হোম
আইন-বিচার

পঞ্চগড়ের বোদায় অনিয়মে ডুবতে বসেছ একটি শিক্ষা প্রতিষ্ঠান

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৪ ১১:১০ অপরাহ্ণ

ফাইল ছবি

আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঐতিহ্যবাহী কালিয়াগঞ্জ নবারুণ দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে অনিয়ম, দুনীর্তি ও সম্পদ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। সদ্য বিলুপ্ত ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়রা বিভিন্ন দপ্তরে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন।

জানা যায়, বিদ্যালয়টিতে বর্তমানে বিশৃংখল পরিস্থিতি বিরাজ করছে। এতে পড়াশোনার মান কমে যাওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মনোজাগতে সামাজিক অস্থিরতার সৃষ্টি হচ্ছে।

১৯৭৩ সালে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প থাকা অবস্থায় সেনাবাহিনীর উদ্যোগে গড়ে ওঠে কালিয়াগঞ্জ নবারুণ দ্বি মুখী উচ্চ বিদ্যালয়। দীর্ঘকাল ধরে বিদ্যালয়টির অসংখ্য মেধাবী শিক্ষার্থী নানা বিষয়ে সুনাম কুড়িয়েছেন। কিন্তু আওয়ামী শাসনামলে বিদ্যালয়টি অনিয়ম, দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার আখরায় পরিনত হয়।

স্থানীয়রা বলছেন, বিদ্যালয়টির শিক্ষা ব্যবস্থা একদম ভেঙ্গে পড়েছে। শিক্ষক সংকটের কারণে বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে। অন্যদিকে এই বিদ্যালয়ের প্রায় ২৫ বিঘা জমি রয়েছে। জমিতে আবাদ করলে প্রতিবছর প্রায় ৫০ লাখ টাকা আয় হওয়ার কথা। অথবা কৃষকদেরকে লিজ দিলেও বছরে ২৫ লাখ টাকা আয় হওয়ার কথা। কিন্তু জমির দলিল বিদ্যালয়ের আলমারীতে সংরক্ষিত থাকলেও মাঠ পর্যায়ে কোন জমির হদিশ নেই। প্রায় দুই একর যায়গাজুড়ে একটি পুকুর থাকলেও পুকুরের আয় ব্যয়ের কোন হিসাব নেই।

অন্যদিকে বিগত ম্যানেজিং কমিটি বিপুল অংকের টাকার বিনিময়ে নিয়োগ বাণিজ্য করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগে সূত্রে জানা যায়, গত ২০২৩ সালে ওই বিদ্যালয়ের অফিস সহকারী, নৈশ্য প্রহরী, অফিস সহায়ক ও আয়াসহ চারটি পদের নিয়োগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সদ্য বিলুপ্ত ম্যানেজিং কমিটি ও নিয়োগ কমিটির সদস্যরা প্রায় ৫০ লাখ টাকার ঘুষের বিনিময়ে নিজেদের পছন্দের প্রার্থীদের নিয়োগ প্রদান করে নিজেদের মধ্যে টাকা ভাগাভাগি করে নেন।

বিদ্যালয়টির এমন পরিণতির জন্য  বিদ্যালয়ের তথ্য ও গ্রন্থাগারিক সহকারী শিক্ষক ও আওয়ামীলীগ নেতা আবুল বাশার বাবুল, ম্যানেজিং কমিটির সভাপতি স্থানীয় আওয়ামী লীগ নেতা সভাপতি মোস্তফার রহমান এবং প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেনকে দায়ী করেছেন স্থানীয়রা। তাদের দাবি, বিদ্যালয়ের জমি উদ্ধার এবং পুরোনো নিয়োগ বাতিল করে নতুন করে সংস্কার করতে হবে।

স্থানীয় অবিভাবক আব্দুল জলিল বলেন, বিদ্যালয়ে নিয়োগ দিয়ে ৫০ লাখ টাকা হাতিয়ে নেয় প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও বাশার মাস্টার। বিদ্যালয়ের অনেক জমি রয়েছে সেই জমি থেকে যে আয় হয় তা তাদের পকেটে ভরে । অথচ এই আয় দিয়ে বিদ্যালয় ও শিক্ষার মান উন্নয়ন করা যেতো। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবী জানাচ্ছি।

এ বিষয়ে ওই বিদ্যালয়ের তথ্য ও গ্রন্থাগারিক সহকারী শিক্ষক আবুল বাশার বাবুল বলেন, আমার নামে যে অভিযোগ করা হচ্ছে তা মিথ্যা। আমি কোন অনিয়ম বা দুর্নীতির সাথে জড়িত নই। আমি শিক্ষক প্রতিনিধি ছিলাম কিন্ত আমার যে দায়িত্ব সেই দায়িত্ব শুধু পালন করেছি।

এদিকে সদ্য বিলুপ্ত ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তফা রহমান বলেন, আমি দায়িত্বে থাকা অবস্থায় যে নিয়োগ হয়েছিল তা নিয়ম অনুযায়ী হয়েছে। যারা যোগ্য ও মেধাবী তারাই নিজ নিজ যোগ্যতায় চাকুরী পেয়েছে। আমরা কোন অর্থ লেনদেন করিনি।

এ বিষয়ে বোদা উপজেলা শিক্ষা কর্মকর্তা এন আইবুল ইসলাম বলেন, বিদ্যালয়ে শিক্ষক সংকটসহ অনিয়মের বিষযটি শুনেছি। যেহেতু বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, আমি তাকে বিষয়টি অবহিত করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়টির বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি শাহরিয়ার নজির বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 6 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 10 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 13 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 16 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 16 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক