলার বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার নজির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। শ্রমিকরা যে দাবি উপস্থাপন করেছে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। আশা করি সব সমস্যা দ্রুত সমাধান হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 18 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 20 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 22 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 1 day আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক