হোম
অপরাধ

পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুই প্রতিষ্ঠানে বেতন ভাতা নেওয়াসহ একাধিক অভিযোগ উঠেছে।

সোহরাব হোসেন, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ণ

ফাইল ছবি

পঞ্চগড়ে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের চেয়ারম্যান সাইয়েদ নুর ই আলম এর বিরুদ্ধে একাধিক প্রতিষ্ঠান হইতে বেতন ভাতা গ্রহণ, ইউনিয়ন পরিষদের মোটরসাইকেল ব্যক্তিগত কাজে ব্যবহার, জ্বালানি তেলের খরচ অতিরিক্ত নেওয়া ও ভিজিডি চাল পরিবহনের ভাড়া অবৈধভাবে নেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি বিষয়টি নিয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন দামুপাড়া এলাকার ফরিদার রহমান।তবে অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান।কর্তৃপক্ষ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, হাড়িভাসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, একই সাথে হাড়িভাসা দাখিল মাদরাসার সহকারি শিক্ষক। পরিষদ হইতে সম্মানি ভাতা এবং উপজেলা ভাতা গ্রহণ করেন,এদিকে দীর্ঘদিন ধরে বেসরকারি মাদ্রাসার শিক্ষক হিসেবে বেতন ভাতা গ্রহণ করছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর,২৫ জুন ২০২৬ ইং তারিখের ৩৭.০২.০০০০.১০৭.৩১.২২০.২৬/৯৯৯ নং স্মারক পত্র মোতাবেক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণের উদ্দেশ্যে এমপিও ভুক্ত শিক্ষকগণ একই সাথে চেয়ারম্যান হিসাবে সম্মানীভাতা এবং শিক্ষা প্রতিষ্ঠান হইতে বেতন-ভাতা গ্রহণ করতে পারবেন না মর্মে ব্যখ্যা প্রদান করেন।সেহেতু ৭নং হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর একই সাথে দুটি প্রতিষ্ঠান হইতে বেতন-ভাতা গ্রহণ করা দুর্নীতি, অর্থ অত্মসাত ও আইন বহিঃর্ভুত কাজ।

এছাড়াও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের গ্রাম আদালত সক্রিয়করণ ২য় পর্যায়ে প্রকল্প সমাপ্ত হওয়ায় ৭নং হাড়িভাসা ইউনিয়নে ১টি মোটর সাইকেল প্রদান করা হয়। মোটরসাইকেলটি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর গ্রাম আদালতের কাজে ইউনিয়ন পরিষদের নিজেস্ব সম্পত্তি হিসাবে ব্যবহার করবেন।কিন্তু ইউপি চেয়ারম্যান মোঃ সাইয়েদ নূর-ই আলম তার বাসায় রেখে ব্যক্তিগত পারিবারিক কাজে ব্যবহার করছেন।হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটর শাহাদাত হোসেন যোগদানের পর মোটরসাইকেলটি পরিষদে দেখেননি বলেও তিনি জানান।

এদিকে ভিডাব্লুবিউ (ভিজিডি) চাল পরিবহনের গত বছরের জুলাই আগস্ট ও সেপ্টেম্বর মাসের পরিবহন ভাড়া পরিষদের হিসাব থেকে ২৪ হাজার টাকা উত্তোলন করেন।যদিও পরিবহন খরচ মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে দেওয়া হয়। চেয়ারম্যান পরিষদ থেকে মাসে সর্বোচ্চ ৭০০ টাকা জ্বালানি খরচ নেওয়ার নিয়ম থাকলেও গত কয়েকমাস ধরে ৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।

অভিযুক্ত চেয়ারম্যান মো.সাইয়েদ নুর- ই- আলম জানান,মাদ্রাসায় চাকুরি করি এজন্য বেতন নেওয়া হয়। আর পরিষদের বেতনভাতা সরকার দেয়, না দিলে নিবোনা। এটার ব্যাখ্যা ইউএনও অফিস দিতে পারবেন।চেয়ারম্যানদের জ্বালানি ৭০০ টাকায় হয়না।যখন যত খরচ হয় আমি সেই টাকা নেই।মোটর সাইকেলটি পরিষদে পড়ে থেকে নষ্ট হচ্ছিল,এজন্য বাসায় নিয়ে রাখা হয়েছে। সচল রাখার জন্য মাঝে মাঝে একটু চালানো হয়। তবে বিষয় গুলো খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুই প্রতিষ্ঠানে বেতন ভাতা নেওয়াসহ একাধিক
অপরাধ 4 hours আগে

দিনাজপুরের বড়পুকুরিয়ায় কয়লারখনি শ্রমিকদের আন্দোলনের ডাক।
তথ্য ও প্রযুক্তি 4 hours আগে

বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে-পানি সম্পদ
জনদুর্ভোগ 6 hours আগে

দিনাজপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও জেলেদের মতবিনিময়।
জাতীয় 7 hours আগে

সান্তাহারে অনৈতিক কাজে যুবক-যুবতী আটক, লাইসেন্স না থাকায় দুই আবাসিক
অপরাধ 16 hours আগে

বগুড়ায় প্রভাবশালী মহলের চাপে সিলগালা সার গুদাম খুলে দেওয়ার অভিযোগ।
আইন-বিচার 1 day আগে

চিরিরবন্দরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার
রংপুর 1 day আগে

দিনাজপুরের বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন।
অর্থনীতি 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন।
জাতীয় 1 day আগে

নওগাঁর সাপাহারে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর শুভ উদ্বোধন।
অর্থনীতি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক