হোম
নির্বাচিত কলাম

দেশের মানুষের জান-মালের নিরাপত্তা দিতে চায় আমিনুল ইসলাম

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:৫২ অপরাহ্ণ

ফাইল ছবি

কামরুল ইসলাম,স্টাফ রিপোর্টার চট্রগ্রামঃ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জননেতা আমিনুল ইসলাম আমিন বলেছেন, বিএনপি-জামায়াত ১০ দফা দাবী আদায়ের নামে আবারও অগ্নি-সন্ত্রাস-জ্বালাও পোড়াও করতে মাঠে নেমেছে। তারা দাবী আদায়ের নামে পরিকল্পিতভাবে দেশে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করতে চায় আর আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে দেশের মানুষের জান-মালের নিরাপত্তা দিতে চায়। তাই দেশের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি- জামায়াতের সকল ধরনের সন্ত্রাস-নৈরাজ্য শক্তহাতে প্রতিহত করবে।
শনিবার (১১ ফেব্রুয়ারী) দুপুর ২টায় লোহাগাড়ার বটতলী মোটর ষ্টেশনে লোহাগাড়া সদর ও আমিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। ১০ দফা দাবী আদায়ের নামে দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ শান্তি সমাবেশ আয়োজন করা হয়েছে।সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু। লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং যুবলীগ নেতা আবছার উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আনোয়ার কামাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জান মোহাম্মদ সিকদার, এরশাদুল হক চৌধুরী ভেট্রু, যুগ্ম সাধারণ সম্পাদক কাসেম মিয়া, ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, মুজিবুর রহমান, মাষ্টার মো : মিয়া ফারুক, কোষাধ্যক্ষ মুক্তিযোদ্ধা মাহমুদুল হক, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আজিজুর রহমান, বন ও পরিবেশ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এম. কামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ বেঙ্গল, উপ-দপ্তর সম্পাদক এম.এস মামুন, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, কার্যনির্বাহী সদস্য এস. এম আব্দুল জব্বার, আলহাজ্ব মামুন-উর রশিদ চৌধুরী, নুরুল হক কন্ট্রাক্টর, মোরশেদ আলম চৌধুরী, নুরুল আবছার, হারুনুর রশিদ রাসু, কলাউজান ইউনিয়ন সভাপতি গাজী ইছহাক মিয়া, বড়হাতিয়া ইউনিয়ন সভাপতি সাজেদুর রহমান দুলাল, চুনতি ইউনিয়ন সভাপতি শাহ আলম পল্টু, আধুনগর ইউনিয়ন সভাপতি নুরুল কবির, আমিরাবাদ ইউনিয়ন আহবায়ক সিরাজুল ইসলাম, উপজেলা তাঁতী লীগের সভাপতি নাছির উদ্দীন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম চৌধুরী প্রমুখ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

নাগরিক ভাবনা : সূর্যসন্তানদের কাঁধে ভর করেই স্বাধীনতা: অথচ তাঁদের
ঢাকা 52 minutes আগে

আধুনিক ও নন্দিত উপজেলা গঠনের দাবিতে ইউএনওকে অক্সিজেন-এর স্মারকলিপি।
রংপুর 1 hour আগে

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 1 hour আগে

পৌরসভার টোল কমানোর দাবিতে রিকসা-ভ্যান শ্রমিকদের মানববন্ধন।
আইন-বিচার 2 hours আগে

থানা পরিদর্শন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশনা পুলিশ সুপারের
আইন-বিচার 2 hours আগে

মায়ের মৃত্যুর পর জানাজা ও দাফনেও বাবাকে ঘরবন্দি সন্তানের।
রংপুর 2 hours আগে

মরিচ ক্ষেতে বজ্রপাতে কিশোরের মৃত্যু, গুরুতর আহত মা।
দুর্ঘটনা 2 hours আগে

পঞ্চগড়ের আটোয়ারীতে নিখোঁজের চারদিন পর নজরুলের মরদেহ উদ্ধার।
দুর্ঘটনা 7 hours আগে

মাদক বিরোধী অভিযানে ৩ জনের সাজা,জব্দ মাদক ধ্বংস।
আন্তর্জাতিক 1 day আগে

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক