হোম
নির্বাচিত কলাম

নওগাঁর পোরশায় প্রশংসায় ভাসছেন ডা.ফরিদ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ মে, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ

ফাইল ছবি

এনামুল হক,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় মধ্যরাতে সদ্য ভূমিষ্ঠ এক শিশুকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফরিদ এইচ খান। জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে বাড়িতে প্রসবকৃত শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার পরিবার। এর আগে গ্রামের নারীরা দীর্ঘ সময় ধরে শিশু প্রসব করান। প্রসবের পর শিশুটি মৃতবৎ ধারণা হয়। স্বজনরা সাথে সাথেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। চিকিৎসায় সুস্থ হয়ে উঠে শিশুটি। এ ব্যাপারে ওইদিনেই ডা. ফরিদ এইচ খান তার ফেইসবুক পেজে লিখেন, সারা দিনের ক্লান্তিসহ হাসপাতালে আসলাম নাইট ডিউটি করতে।
ডিউটিতে আসার পর থেকেই একের পর এক রোগী আসতেছে। কেউ মারামারির রোগী, কেউ অ্যাক্সিডেন্ট করে, কেউ বিষ খেয়েছে, কারো বা ডায়রিয়া হয়েছে। রোগী। দেখা শেষ করে একটু রেস্টের জন্য রাত ১১টায় রুমে ঢুকলাম আর অমনি ফোন আসলো, স্যার তাড়াতাড়ি আসেন। একটা মরা বাচ্চা এসেছে, দেখে যান।
আমি তড়িঘড়ি করে গিয়ে দেখি আসলেই বাচ্চার কিচ্ছু নাই। এই বাচ্চা নিয়ে আশা করা বোকামি রোগীর লোকদের বুঝিয়ে রুমে চলে আসবো এমন সময় মনে হলো, তবুও একবার শেষ চেষ্টা করে দেখি।
যদি আল্লাহ সহায় হোন। একথা বলেই বাচ্চাকে উপরে নিয়ে মাহমুদ হুজুর (এসএসএমও)কে আম্বু ব্যাগ ধরিয়ে দিয়ে আমি সিপিআর দেওয়া শুরু করলাম। সঙ্গে নার্স ও মিডওয়াই তাদের সবটুকু সাপোর্ট দিয়ে আমাদের কাজে সাহায্য করতে লাগলেন।
সিপিআর দিতে দিতে যখন দেখা যাচ্ছে কিছুই হচ্ছে না তখন অনেকেই বলতে লাগলো শুধু শুধু চেষ্টা করে লাভ নাই, স্যার। তবুও আমাদের চেষ্টার ত্রুটি ছিলো না। এইভাবে প্রায় ৩০-৪০ মিনিট সিপিআর দেওয়ার পরে বাচ্চা জোরে করে একটা শ্বাস নিলো, আলহামদুলিল্লাহ। এইভাবে হার্ট বিটসহ সব আল্লাহর রহমতে ফিরে পেলাম। আল্লাহর কি লিলা খেলা আল্লাহ চাইলে কিনা করতে পারেন। এরপরে যখন স্যাচুরেশন সহ সব কিছু মেইনটেইন হচ্ছিল তখন আমরা বাকি চিকিৎসা দিয়ে বাচ্চাকে অ্যাম্বুল্যান্সে উঠিয়ে রাজশাহী পাঠিয়ে দিলাম। আশা রাখি আল্লাহর ইচ্ছায় বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরবে, ইনশাআল্লাহ। তিনি তার ফিইসবুক আইডিতে আরও লিখেন, উপজেলা পর্যায়ে একটা সুন্দর টিম নিয়ে এমন কাজ করতে পারায় আসলেই সন্তুষ্টির বিষয়। আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়েছেন বলে আমি গর্বিত।
ফেইসবুকে তিনি লিখেন, একটা কথা মনে রাখতে হবে। গ্রামে গঞ্জে বাসায় বাসায় এখনো অহরহ নরমাল ডেলিভারির নামে এমনভাবে বাচ্চা মারা যাচ্ছে, তা খেয়াল রাখতে হবে। বাসায় যদি ডেলিভারিতে বেশি সময় লাগে তাহলে বাসাতে আর চেষ্টা না করাই ভালো। এখন সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্সপার্ট মিডওয়াই রয়েছেন। যারা নরমাল ডেলিভারি করাতে এক্সপার্ট। যদি আপনি স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন তাহলে আপনার বাচ্চা অনেকটাই সেইভ বলে তিনি মন্তব্য করেছেন। ডা. ফরিদ এইচ খানের এই কাজে জন্য ফেইসবুক সহ বিভিন্ন মহল তার প্রসংশা করছেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 12 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 14 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 14 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 14 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক