হোম
আইন-বিচার

পঞ্চগড়ে আদালতে জনবল তোপের মুখে নিয়োগ পরীক্ষা স্থগিত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৪ ৭:৫৪ অপরাহ্ণ

ফাইল ছবি

জুলহাস উদ্দীন,স্টাফ রিপোর্টার পঞ্চগড়ঃ পঞ্চগড় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসসহ অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। পরে পরীক্ষার্থীদের তোপের মুখে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুজ্জামান।

নিয়োগ পরীক্ষা কেন্দ্র সূত্র জানায়, শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজে পঞ্চগড় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জনবল নিয়োগ পরীক্ষা শুরু হয়। একপর্যায়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে পরীক্ষা বর্জন করে বিক্ষোভ শুরু করেন পরীক্ষার্থীরা। তারা পরীক্ষার কাজে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের অবরুদ্ধ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। প্রায় চার ঘণ্টা অবরোধসহ বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। দুপুরের পর অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠনসহ স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। মনিরুজ্জামান মিঠুন নামের একজন পরীক্ষার্থী বলেন, পরীক্ষা কেন্দ্রে ঢুকে দেখি কোনো আসন বিন্যাস নেই। যে যার মতো বসছেন। পরীক্ষা দেওয়ার আগেই অনেকের হাতে প্রশ্নপত্র দেখতে পাই। আমরা এই পরীক্ষায় অনেক অনিয়ম-দুর্নীতি দেখতে পেয়েছি। যারা অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে।

পরীক্ষা কেন্দ্র মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, এই পরীক্ষার বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে আগে তেমন কিছু জানানো হয়নি। কলেজের কোনো শিক্ষককে পরীক্ষায় দায়িত্বও দেওয়া হয়নি। আমাদের কলেজের কিছু সরঞ্জাম ভাঙচুর হয়েছে। এর ক্ষতিপূরণ দিতে হবে। পরীক্ষা কমিটির অসহযোগিতার জন্যই আজকে কলেজের বদনাম হলো।
পঞ্চগড় সিনিয়র সহকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লিমেন রায় বলেন, পরীক্ষার শুরুতে কিছুটা এলোমেলো হয়। পরে আমরা ঠিক করি। কিন্তু অকারণে কিছু পরীক্ষার্থী বিশৃঙ্খলা করায় সমস্যার সৃষ্টি হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 14 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 16 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 18 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 24 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক