হোম
আন্তর্জাতিক

নাগরিকত্ব আইন নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে অস্বস্তি?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২০ ৭:১৭ পূর্বাহ্ণ

Bangladesh-India-PM-mknewsbd

ফাইল ছবি

দিল্লিতেশেখ হাসিনাকে অভ্যর্থনা জানাচ্ছেন নরেন্দ্র মোদী। ফাইল ছবি। বাংলাদেশে বিশ্লেষকরা বলেছেন, ভারতের নাগরিকত্ব আইন সংশোধনের কারণে দেশটির সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে যে অস্বস্তি তৈরি হয়েছে, তা এখন সর্বোচ্চ পর্যায় থেকেও প্রকাশ পেয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে সেই অস্বস্তির ইঙ্গিত রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। সংযুক্ত আরব আমিরাতের পত্রিকা গালফ নিউজের সাথে এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, ভারত তাদের নাগরিকত্ব আইন কেন সংশোধন করলো-তা বোঝা যাচ্ছে না। গালফ নিউজের বরাত দিয়ে তার এই বক্তব্য বাংলাদেশের সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের দু’টি দিক তুলে ধরে বিশ্লেষকরা বলছেন, একদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টিকে ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করেছেন। একইসাথে তিনি প্রশ্ন রেখেছেন- ভারত এটা কেন করলো তা তিনি বুঝতে পারছেন না। এর প্রয়োজন ছিল না,এমন মন্তব্যও তিনি করেছেন। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন, যেহেতু এটা নিয়ে অনেক প্রশ্ন ভারতের অভ্যন্তরেই হচ্ছে, কাজেই সেই প্রশ্নগুলো আমাদের এখানে প্রশ্ন জাগবার সুযোগ তৈরি করে। আমরা যখনই কোনো প্রশ্নের সদুত্তর পাই না, তখনই সেই প্রশ্ন থেকে যায়। সেটাই ভবিষ্যতে দুই দেশের মধ্যে চিন্তার একটা কারণ হতে পারে। ভারতে নাগরিক তালিকা নিয়ে বিতর্কের মাঝেই দেশটির সরকার তাদের নাগরিকত্ব আইন সংশোধন করেছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবিষয়ে এতদিন সরাসরি কিছু বলা হয়নি। তবে সে সময় বাংলাদেশের পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রীদের ভারত সফর বাতিল করা হয়েছিল যা ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

লালমনিরহাটে ভারত-বাংলাদেশ সীমান্তে একটি চেকপোস্ট

লালমনিরহাটে ভারত-বাংলাদেশ সীমান্তে একটি চেকপোস্ট

আওয়ামী লীগ সরকার প্রতিবেশী ভারতের সাথে সম্পর্ক ঘনিষ্ট হওয়ার বিষয়কে বিভিন্ন সময় তুলে ধরেছে। কিন্তু ভারতের এই দুটো পদক্ষেপের পর দুই দেশের সম্পর্কের বিষয় নিয়েও বাংলাদেশে এখন আলোচনা হচ্ছে। এর মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব আইন সংশোধন করার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন বলছিলেন, ভারতের এসব পদক্ষেপের ক্ষেত্রে তাদের রাজনৈতিক চিন্তা কাজ করেছে বলে তিনি মনে করেন। বাংলাদেশের অস্বস্তি থাকাটাই স্বাভাবিক। গতকালই আমরা দেখেছি, বিজেপির একজন নেতা এক কোটি মুসলিমের কথা উল্লেখ করেছেন। আসলে বিজেপি আবার ধর্মকে সামনে এনে এটাকে একটা রাজনৈতিকে ইস্যু তৈরি করছে। সেটাকে কিন্তু আমাদের ভয় পাওয়ার কারণ রয়েছে। কারণ আমরা স্যেকুলার রাষ্ট্র। তিনি বলেন, ধর্ম নিয়ে সেই সমস্যাটা যদি তৈরি হয়, সেটা বাংলাদেশের জন্য বিশাল একটা সমস্যা হবে। ভারতের নাগরিকত্ব আইনের এই ইস্যুকে বাংলাদেশ সরকার ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেছে। কিন্তু বিশ্লেষকরা মনে করছেন, যে সিদ্ধান্ত দুই দেশকে প্রভাবিত করে, সেটিকে অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখার সুযোগ থাকে না। লাইলুফার ইয়াসমিন বলছেন, একটি দেশের অভ্যন্তরীণ ইস্যুর প্রভাব যখন আরেক প্রতিবেশির ওপর আসে, আইনগতভাবে হয়তো আমরা কিছু করতে পারবো না, তখন আমাদের প্রস্তুত থাকতে হবে যেনো আমাদের ওপর অভিযোগ চাপানোর বা দোষারোপের কোনো সুযোগ না থাকে। তবে ইস্যুটি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের একাধিক নীতিনির্ধারকের সাথে যোগাযোগ করা হলে তারা নতুন করে কিছু বলতে রাজি হননি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

তেঁতুলিয়ায় এক প্রতিষ্ঠান থেকে ১ জনসহ পঞ্চগড়ে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে
রংপুর 9 hours আগে

আন্তঃজেলা সংঘবদ্ধ প্রতারক চক্রের গডফাদার ও শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফকতার।
রংপুর 9 hours আগে

পঞ্চগড়ে আইনজীবী জামাতার অত্যাচারে অতিষ্ঠ শ্বশুর, প্রতিবাদে মানববন্ধন।
অপরাধ 14 hours আগে

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও
জনদুর্ভোগ 14 hours আগে

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে চারা বিতরণ।
রাজশাহী 15 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের দোকান ঘর দখলের অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন।
রংপুর 15 hours আগে

মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রাম 16 hours আগে

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত-৩,আহত-২
দুর্ঘটনা 16 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে মিথ্যাচার ও অপ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী।
আইন-বিচার 16 hours আগে

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক