হোম
রংপুর

পঞ্চগড়ের দেবীগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান, শ্রমিকদের বাধা।

আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড় প্রতিনিধি  || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৬ ৯:২৬ অপরাহ্ণ

ফাইল ছবি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের মৌমারী এলাকায় অবৈধ ইটভাটায় অভিযান চালাতে গিয়ে শ্রমিকদের বাধার মুখে পড়ে অভিযান না চালিয়েই ফিরে যেতে হয়েছে প্রশাসনকে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের একটি নির্বাহী ম্যাজিস্ট্রেট টিম অভিযান পরিচালনার উদ্দেশ্যে ওই এলাকায় উপস্থিত হয়।

অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. ইমাম রাজী টুলু, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসিফ আলী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহেল রানা এবং পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী।

অভিযানকালে ইটভাটা মালিক ও শ্রমিকরা এর বিরোধিতা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে প্রশাসনের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে উপস্থিত হয় দেবীগঞ্জ সেনা ক্যাম্পের সেনাবাহিনীর একটি টিম। পরে শ্রমিকদের তীব্র বাধার মুখে পড়ে প্রশাসন কোনো অভিযান পরিচালনা না করেই ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে শ্রমিকরা জানান, তারা দিনমজুর হিসেবে ইটভাটায় কাজ করেন। এলাকায় উল্লেখযোগ্য কোনো শিল্পকারখানা না থাকায় ইটভাটাই তাদের একমাত্র আয়ের উৎস। ইটভাটা বন্ধ হয়ে গেলে পরিবার-পরিজন নিয়ে তারা চরম বিপাকে পড়বেন বলে দাবি করেন।

জানা গেছে, মৌমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটবর্তী এলাকায় অবস্থিত তিনটি ইটভাটার পরিবেশ ছাড়পত্র না থাকায় সেগুলোকে অবৈধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব ইটভাটা বন্ধের উদ্দেশ্যেই জেলা প্রশাসন অভিযান পরিচালনা করতে যায়।

এ সময় শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ করে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল এবং সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়।

দন্ডপাল ইউনিয়নের মৌমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় অবস্থিত ‘মেসার্স এম এস ব্রিকস’ ইটভাটাটি উচ্ছেদের জন্য একাধিকবার চেষ্টা চালিয়েও প্রশাসন ব্যর্থ হয়েছে। প্রশাসনের তথ্য অনুযায়ী, দেবীগঞ্জ উপজেলায় মোট ১৮টি ইটভাটা রয়েছে, যার মধ্যে মাত্র তিনটি ইটভাটা বৈধতা পেয়েছে।

দেবীগঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি শাহিন বলেন, আজ ইটভাটা বন্ধ করতে প্রশাসন ঘটনাস্থলে আসে। শ্রমিকরা বাধা দিলে তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসন ফিরে যায়। তবে এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে বলে জানানো হয়েছে।

পঞ্চগড় জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন,এই ইটভাটাগুলো বন্ধ হয়ে গেলে শ্রমিকরা কোথায় যাবে? এই এলাকায় উল্লেখযোগ্য কোনো মিল-ফ্যাক্টরি নেই।

ইটভাটাগুলোই শ্রমিকদের শেষ ভরসা। তাই তারা প্রশাসনের কাছে তাৎক্ষণিকভাবে তিন মাস সময় চেয়েছে। অভিযান তাৎক্ষণিকভাবে স্থগিত থাকলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 5 hours আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 5 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 5 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 5 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 5 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 8 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 10 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 22 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক