হোম
অপরাধ

দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সুনামগঞ্জে সাংবাদিকের ওপর বিএনপির নেতাদের হামলা।

আমির হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ

ফাইল ছবি

দুর্নীতির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সুনামগঞ্জের শাল্লা উপজেলা কর্মরত দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিব মিয়া এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন এর বিরুদ্ধে।

বুধবার (দুপুর ১২টার দিকে)উপজেলার পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে গেলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিব মিয়া এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হামলা চালায়। আহত সাংবাদিক বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় জেলা জুড়ে সাংবাদিকগন ক্ষোভ প্রকাশ করছেন।

আহত সাংবাদিক পাবেল আহমেদ জানিয়েছেন, শাল্লা উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলীর অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশের পর স্থানীয় কিছু সুবিধাবাদী রাজনৈতিক নেতা তার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি আরও জানান, জেলা নির্বাহী প্রকৌশলী তাকে তদন্তে উপস্থিত থাকার জন্য আগের দিন ফোন দেন। ওই তদন্তে অংশ নিতে যাওয়ার পথে অভিযুক্তরা তার শার্টের কলার ধরে মারধর শুরু করেন। এসময় আরও ৪-৫ জন হামলায় অংশ নেয় বলে অভিযোগ করেন তিনি।

পরে স্থানীয় জনতার সহায়তায় তিনি রক্ষা পান এবং আহত অবস্থায় শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
তিনি জানান,এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে এবং তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেছেন।
অভিযোগের বিষয়ে নুরুল আমিন জানান, পাবেল আহমেদ ও রাকিব মিয়ার মধ্যে ঝগড়া হচ্ছিল তখন তিনি থামাতে গিয়েছিলেন কিন্তু সাংবাদিকের ওপর হামলায় জড়িত নন।

এদিকে শাল্লা উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক (সদস্য সচিব পদমর্যাদা) আব্দুল আওয়াল জানিয়েছেন,দৈনিক আমার দেশ পত্রিকা সাংবাদিকের উপর হামলার ঘটনাটি তিনি শুনেছেন, তবে মারামারির বিষয়টি কেউ নিশ্চিত করেননি। তিনি শাল্লায় গিয়ে বিস্তারিত জানবেন বলে জানান।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রোকিবুজ্জামান জানিয়েছেন,সাংবাদিকের উপর হামলার বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 1 hour আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 1 hour আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 1 hour আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 1 hour আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 1 hour আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 4 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 7 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 18 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক