হোম
দুর্ঘটনা

নিখোঁজের ১৭ বছর পর ভারত থেকে দেশে ফিরলেন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৫ ২:০২ অপরাহ্ণ

ফাইল ছবি

উত্তম শর্মা, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: নিখোঁজের ১৭ বছর পর নিজ গৃহে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দলুয়া গ্রামে ফিরে আসেন কৃষক পরিবারের সাদেকুল ইসলাম (৪২)। তাঁকে ফিরে আসায় গ্রামের মানুষের মধ্যে চলছে নানা ধারণের কৌতুহল। তাকে এক নজর দেখতে বিভিন্ন এলাকার মানুষ ছুটে আসছে। পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশী, বন্ধুবান্ধবকে কাছে পেয়ে খোশগল্পে মেতে উঠছেন। স্মৃতি মনে পড়ায় আবেগাপ্লুত হয়ে পড়ছেন সাদেকুল ইসলাম এবং তার পরিবারের লোকজন।

১৭ বছরে তার কোন সন্ধান পায়নি পরিবার। এতো বছর পর নিখোঁজ সাদেকুলকে আবারও ফিরে পেয়েছে তার পরিবার। এই দীর্ঘ সময় ভারতে ছিলেন তিনি। সেখানে মানসিক ভারসাম্যহীন অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন।

পরবর্তীতে তাকে একটি মানসিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাসেবা দেওয়া হয়।অথচ ১৭ বছর তাঁর কোনো সন্ধান না পেয়ে পরিবার ধরে নিয়েছিল তিনি আর জীবিত নেই। কিন্তু আট মাস আগে বীরগঞ্জ থানার মাধ্যমে জানতে পারেন সাদেকুল ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

২০০৭ সালে নিখোঁজ হন তিনি। ২০১৫ সালের ১১ জুলাই থেকে গেল ২৪ ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ নয় বছর কলকাতার একটি মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।২৪ ডিসেম্বর বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসেন তিনি। অবশেষে দুই দেশের সরকারি-বেসরকারি প্রচেষ্টার ফলে ২৫ ডিসেম্বর সাদেকুল ইসলাম তাঁর নিজ জন্মভূমি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের দলুয়া গ্রামে ফিরে আসেন।

সাদেকুল ইসলামের বাবা মো. আকবর আলী একজন কৃষক এবং মা মোছা. সিদ্দিকা বেগম গৃহিণী। ৪ ভাই, ১ বোনের মধ্যে সবার বড় সাদেকুল ইসলাম। ২০০০ সালে পাশের জেলা ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়ী কোটাপাড়া গ্রামে বিয়ে করেন সাদেকুল। বিয়ের পর এক ছেলের বাবা হন। স্ত্রী-সন্তান নিয়ে পরিবারের সঙ্গে সুখেই কাটছিল তাদের পরিবার। কিন্তু হঠাৎ ২০০১ সালে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। বাড়তে থাকে তাঁর এ সমস্যা।

এ পরিস্থিতিতে স্ত্রী দুই বছরের সন্তান সঙ্গে নিয়ে তাঁকে ছেড়ে চলে যান বাবার বাড়ি। সাদেকুলের পাশে এসে দাঁড়ান পরিবারের লোকজন। তাঁকে সুস্থ করে তোলার সর্বাত্মক চেষ্টা চালান। একপর্যায়ে ২০০৭ সালে বাড়ি থেকে নিখোঁজ হন সাদেকুল। এরপর সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। অপেক্ষা করতে করতে আর জীবিত নেই ধরে নেয় পরিবার। সাদেকুল ইসলাম জানান, নিখোঁজ হয়ে ভারতে যাওয়ার বিষয়টি তাঁর মনে পড়ে না। তবে তিনি যখন কিছুটা সুস্থ হন তখন জানতে পারেন তিনি কলকাতায় এক মানসিক হাসপাতালে চিকিৎসাধীন।

সেখানে সুস্থ হলে বাড়ির ঠিকানা মনে পড়ে তাঁর। শুক্লা নামে হাসপাতালের এক কর্মকর্তার সঙ্গে তাঁর সখ্য গগে ওঠে। তাঁকে বাড়ির ঠিকানা জানালে তিনি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দেশে ফেরার ব্যবস্থা করেন। আকবর আলী জানান, মেধা না থাকায় চতুর্থ শ্রেণি লেখাপড়ার পর তাঁর সঙ্গে সংসারের কাজে যোগ দেন সাদেকুল। এরপর বিয়ে করে ভালোই দিন কাটছিল। কিন্তু মানসিকভাবে অসুস্থ হওয়ার পর নিখোঁজ হন।

তার পুনর্বাসনের জন্য সরকারী-বেসরকারি সংস্থাসহ সমাজের সকলের কাছে তিনি দাবি জানাই।
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তরিকুল ইসলাম জানান, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন পেলে বিধি মোতাবেক সরকারি সকল সুযোগ সুবিধার জন্য পরিবারটিকে সহযোগিতা করা হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে জব্দ ভারতীয় শাড়ি ও ২টি গরু।
আইন-বিচার 24 minutes আগে

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলি বিদ্ধ ।
রংপুর 17 hours আগে

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 18 hours আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 18 hours আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 2 days আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 2 days আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক