হোম
অপরাধ

নওগাঁয় ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে প্রতারণা, আন্তঃজেলা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার।

মিরু হাসান, স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬ ৯:২৯ পূর্বাহ্ণ

ফাইল ছবি

নওগাঁয় ডাবের পানির সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে অটোরিকশা চালককে অজ্ঞান করে টাকা-পয়সা ও মালামাল হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে চুরি হওয়া অটোরিকশা, একটি মোটরসাইকেল, একাধিক মোবাইল ফোন, নগদ টাকা ও ঘুমের ওষুধ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ টিম সোমবার বগুড়া ও গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় টানা ১৮ ঘণ্টা অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে নওগাঁয় নিয়ে আসে।

গ্রেপ্তারকৃতরা হলেন— কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার লোহাই মুরি এলাকার মন্ত মিয়ার ছেলে ইব্রাহীম ওরফে ইমন (৩৪), বরগুনা জেলার খেজুর তলা এলাকার মৃত ইসাইল হোসেনের ছেলে হুমায়ন কবির (৫০), বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার ফুল দিঘি পূর্ব পাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে খাজা মিয়া (৫৬) এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার জিরাই এলাকার মৃত ছই মুদ্দিনের ছেলে আব্দুল গফুর (৪১)।

পুলিশ জানায়, গত ১০ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে এক ব্যক্তি নওগাঁ সদর হাসপাতালে রোগী দেখার কথা বলে একটি অটোরিকশা রিজার্ভ ভাড়া করেন। হাসপাতালে পৌঁছানোর পর আরও দুজন ব্যক্তি নিজেদের নবজাতক সন্তান জন্ম নেওয়ার আনন্দের কথা বলে মিষ্টি খাওয়ান। এভাবে তারা চালকের সঙ্গে সখ্য গড়ে তোলেন। একপর্যায়ে চালককে একটি ডাব খেতে দেওয়া হয়, যার পানিতে আগে থেকেই বিষাক্ত চেতনানাশক ওষুধ মেশানো ছিল। ডাবের পানি পান করার পর চালক অজ্ঞান হয়ে পড়লে প্রতারকরা অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশে সদর থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সিসিটিভি ফুটেজ, অপরাধীদের তথ্যভান্ডার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে। পরে বগুড়া ও গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় আসামিদের কাছ থেকে চুরি হওয়া একটি অটোরিকশা, একটি মোটরসাইকেল, ৮টি মোবাইল ফোন, ১১ হাজার ৪৩০ টাকা এবং ঘুমের ওষুধ জব্দ করা হয়।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আসামি ইব্রাহিম ওরফে ইমন এবং হুমায়ুনের বিরুদ্ধে হত্যা মামলাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা ডাবের পানির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে এবং বিভিন্ন কৌশলে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে টাকা-পয়সা হাতিয়ে আসছিলেন।

তিনি আরও জানান, অপর দুই আসামি খাজা মিয়া ও আব্দুল গফুর প্রতারণার মাধ্যমে নেওয়া মালামাল কেনাবেচার সঙ্গে জড়িত। তারা সম্পর্কে শালা-দুলাভাই। তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশ সুপার আরও বলেন, ইব্রাহিম ওরফে ইমনের কাছ থেকে রিকশা বিক্রির ১ হাজার ৪৩০ টাকা, ৪টি মোবাইল ফোন এবং ১০টি ঘুমের ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। হুমায়ুনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে রিকশা বিক্রির ১০ হাজার টাকা, ২টি মোবাইল ফোন ও একটি পালসার মোটরসাইকেল। এছাড়া আব্দুল গফুরের কাছ থেকে চুরি হওয়া অটোরিকশা এবং খাজা মিয়ার কাছ থেকে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

নওগাঁয় ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে প্রতারণা, আন্তঃজেলা চক্রের ৪ সদস্য
অপরাধ 6 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে মা মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার।
দুর্ঘটনা 15 hours আগে

দিনাজপুরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ।
রংপুর 15 hours আগে

পঞ্চগড়ে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে দেনার দায়ে যুবকের আত্মহত্যা।
দুর্ঘটনা 17 hours আগে

যশোরের অভয়নগর চেঙ্গুটিয়া ঊড়োতলার ভয়াবহ জলাবদ্ধতা
খুলনা 18 hours আগে

পঞ্চগড়ে বিজিবি অভিযানে আটোয়ারী সীমান্ত দিয়ে ভারতে কষ্টি পাথর পাচারকালে
আইন-বিচার 21 hours আগে

পঞ্চগড়ে বাড়িতে নিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার।
অপরাধ 22 hours আগে

সুনামগঞ্জে ২০০ শত পিস ইয়াবাসহ ৩ জন আটক।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের বিরামপুর আধুনিক রেলস্টেশনে রাস্তার বেহাল দশা।
জনদুর্ভোগ 1 day আগে

ভুয়া পুলিশ পরিচয়ে মহাসড়কে ডাকাতি চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক