হোম
অপরাধ

পঞ্চগড়ে আইনজীবী জামাতার অত্যাচারে অতিষ্ঠ শ্বশুর, প্রতিবাদে মানববন্ধন।

সোহরাব আলী, পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬ ৩:২৫ অপরাহ্ণ

ফাইল ছবি

পঞ্চগড়ে আইনজীবী জামাতার বিরুদ্ধে জমি দখল চেষ্টা, জমি বিক্রিতে বাধা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন বৃদ্ধ দম্পতি ও সন্তানসহ এলাকাবাসী। ৯আগস্ট ২০২৬ রবিবার দুপুরে পঞ্চগড় আদালত সামনে মহাসড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী দম্পতি খায়রুল আলম, স্ত্রী মমতাজ জাহান, মেয়ে ডা. নাফিয়া ইয়াসমিন, নাঈমা ইয়াসমিন ও এ এস এম মোস্তফা সারওয়ার বাবু।

মানববন্ধনে বক্তারা বলেন, পঞ্চগড় জেলা শহরের মসজিদপাড়া এলাকার বাসিন্দা খায়রুল আলম সংস্থাপন মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করে অবসরে যান। চার মেয়ের মধ্যে দ্বিতীয় নাসিমা ইয়াসমিনকে পালিয়ে নিয়ে ১৯৯৮ সালে বিয়ে করেন পঞ্চগড়ের আইনজীবী হাসান সারওয়ার হেনরি। পরিবারের পক্ষ থেকে প্রেমের বিয়ে মেনে না নেয়ার এক পর্যায়ে ২০০৮ সালে জামাই মেয়েকে মেনে নেয়। শশুর অভিযোগ করে বলেন এডভোকেট হাসান সারোয়ার (হেনরি) তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতার দাপট দেখিয়ে ভুয়া ওয়ারিশ সাজিয়ে মামলা করে তার শ্বশুর শাশুড়িকে দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছেন।

বৃদ্ধ বয়সে চিকিৎসার অর্থ জোগাতে খায়রুল আলম ও তার স্ত্রী মমতাজ জাহান আলম পঞ্চগড় কায়েতপাড়া এলকায় নিজের ৪৪ শতাংশ জমি বায়নামা রেজিস্ট্রির উদ্যোগ নিলে মেয়ের জামাই আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট হেনরি বাধা হয়ে দাঁড়ান। তিনি ভুয়া ওয়ারিশ সাজিয়ে ওই জমি নিয়ে হয়রানিমূলক মামলা করান। এমনি আদালত কর্তৃক অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ জারি করান। এছাড়া এসিল্যান্ডের কাছে দাখিলা না দিতে অভিযোগ করান। এদিকে জমি বিক্রি করতে না পেরে চিকিৎসা করাতে পারছেন না বৃদ্ধ দম্পতি। অসহায় দস্পতি তাই শেষ বয়সে জামাতার এই হয়রানির প্রতিবাদে রাস্তায় নেমেছেন। পরে তারা আইনজীবী সমিতির কাছেও এড. হাসান সারওয়ার হেনরির বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

এদিকে হেনরির ভাইও তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। হেনরির ভাই এ এসএম মোস্তফা সারওয়ার বাবু বলেন, আমার প্রয়াত মাকে চড় মেরেছিল হেনরি। মাকে নির্যাতন করে ৬ শতক জমিসহ বাড়ি লিখে নেন। আমার উপরেও সে হয়রানিমূলক মামলা করেছে। ভুক্তভোগী খায়রুল আলম বলেন, হেনরি ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের শারীরিক ও মানসিকভাবে হয়রানি করছে। বৃদ্ধ বয়সে আমরা চিকিৎসার টাকার জন্য জমি বিক্রি করবো সেখানেও ভুয়া ওয়ারিশ সাজিয়ে মামলা করে হয়রানি করছে। সে আমার সম্পতি দখলের পায়তারা করছে।

খায়রুল আলমের মেয়ে নাঈমা ইয়াসমিন ও ডা. নাফিয়া ইয়াসমিন বলেন, হেনরি আমার বাবার সম্পত্তি আত্মসাতের ছক করছেন৷ শেষ বয়সে চিকিৎসার জন্য তাদের জমি বিক্রিতেও বাধা দিতে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। এটা কোনভাবেই মেনে নেয়া যায় না।
এ বিষয়ে এড. হাসান সারওয়ার হেনরি অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে হেয় করার জন্য মিথ্যে অভিযোগ করা হচ্ছে

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে আইনজীবী জামাতার অত্যাচারে অতিষ্ঠ শ্বশুর, প্রতিবাদে মানববন্ধন।
অপরাধ 3 hours আগে

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও
জনদুর্ভোগ 4 hours আগে

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে চারা বিতরণ।
রাজশাহী 4 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের দোকান ঘর দখলের অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন।
রংপুর 4 hours আগে

মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রাম 5 hours আগে

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত-৩,আহত-২
দুর্ঘটনা 5 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে মিথ্যাচার ও অপ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী।
আইন-বিচার 5 hours আগে

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর ও পিস্তল ঠেকানোর অভিযোগ।
অপরাধ 2 days আগে

রাতের আঁধারে ড্রেজার তাণ্ডব, হুমকির মুখে যাদুকাটার দুই পাড়ের ২০-২৫
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক