হোম
নির্বাচিত কলাম

নওগাঁর সাপাহারে দুই বছর ধরে ভুমি উন্নয়ন কর আদায় কার্যালয় বন্ধ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২১ ৯:৫৫ পূর্বাহ্ণ

ফাইল ছবি

এনামুল হক,সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি ও গোয়ালা ভুমি উন্নয়ন কর আদায় কার্যালয় (ক্যাম্প) ভুমি অফিসের তালায় প্রায় ২ বছর ধরে খোলা হয়নি। তবে ভবনটি পরিত্যাক্ত নয় বলে জানা গেছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্যালয়টির সামনে কিছু জ্বালানী খড়ি ও কাপড় প্রতিনিয়ত শুকাতে দেয়া হয়। তালায় মরিচা ধরেছে। এমনকি বহুদিন ধরে ঝাড়া-মোছার কাজও হয়নি। জানালা-দরজাতেও লেগে রয়েছে ময়লা আবর্জনা।

বিশেষ সাক্ষাৎকারে উপজেলা মরাডাঙ্গা গ্রামের গোলাম মোস্তফা বলেন, ক্যাম্পটি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে রয়েছি আমরা এলাকার জনসাধারণ। সেখানে গেলে বুঝার উপায় নেই এটি কর আদায়ের অফিস না কাহারো বসতবাড়ি। দেখে মনে হবে একটি পরিত্যাক্ত ভবন। উপ-সহকারী ভুমি কর্মকর্তা মো. আলমগীর বলেন, জনবল সংকটের কারণে সেখানে প্রায় দুই বছর যাওয়া হয়নি। তবে নির্বাচনের পর সেখানে অফিস করব। জন ভোগান্তির বিষয়টি এড়িয়ে যান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, নিয়ম অনুযায়ী প্রতিটি ইউনিয়নে একটি করে ভুমি কর অফিস থাকার কথা। কিন্তু সাপাহারে ৬ ইউনিয়নে মাত্র ৩ টি ভুমি অফিস রয়েছে। এরমধ্যেই আবার জনবল সংকট। এই কারণে কিছুটা মিসম্যানেজমেন্ট হতে পারে। আমি ওটার খবর নিবো।

তিনি আরো বলেন, এ ধরনের ক্যাম্পে রেগুলার কোনো স্টাফ নিয়োগ থাকে না। লোক নিয়োগ থাকে ইউনিয়ন ভুমি অফিসে। গোয়ালা ও শিরন্টীর (নিশ্চিন্তপুর) ভুমি অফিসে তিনজন স্টাফ রয়েছেন। দুইজন উপ-সহকারী ভুমি কর্মকর্তা আর একজন অফিস সহায়ক। এই ক্যাম্পটি উপ-সহকারী ভুমি কর্মকর্তার কর আদায়ের স্বার্থে সপ্তাহে একদিন বা দুইদিন অথবা দিনের কিছু সময় খোলায় বিষয়টি বিবেচ্য। মানুষের উপকারের জন্য এটি নির্মিত।

দুই বছরের বেশি ক্যাম্পটি বন্ধ থাকার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, হোন্ডিং এন্ট্রির কাজ এবং জমি ডিজিটালাইজেশনের কাজ চলছে। তবে ঘরটি পরিস্কার করার জন্য বলব। একই সাথে ক্যাম্পটি সপ্তাহে কোনো দিন খোলা থাকবে এই বিষয়ে নির্দেশনা দিবো। একটি সাইনবোর্ডও লাগানো হবে। জেলা এ্যাকাউন্স এন্ড ফিন্যান্স অফিসার মোঃ আব্দুর রউফ বলেন, ক্যাম্পটি ভূমি অফিস দেখার কথা। মাসিক ও বাৎসরিক খরচের হিসাব তারা রাখবেন। সাপাহার উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক নরেশ চন্দ্র বর্মণ বলেন, সহকারী কমিশনার (ভূমি) না থাকায় খরচের হিসাব দেয়া যাবে না।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আ,লীগকে হুঁশিয়ারি এমপি
রাজশাহী 12 hours আগে

দিনাজপুরের খানসামায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও
জাতীয় 13 hours আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জাদুঘরে রংপুর বিভাগের ছয় জেলা প্রশাসক, রোপণ করলেন
রংপুর 19 hours আগে

জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশের ঐতিহাসিক মহাসমাবেশ রাজারহাট থেকে অংশ
জাতীয় 23 hours আগে

পঞ্চগড়ে প্রতারণার অভিযোগ দুই মহিলার নামে থানায় মামলা,জেল হাজতে প্রেরণ।
অপরাধ 23 hours আগে

দিনাজপুরের দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার সময় স্বামীর বাড়ির গেটে প্রথম
রংপুর 24 hours আগে

সাভারে ডেঙ্গু আক্রান্তে প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নাদিম এর
ঢাকা 24 hours আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন রংপুর বিভাগের ছয় জেলার
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে শুরু হয়েছে কার্তিকের আমন ধান কাটা।
অর্থনীতি 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক