হোম
আন্তর্জাতিক

নাগরিকত্ব আইন: দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের গুলি করে বন্দুকধারী বললো ‘ইয়ে লো আজাদি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২০ ৯:৪৬ পূর্বাহ্ণ

India-mknewsbd

ফাইল ছবি

শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি, পেছনে দাঁড়িয়ে আছে পুলিশ ভারতের রাজধানী দিল্লিতে অজ্ঞাতপরিচয় একজন ব্যক্তি নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনরত জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ওপর প্রকাশ্য দিবালোকে গুলি চালিয়েছে। ওই ব্যক্তির রিভলভার থেকে চালানো গুলি একজন ছাত্রের হাতেও লেগেছে, তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জামিয়ার ক্যাম্পাসের ঠিক বাইরে রাস্তার ওপরেই বিশাল পুলিশ বাহিনীর সামনেই এই ঘটনা ঘটে। ছাত্রদের ও সংবাদমাধ্যমের তোলা ভিডিওতে দেখা গেছে, ওই ব্যক্তি যখন রিভলবার তাক করে বিক্ষোভকারীদের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন কয়েক গজ দূরেই দিল্লি পুলিশের বিরাট বাহিনী ঠায় দাঁড়িয়ে আছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলি চালানোর ঠিক আগে ওই ব্যক্তি চিৎকার করে ছাত্রদের উদ্দেশে বলে ইয়ে লো আজাদি (এই নাও তোমাদের স্বাধীনতা)।

ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জামিয়ার ছাত্রছাত্রীরা তখন আজ মোহনদাস করমচাঁদ গান্ধীর প্রয়াণ দিবসে তার সমাধিস্থল রাজঘাট অভিমুখে মিছিল করে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। দিল্লি পুলিশ ওই মিছিলের অনুমতি দেবে কি দেবে কি না, তা নিয়ে শেষ মুহূর্তেও ক্যাম্পাসে প্রবল উত্তেজনা ছিল। মোতায়েন করা হয়েছিল বিরাট পুলিশ বাহিনীও। এরই মধ্যে ওই অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি সেখানে বন্দুক হাতে চলে আসে এবং অত্যন্ত নাটকীয়তার মধ্যে ছাত্রছাত্রীদের দিকে তাক করে গুলিও চালিয়ে বসে।

জামিয়ার ছাত্রছাত্রীরা তখন আজ মোহনদাস করমচাঁদ গান্ধীর প্রয়াণ দিবসে তার সমাধিস্থল রাজঘাট অভিমুখে মিছিল করে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন

জামিয়ার ছাত্রছাত্রীরা তখন আজ মোহনদাস করমচাঁদ গান্ধীর প্রয়াণ দিবসে তার সমাধিস্থল রাজঘাট অভিমুখে মিছিল করে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন

এরপর পুলিশের কর্মীরা ছুটে গিয়ে তাকে জোর করে মাটিতে ফেলে কাবু করেন। তার হাত থেকে বন্দুক কেড়ে নেওয়া হয় এবং গ্রেপ্তার করা হয় – তবে তার পরিচয় সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। তার বন্দুকের গুলিতে যে ছেলেটি আহত হয়েছে, তার নাম শাদাব বলে জানা গেছে। সে জামিয়া মিলিয়া ইউনিভার্সিটিরই ছাত্র, এখন নিকটবর্তী হোলি ফ্যামিলি হাসপাতালে তার চিকিৎসা চলছে। প্রত্যক্ষদর্শীদের তোলা ভিডিওতে তার হাত থেকে রক্ত ঝরার দৃশ্যও দেখা গেছে। অন্য ছাত্ররাই তাকে ধরাধরি করে তুলে নিয়ে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। কীভাবে ব্যাপক পুলিশি উপস্থিতির মধ্যেই ছাত্রছাত্রীদের ওপর এভাবে দিনের আলোয় গুলি চালানো হল, ওই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যথারীতি তা নিয়ে প্রশ্ন তুলছেন। উত্তরপ্রদেশ পুলিশের সাবেক প্রধান বিক্রম সিং-ও ওই ঘটনার ভিডিও দেখে মন্তব্য করেছেন, “কীভাবে পুলিশ ২০ সেকেন্ডেরও বেশি সময় ধরে নীরব দর্শক হয়ে থাকল, তা আমার মাথাতেই ঢুকছে না! উল্লেখ্য, ভারতে গত প্রায় দেড় মাস ধরে নাগরিকত্ব আইন ও প্রস্তাবিত এনআরসি-র বিরুদ্ধে যে তুমুল বিক্ষোভ ও প্রতিবাদ চলছে, দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া সেই বিক্ষোভের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। গত ১৫ ডিসেম্বর বিকেলে দিল্লি পুলিশ জামিয়ার ক্যাম্পাসে ঢুকে ছাত্রছাত্রীদেরও মারধর করে বলে অভিযোগ উঠেছিল। জামিয়ার নিকটবর্তী শাহীন বাগ এলাকায় এরপরই শুরু হয় লাগাতার ধরনা ও অবরোধ কর্মসূচী – যা এখনও অব্যাহত আছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

তেঁতুলিয়ায় এক প্রতিষ্ঠান থেকে ১ জনসহ পঞ্চগড়ে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে
রংপুর 8 hours আগে

আন্তঃজেলা সংঘবদ্ধ প্রতারক চক্রের গডফাদার ও শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফকতার।
রংপুর 8 hours আগে

পঞ্চগড়ে আইনজীবী জামাতার অত্যাচারে অতিষ্ঠ শ্বশুর, প্রতিবাদে মানববন্ধন।
অপরাধ 13 hours আগে

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও
জনদুর্ভোগ 13 hours আগে

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে চারা বিতরণ।
রাজশাহী 14 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের দোকান ঘর দখলের অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন।
রংপুর 14 hours আগে

মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রাম 14 hours আগে

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত-৩,আহত-২
দুর্ঘটনা 14 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে মিথ্যাচার ও অপ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী।
আইন-বিচার 14 hours আগে

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক