হোম
নির্বাচিত কলাম

নাটোরে আ’লীগের দুই গ্রুপের মধ্যে কামড়া-কামড়ি আহত-৫

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২২ ৩:৪৯ অপরাহ্ণ

ফাইল ছবি

মারুফ আহমেদ, নাটোর প্রতিনিধিঃ নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সমর্থকদের হামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান গ্রুপের ৫ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে, বুধবার দুপুরে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে এবং বড়গাছা খাদ্য গুদামের সামনে। স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নে আওয়ামী লীগ কার্যালয় থেকে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ছবি অপসারণকে কেন্দ্র করে এমপি সমর্থক বলে পরিচিত যুবলীগ কর্মী মিঠুন , মানিক পাশা , কুত্তা সেলিম, শাওন এবং সজিবের নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী শহরের মাদ্রাসা মোড়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের সমর্থক শ্রমিক লীগ নেতা মোঃ আশা (৪০) উপর হামলা করে। এতে আশা গুরুতর আহত হয়।

পরে একই সন্ত্রাসীরা শহরের বড়গাছা এলাকায় সদর উপজেলা খাদ্য অফিসের সামনে জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রিয়ন (২৮), সাবেক সেচ্ছাসেবক লীগের নেতা মাসুদুর পারভেজ মাসুদ (৫২) ,সাবেক ছাত্রলীগ নেতা বুলবুল (৩৭) উপর হামলা করে । এসময় তাদেরকে মারপিট এবং কুপিয়ে আহত করে। এ সময় শাহরিয়র রিয়নকে রক্ষা করতে গিয়ে সংসদ সদস্য সমর্থক বলে পরিচিত বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আমিরুল ইসমলাম জনি আহত হয়।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠায়। পরে মৎস্যজীবী লীগ নেতা রিয়নকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তোজনা বিরাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নাটোর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.সামিউল ইসলাশ শান্ত বলেন, আহত ৫ জনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে।

আহতদের মধ্যে মৎস্যজীবী লীগ নেতা রিয়নকে রাজশাহী মেডিকেলে প্রেরণ করা হয়। এ প্রসঙ্গে নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন , এ ধরনের ঘটনা তিনি শুনেছেন । দিঘাপতিয়া ইউনিয়ন আওয়ামী লীগ অফিস থেকে তার ছবি নামানোকে কেন্দ্র করে এ পাল্টা অভিযোগ করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল হাইব্রীড, জামাত বিএনপি থেকে আসা সন্ত্রাসীদের লালন পালন করছেন। তিনি শান্ত নাটোর অশান্ত পাঁয়তারা করছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত । এখনো কোন অভিযোগ পায়নি । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 3 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 6 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 9 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 9 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 18 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 18 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 18 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 19 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 19 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক